ক্যাটাগরি

আতালান্তাকে আবারও হারিয়ে শেষ আটে রিয়াল

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে গেল জিনেদিন জিদানের দল। প্রথম দেখায় ইতালিয়ান ক্লাবটির মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। প্রতিপক্ষ যেই হোক না কেন, খেলতে হবে আক্রমণাত্মক-এমন ফুটবল দর্শনেই পরিচিত হয়ে উঠেছে আতালান্তা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে […]

যে রেকর্ড মেসির কাছে সম্মানের

লা লিগায় ঘরের মাঠে সোমবার বার্সেলোনার হয়ে নিজের ৭৬৭তম ম্যাচটি খেলেন মেসি। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে নাম লেখান চাভি এরনান্দেসের পাশে। আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে রেকর্ডটি একান্তই নিজের করে নিতে পারেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। রেকর্ড ছোঁয়ার পর অনুভূতি প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন মেসি। “বার্সেলোনার হয়ে […]

টানা খেলার স্বস্তি-অস্বস্তিকে সঙ্গী করে আশাবাদী ডে

করোনাভাইরাসের থাবায় থমকে থাকা ফুটবল গত নভেম্বরে মাঠে ফেরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের সিরিজ দিয়ে। সেই শুরুর পর কেবলই ছুটে চলা, ফুটবলারদের দম ফেলার ফুরসত মেলেনি তেমন একটা। নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে শুরু, পরের ম্যাচ গোলশূন্য ড্র। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে দোহায় ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচ। ২২ […]

বাংলাদেশ কোচের চোখে নেপাল সমমানের, এগিয়ে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩

কিরগিজস্তানের সঙ্গে বাংলাদেশের লড়াই আগামী মঙ্গলবার, কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক নেপালের বিপক্ষে, ২৭ মার্চে। প্রাথমিক পর্বের সেরা দুই দল শিরোপা লড়াইয়ে নামবে ২৯ মার্চ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ছিল বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন। দুপুরের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে সফরের পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানান ডে। লক্ষ্যের প্রশ্নে কোচের কণ্ঠে […]

অবসরের ৫ বছর পর জাতীয় দলে ইব্রাহিমোভিচ

দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকাকে রেখে জর্জিয়া ও কসোভোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল দিয়েছেন সুইডেন কোচ ইয়ান আন্দেরসন।   সুইডেনের হয়ে ১১৬ ম্যাচে ইব্রাহিমোভিচ করেছেন ৬২ গোল। ২০১৬ ইউরোর গ্রুপ পর্ব থেকে দল বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যান তিনি।  সুইডেন ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব উতরানোর পর তার ফেরার একটি সম্ভাবনার কথা শোনা […]

একদিনের অনুশীলনেই নেপাল সফরের দলে জুয়েল

পুলিশ এফসির এই ফরোয়ার্ডকে নিয়েই আগামী বৃহস্পতিবার নেপালে যাচ্ছে বাংলাদেশ দল। আগের ২৪ জনের দলে আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, মেহেদী হাসান রয়েল, বিপলু আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিব হোসেন ও সুমন রেজা। এবার যোগ হলেন জুয়েল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ ডে জানালেন জুয়েলকে নেওয়ার কারণ। “ফরোয়ার্ডে আরও […]

রোনালদোর রিয়ালে ফেরার সম্ভাবনা দেখছেন জিদান

রিয়ালের হয়ে টানা তৃতীয় ও মোট চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ২০১৮ সালে ১০ কোটি ইউরোর ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। ওই গ্রীষ্মেই পদত্যাগ করেন কোচ জিদানও। ৯ মাস পরেই অবশ্য আবারও পুরনো রূপে ফেরেন মাদ্রিদের দলটিতে। ১৯৯৫-৯৬ আসরের পর থেকে প্রথম ইউরোপিয়ান সাফল্যের খোঁজে থাকা ইউভেন্তুসও রোনালদোকে দলে টানার জন্য ছিল ব্যাকুল। চ্যাম্পিয়ন্স […]

‘মেসির পাশে খেলাটাই আনন্দের’

বার্সেলোনার হয়ে অভিষেক মৌসুমেই নজরকাড়া পেদ্রি বিশ্বকাপ বাছাইয়ের জন্য সোমবার দেওয়া স্পেন জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পান। এই দিনই লা লিগায় ঘরের মাঠে ওয়েস্কাকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। ক্লাবের ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের (৭৬৭) রেকর্ড স্পর্শ করা ম্যাচে জোড়া গোল করেন মেসি, একটি গোলে রাখেন অবদান। ম্যাচ শেষে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের পাশে […]

মেসি প্রমাণ করেছে, সেই সেরা: কুমান

লা লিগায় ঘরের মাঠে সোমবার ওয়েস্কাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করেন বার্সেলোনা অধিনায়ক, একটি গোলে রাখেন অবদান। এ দিন ক্লাবের ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুজনের ম্যাচসংখ্যা এখন সমান ৭৬৭টি। ম্যাচ শেষে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের প্রশংসায় কুমান বলেন, “মেসি সম্পর্কে আর কী-ই বা বলার […]

টিভি সূচি (মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ তৃতীয় টি-টোয়েন্টি, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস–ইংল্যান্ড লেজেন্ডস, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: টি স্পোর্টস উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ-আতালান্তা, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ ম্যানচেস্টার সিটি-বরুশিয়া মনশেনগ্লাডবাখ, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১