ক্যাটাগরি

নেপাল পৌঁছেছে বাংলাদেশ দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার নেপালের স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে পৌঁছানোর কথা জানায়। দল থাকবে কাঠমান্ডুর সোলাতে ক্রাউন প্লাজা হোটেলে। আগামী শুক্রবার নেপাল আর্মি স্টেডিয়ামে জেমি ডে দল নিয়ে প্রথম অনুশীলন সেশন শুরু করবেন বলে জানিয়েছে বাফুফে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। […]

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পিএসজির অনুশীলন কেন্দ্র বন্ধ

এক বিবৃতিতে বুধবার এই ঘোষণা দেয় ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি। অনুশীলন কেন্দ্র বন্ধ থাকবে আগামী সোমবার পর্যন্ত এবং শুক্রবার হবে আরেক দফা স্ক্রিনিং সেশন। ক্লাবটির পুরুষ দলের কেউ আক্রান্ত হয়নি; বুধবার তারা লিলকে ৩-০ গোলে হারিয়ে ওঠে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে। আঘাতটা এসেছে ক্লাবটির নারী দলের ওপর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তারা স্পার্তা প্রাহার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ […]

করোনাভাইরাস: আক্রান্ত ইন্টার মিলান গোলরক্ষক

দলটির ফুল ব্যাক দানিলো দি’আমব্রোসিওর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরের দিন কোভিড-১৯ পজিটিভ হলেন হান্দানোভিচ। ফলে আগামী শনিবার সেরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে অধিনায়ককে পাওয়া যাবে না বলে বুধবার এক বিবৃতিতে জানায় ইন্টার। সংক্রমণের বিষয়টি মাথায় রেখে শুক্রবারের সংবাদ সম্মেলনও স্থগিত করেছে ক্লাবটি। আন্তোনিও কন্তের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হান্দানোভিচ। চলতি মৌসুমে ৩৬ বছর বয়সী এই […]

করোনাভাইরাস: ইন্টার-সাস্সুয়োলো ম্যাচ স্থগিত

ফুল ব্যাক দানিলো দি’আমব্রোসিও ও গোললক্ষক সামির হান্দানোভিচের পর বৃহস্পতিবার স্তেফান ফ্রেই ও মাতিয়াস ভেসিনোর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় ইন্টার। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সাস্সুয়োলো ম্যাচটি স্থগিতের অনুরোধ জানিয়েছিল। আগামী শনিবার মিলানের সান সিরোয় হওয়ার কথা ছিল ম্যাচটি। এক বিবৃতিতে ইন্টার জানায়, মিলানের স্বাস্থ্য কর্তৃপক্ষ, আগামী ২১ মার্চ পর্যন্ত তাদের সকল দলীয় কার্যক্রম […]

খেলোয়াড় ছাড়ায় ফরাসি ক্লাবগুলোর আপত্তি

এক বিবৃতিতে বুধবার এই কথা জানায় ফ্রান্স প্রফেশনাল লিগ (এলএফপি)। চলতি সপ্তাহ শেষেই শুরু হবে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি। এসময় বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে ইউরোপের দলগুলো। অধিকাংশ দলেরই রয়েছে তিনটি করে ম্যাচ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত মাসে জানায়, যে দেশে খেলা কিংবা ক্লাব যে দেশে সেখানে পৌঁছানোর পর যদি অন্তত ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে […]

‘চ্যাম্পিয়ন্স লিগে কাউকে ভয় পায় না চেলসি’

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জেতে চেলসি। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে ওঠে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। দলটির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে কোনো ম্যাচ হারেনি চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত আছে টানা ১৩ ম্যাচে, জয় ৯টি ও ড্র ৪টি। […]

মেসিকে রাখতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি বার্সা সভাপতির

চলতি মৌসুম শেষেই শেষ হবে কাতালান দলটির সঙ্গে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের চুক্তির মেয়াদ। গত মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও থেকে যান কাম্প নউয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ রোনাল্ড কুমান। বার্সেলোনা অধিনায়ক ছাড়াও খেলোয়াড়দের মধ্যে ছিলেন জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস, সের্হিও রবের্তোরা। সেখানে মেসিকে নিয়ে আবেগঘন এক বক্তৃতা দেন লাপোর্তা। “আমাদের যা […]

একদিনের মধ্যে কোভিড নেগেটিভ রাকিব, এবার পজিটিভ রহমত

নেপালে এই টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। গত মঙ্গলবার রাতে রাকিবের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। বুধবার রাতে তার দ্বিতীয় দফার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল। তবে নেপাল যাওয়ার আগে রুটিন পরীক্ষায় দলের অন্যরা নেগেটিভ হলেও দুঃসংবাদ পেয়েছেন রহমত। “গত রাতে রাকিবের টেস্টের […]

টিভি সূচি (বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ চতুর্থ টি-টোয়েন্টি, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১   উয়েফা ইউরোপা লিগ আর্সেনাল-অলিম্পিয়াকোস, রাত ১১:৫৫ রিয়াল সোসিয়েদাদ-ম্যানচেস্টার ইউনাইটেড, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ রেঞ্জার্স-স্লাভিয়া প্রাহা, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১ শাখতার দোনেৎস্ক-রোমা, রাত ১১:৫৫ ইয়াং বয়েজ-আয়াক্স, রাত ২:০০ সরাসরি: সনি সিক্স

লাৎসিওকে আবারও হারিয়ে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম দেখায় ইতালিয়ান ক্লাবটির মাঠে ৪-১ গোলে জিতেছিল তারা। রবের্ত লেভানদোভস্কি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। লাৎসিওর একমাত্র গোলদাতা মার্কো পারোলো।   (বিস্তারিত আসছে)