ক্যাটাগরি

লাৎসিওকে ফের হারিয়ে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম দেখায় ইতালিয়ান ক্লাবটির মাঠে ৪-১ গোলে জিতেছিল তারা। রবের্ত লেভানদোভস্কি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। লাৎসিওর একমাত্র গোলদাতা মার্কো পারোলো। এই নিয়ে ১৯তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে […]

আতলেতিকোকে ফের হারিয়ে শেষ আটে টুখেলের চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠল স্বাগতিকরা। আতলেতিকোর মাঠে অলিভিয়ে জিরুদের গোলে জিতেছিল ইংলিশ দলটি। চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে এখনও হারেনি দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১৩ ম্যাচ অপরাজিত রইলো তারা, […]

৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠল স্বাগতিকরা। হাকিম জিয়াশের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান এমেরসন। আতলেতিকোর মাঠে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে জিতেছিল ইংলিশ দলটি। সাত বছর পর ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ আটে উঠল তারা। চেলসির ভীষণ বাজে […]

নেপাল সফরের দলে করোনাভাইরাসের হানা, আক্রান্ত রাকিব

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৭ মার্চ পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। এ টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার নেপালের উদ্দেশে রওনা দিবে দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার তৃতীয় ও শেষ দিনের অনুশীলনে ছিলেন না রাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তরুণের অনুপস্থিতির কারণ জানান টিম […]

প্রিমিয়ার ডিভিশন দাবা শুরু শুক্রবার

এবারের দাবা লিগে অংশ নিচ্ছে ১১টি দল। দলগুলো হলো- গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ, রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব এবং প্রথম বিভাগ থেকে উঠে আসা লিওনাইন চেস ক্লাব ও শাহিন চেস ক্লাব। […]

‘নেপাল থেকে ট্রফি নিয়ে ফেরার চেষ্টা থাকবে’

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের। ২৭ মার্চ পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। বৃহস্পতিবার নেপালের উদ্দেশে রওনা দেবে দল। আগের দিন ক্যাম্পের তৃতীয় ও শেষ দিনের প্রস্তুতির মাঝে সোহেল জানালেন লক্ষ্য। “ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলব, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, একজন খেলোয়াড় […]

মদ্রিচকে ৩৫ বছর বয়সী মনেই হয় না জিদানের

ইউরোপিয়ান আসরে শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার ঘরের মাঠে ৩-১ গোলে জেতে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে দুই বছর পর প্রতিযোগিতার শেষ আটে ওঠে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগে বল ধরে মদ্রিচের বাড়ানো পাস থেকেই রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না মিডফিল্ডার কাসেমিরো। সেই জায়গায় মদ্রিচের সঙ্গে আরেক […]

টিভি সূচি (বুধবার, ১৭ মার্চ ২০২১)

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট ভারত লেজেন্ডস–ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: টি স্পোর্টস উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চেলসি-আতলেতিকো মাদ্রিদ, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ বায়ার্ন মিউনিখ-লাৎসিও, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১ সেরি আ তোরিনো-সাস্সুয়োলো, রাত ৮:০০ সরাসরি: সনি টেন ২

ডে ব্রুইনে-গিনদোয়ানের গোলে শেষ আটে সিটি

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে সিটি। দুই লেগ মিলে ৪-০ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। শুরুতে কেভিন ডে ব্রুইনে ইংলিশ দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। (বিস্তারিত আসছে)

ডে ব্রুইনে-গিনদোয়ানের গোলে কোয়ার্টার-ফাইনালে সিটি

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে সিটি। দুই লেগ মিলে ৪-০ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। শুরুতে কেভিন ডে ব্রুইনে ইংলিশ দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। ম্যাচটি হওয়ার কথা ছিল সিটির ইতিহাদ স্টেডিয়ামে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে ম্যাচ বুদাপেস্টে […]