এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল

অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। বিরতির ঠিক আগে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার মারিও লেমিনা। ঘরের মাঠে লিভারপুলের এটি টানা ষষ্ঠ হার। গত ডিসেম্বরে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। দলে সাত পরিবর্তন নিয়ে খেলতে নামা লিভারপুল শুরু থেকে ছিল অগোছালো। প্রথমার্ধে পরিস্কার কোনো সুযোগই তৈরি করতে পারেনি মোহামেদ সালাহ-জেরদান […]
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক

জাতীয় ক্রীড়া পরিষদে (পুরান ভবন) একাদশ ও শেষ রাউন্ডে রোববার খেলাঘর দাবা সংঘের বিপক্ষে ২-২ ড্র করে রূপালী ব্যাংক। ১০ জয় ও এক ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে তারা। চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেন ইন্টারন্যাশনাল মাস্টার নিলাস সাহা, ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরি, অর্পন দাস, শফিক আহমেদ ও নুরুল ইসলাম। শেষ রাউন্ডে মীর চেস ক্লাবকে […]
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার

বাফুফে ভবনে রোববার পেশাদার লিগ কমিটির বৈঠকে স্বাধীনতা কাপ, অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। আগামী সোমবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ এর দ্বিতীয় ধাপের খেলোয়াড় নিবন্ধন চলবে। দ্বিতীয় ধাপের খেলা শুরুর দিনক্ষণ নির্ধারিত না হলেও আগামী জুলাইয়ের মধ্যে চলতি লিগ শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম […]
এবার ১০ দল নিয়ে মেয়েদের ফুটবল লিগ

লিগ উপলক্ষে আগামী ১০ মার্চ দলবদল শুরু হবে। শেষ হবে ২০ মার্চ। খেলা শুরু ২৭ মার্চ। ভেন্যু এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখার কথা জানিয়েছেন বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বসুন্ধরা কিংস, নাসরিন একাডেমি, শেখ রাসেল ক্রীড়া […]
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ২-০ গোলে জিতেছে শেখ জামাল। ১২ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে লিগের ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। নিষেধাজ্ঞার কারণে শেখ জামালের আক্রমণভাগে ছিলেন না গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহ। ফলে ১২ গোল নিয়ে রবসন দি সিলভা রবিনিয়োর সঙ্গে […]
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের

লা লিগায় ওসাসুনার মাঠে রোববার ২-০ ব্যবধানের জয়ে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন বদলি নামা ইলাইশ। প্রথমার্ধে জর্দি আলবার গোলে এগিয়ে গিয়েছিল কাতালান ক্লাবটি। ম্যাচের ৮৩তম মিনিটে ডি-বক্সের মাথায় মেসির বাড়ানো বল ধরে ডান পায়ের টোকায় ডিফেন্ডারদের এড়িয়ে বাম পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন ইলাইশ। ডানে ঝাঁপিয়ে বল ছুঁয়েছিলেন গোলরক্ষক, কিন্তু জালে যাওয়া ঠেকাতে পারেননি […]
বিশ্বকাপ বাছাই খেলতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান

এ নিয়ে আফগানিস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে চিঠি পাওয়ার কথা রোববার এক বিজ্ঞপ্তিতে জানায় বাফুফে। আগের সূচি অনুযায়ী আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। তিনটিই হোম ম্যাচ। আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচগুলো খেলার কথা বাংলাদেশের। আফগানিস্তানের এমন অবস্থানের প্রেক্ষিতে […]
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান

লা লিগায় ওসাসুনার মাঠে রোববার ২-০ ব্যবধানের জয়ে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন ইলাইশ। প্রথমার্ধে জর্দি আলবার গোলে এগিয়ে ছিল কাতালান ক্লাবটি। এদিন বার্সেলোনার হয়ে খেলা সাত ফুটবলারের বয়স ছিল ২৩ বছর বা এর কম। তবে সবচেয়ে বড় প্রভাব ফেলেন ১৮ বছর বয়সী ইলাইশ। ৮৩তম মিনিটে মেসির পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বুলেট […]
টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)

লা লিগা ওয়েস্কা-সেল্তা ভিগো, সন্ধ্যা ৭:০০ আতলেতিকো মাদ্র্রিদ-রিয়াল মাদ্রিদ, রাত ৯:১৫ রিয়াল সোসিয়েদাদ-লেভান্তে, রাত ১১:৩০ আথলেতিক বিলবাও-গ্রানাদা, রাত ২:০০ ফেসবুক লাইভ প্রিমিয়ার লিগ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন-নিউক্যাসল ইউনাইটেড, সন্ধ্যা ৬:০০ লিভারপুল-ফুলহ্যাম, রাত ৮:০০ ম্যানচেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড, রাত ১০:৩০ টটেনহ্যাম হটস্পার-ক্রিস্টাল প্যালেস, রাত ১:১৫ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ সেরি আ রোমা-জেনোয়া, বিকেল ৫:৩০ হেল্লাস […]
ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা

লা লিগার ম্যাচে রোববার ২-০ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল। প্রতিপক্ষের মাঠে লিগে এ নিয়ে টানা অষ্টম জয় পেল তারা। গতবার ওসাসুনার মাঠে ড্র করার পর ঘরের মাঠে হেরেছিল বার্সেলোনা। এবার জিতল দুই ম্যাচেই। প্রথম দেখায় ঘরের মাঠে জিতেছিল ৪-০ গোলে। দ্বিতীয় মিনিটে দূর পাল্লার শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের পরীক্ষা নেন ইয়োনাথান কায়েরি। বেশ কিছুটা […]