ক্যাটাগরি

নেপালে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে আগামী ২৫ মার্চে সিলেটে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ-আফগানিস্তানের। কিন্তু নানা সীমাবদ্ধতা উল্লেখ করে আফগানিস্তান জানিয়েছে, তারা আসতে চায় না। খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। বিপরীতে, বাংলাদেশ ঘরের মাঠে খেলতে অনড়। পরিস্থিতি বিবেচনায়, সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার সম্ভাবনা দেখছেন না নাবিল। এ পরিস্থিতিতে ন্যাশনাল টিমস কমিটি সোমবারের সভায় সিদ্ধান্ত […]

আফগানদের বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ

বাছাইয়ের ম্যাচ নিয়ে সোমবার ন্যাশনাল টিমস কমিটি বৈঠকে বসেছিল দুপুরের দিকে। লম্বা বৈঠকের পর কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ আগের অবস্থানই জানালেন। তবে, শেষ পর্যন্ত ম্যাচটি যে নিরপেক্ষ ভেন্যুতে গড়ানোর সম্ভাবনাই বেশি, দিলেন সে ইঙ্গিতও। “গত জানুয়ারির পর ন্যাশনাল টিমস কমিটির সবাই আজকে আবার মিলিত হয়েছি। আপনারা জানেন, জানুয়ারিতে আমরা যখন মিটিং করেছিলাম, তখন আমাদের […]

ক্যারিয়ারের ‘কঠিনতম সময়ে’ ক্লপ

প্রিমিয়ার লিগে গত রোববার অ্যানফিল্ডে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলে হারে লিভারপুল। গত মৌসুমে ১৮ পয়েন্টে এগিয়ে লিগ শিরোপা জেতা দলটি পথ হারানোর আগে লিগে ঘরের মাঠে অপরাজিত ছিল টানা ৬৮ ম্যাচ। দুর্দান্ত সেই পথচলায় চারিদিকে ছিল ক্লপের জয়গান। ঠিক তার উল্টো অভিজ্ঞতা হচ্ছে এবার; সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই হার, ২৮ […]

সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ সিমেওনে

ওয়ান্দা মেত্রোপলিতানোয় রোববার মাদ্রিদের দুই দলের লা লিগার ম্যাচটি ১-১ ড্র হয়। জিতলে এক ম্যাচ হাতে রেখেই রিয়ালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যেত আতলেতিকো। ম্যাচের পঞ্চদশ মিনিটে লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ পায় ব্যবধান বাড়ানোর। তা তো পারেইনি, উল্টো ম্যাচের ৮৮তম মিনিটে করিম বেনজেমার গোলে জয় হাতছাড়া হয় আতলেতিকোর। ম্যাচ […]

ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান

৫৪.২৮ শতাংশ ভোট পেয়ে ভিক্তর ফন্ত ও তনি ফ্রেইসাকে পেছনে ফেলে ১১ বছর পর বার্সেলোনার অফিসে ফেরেন কাতালান আইনজীবী ও রাজনীতিক লাপোর্তা। এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি দায়িত্ব পালন করেছিলেন তিনি। নিজের প্রচার দলের সঙ্গে ক্লাব সঙ্গীত গেয়ে বিজয় বক্তৃতা দেওয়ার সময় বার্সেলোনা অধিনায়ককে নিয়ে বলেন লাপোর্তা, ক্লাবের সঙ্গে যার চুক্তির মেয়াদ […]

দ্বিতীয়ার্ধের এই রিয়ালকে চান জিদান

ওয়ান্দা মেত্রোপলিতানোয় রোববার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পঞ্চদশ মিনিটে লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে সমতা টানেন চোট কাটিয়ে ফেরা করিম বেনজেমা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের দ্বিতীয়ার্ধের খেলায় সন্তুষ্টির কথা জানান জিদান। “প্রথমার্ধে ওরা ভালো খেলেছে, দ্বিতীয়ার্ধে আমরা। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত […]

টিভি সূচি (সোমবার, ০৮ মার্চ ২০২১)

প্রিমিয়ার লিগ চেলসি-এভারটন, রাত ১২:০০ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-লিডস ইউনাইটেড, রাত ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১   সেরি আ ইন্টার মিলান-আতালান্তা, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ২   লা লিগা রিয়াল বেতিস-আলাভেস, রাত ২:০০ ফেসবুক লাইভ   ইন্ডিয়ান সুপার লিগ মুম্বাই-গোয়া, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ ও ২

আবার বার্সা সভাপতি লাপোর্তা

১২ ঘণ্টা ধরে ভোট দিয়ে রোববার নতুন প্রধান ও বোর্ড বেছে নিয়েছেন কাতালান ক্লাবটির ৫০.৪২ শতাংশ ভোটার। লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জর্দি আলবাসহ অনেক খেলোয়াড়রাও এতে অংশ নিয়েছেন।    মোট ভোট পড়েছে ৫১ হাজার ৯৮৩টি। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি দায়িত্ব পালন করা কাতালান আইনজীবী ও রাজনীতিক লাপোর্তা পেয়েছেন ৩০ হাজার ১৮৪টি বা ৫৪.২৮ […]

উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড

স্পট কিকে শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন ব্রুনো ফের্নান্দেস। ইতিহাদ স্টেডিয়ামে রোববার স্থানীয় সময় বিকেলে ম্যাচটি ২-০ গোলে জিতেছে সফরকারীরা। ব্রুনো ফের্নান্দেসের গোলে শুরুতেই রেকর্ড চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুক শ। টানা ২২ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত রইলো ইউনাইটেড। গত ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে আসরে দুই দলের প্রথম মুখোমুখি লড়াইটি গোলশূন্য ড্র হয়েছিল। লিগে […]

বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি

ওয়ান্দা মেত্রোপলিতানোয় রোববার লা লিগার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। টানা দুই ম্যাচে ড্র করল রিয়াল। শেষ ছয় ম্যাচে তৃতীয়বারের মতো ড্র করল আতলেতিকো। চোট কাটিয়ে ফিরে গোল করে রিয়ালকে পয়েন্ট এনে দিলেন বেনজেমা। থিবো কোর্তোয়ার অবদানও কম নয়। দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি দারুণ আক্রমণ ঠেকিয়ে তিনিই লড়াইয়ে রাখেন দলকে।  আক্রমণাত্মক শুরু করলেও গোলের সুযোগ তৈরি […]