ক্যাটাগরি

মোরাতার জোড়া গোলে ইউভেন্তুসের জয়

আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে সেরি আর ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। জোড়া গোল করেন মোরাতা। অন্য গোলটি আদ্রিওঁ রাবিওর। গত নভেম্বরে লিগে দুই দলের প্রথম দেখায় লাৎসিওর মাঠে ১-১ গোলে ড্র করেছিল ইউভেন্তুস। ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে খেলতে নামা ইউভেন্তুস চতুর্দশ মিনিটেই গোল খেয়ে বসে। দেজান কুলুসেভস্কির ভুল পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে একজনের বাধা […]

লেভানদোভস্কির হ্যাটট্রিকে বায়ার্নের রোমাঞ্চকর জয়

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতেছে হান্স ফ্লিকের দল। শিরোপাধারীদের অন্য গোলদাতা লেয়ন গোরেটস্কা। শেষ দুটি গোল করেছে তারা শেষ তিন মিনিটের মধ্যে। গত নভেম্বরে লিগে দুই দলের প্রথম দেখায় ডর্টমুন্ডের মাঠে ৩-২ গোলে জিতেছিল বায়ার্ন। প্রতিপক্ষের মাঠে ডর্টমুন্ডের শুরুটা হয় দারুণ। দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে নেন হলান্ড। নবম […]

মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচগুলোর সূচি পরে ঠিক করা হবে। আগামী ২৫-২৬ ও ৩০ মার্চ ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দুটি করে ম্যাচ খেলার কথা ছিল মহাদেশটির ১০টি দলের। দক্ষিণ আমেরিকান ফুটবলারদের বিশাল এক অংশ খেলে ইউরোপের ক্লাবগুলোয়। কোয়ারেন্টিন বিধিনিষেধের কারণে তারা খেলোয়াড়দের ছাড়তে চাইছে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক […]

‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’

করোনাভাইরাসের প্রার্দুভাবের পর থেকে স্পেনের ফুটবলে অনুপস্থিতিত দর্শক। এই সময়ের অভিজ্ঞতা নিয়ে বলছিলেন স্রোডার। “মেসি প্রতি ম্যাচে পাঁচ থেকে ছয়বার আঘাতের শিকার হয়।…মাঠে দর্শক না থাকায় প্রতিপক্ষের খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে যা বলে তা স্পষ্ট শোনা যায়।” “লিও যখন বল পায় তখন তাদের বলতে শুনবেন ‘ফাউল কর! ওকে ফেলে দাও!’ কিন্তু তাতে কাজ হয় না […]

রিয়াল দলে ফিরলেন বেনজেমা

গত ১৪ ফেব্রুয়ারি লিগে ভালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে সবশেষ খেলেন বেনজেমা। তার অনুপস্থিতিতে সব প্রতিযোগিতা মিলিয়ে পরের তিন ম্যাচে কেবল তিনবার জালের দেখা পায় রিয়াল, সবকটিই ম্যাচের দ্বিতীয়ার্ধে। এর মধ্যে কেবল একটি গোল করেন দলের কোনো ফরোয়ার্ড। বাংলাদেশ সময় রোববার রাত সোয়া নয়টায় ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে আতলেতিকো ও […]

চোট কাটিয়ে দলে ফিরলেন বেনজেমা

গত ১৪ ফেব্রুয়ারি লিগে ভালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে সবশেষ খেলেন বেনজেমা। তার অনুপস্থিতিতে সব প্রতিযোগিতা মিলিয়ে পরের তিন ম্যাচে কেবল তিনবার জালের দেখা পায় রিয়াল, সবকটিই ম্যাচের দ্বিতীয়ার্ধে। এর মধ্যে কেবল একটি গোল করেন দলের কোনো ফরোয়ার্ড। বাংলাদেশ সময় রোববার রাত সোয়া নয়টায় ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে আতলেতিকো ও […]

বার্নলির মাঠে আর্সেনালের হোঁচট

বার্নলির মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। গত ডিসেম্বরে দুই দলের প্রথম দেখায় ঘরের মাঠে অবামেয়াংয়ের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হেরেছিল আর্সেনাল। ষষ্ঠ মিনিটে গোলের জন্য ম্যাচের প্রথম শটেই সাফল্য পায় আর্তেতার দল। বল নিয়ে এগিয়ে ডি-বক্সের বাইরে বাঁ দিকে বাড়ান উইলিয়ান। ভেতরে ঢুকে এক ডিফেন্ডারের […]

ডার্বিতে হারলেই সব শেষ নয়: জিদান

লা লিগায় ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। ২৫ ম্যাচ ৫৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। বাংলাদেশ সময় রোববার রাত সোয়া নয়টায় ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে শুরু হবে দুই দলের ম্যাচটি। রিয়াল জিতলে ব্যবধান কমে হবে দুই পয়েন্ট। আর আতলেতিকো জিতলে এক ম্যাচ হাতে রেখেই ৮ পয়েন্ট এগিয়ে যাবে দিয়েগো সিমেওনের দল। জিদানের বিশ্বাস, […]

কষ্টে জয়ে ফিরল চট্টগ্রাম আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জেতে চট্টগ্রাম আবাহনী। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে। প্রথমার্ধে কেউ প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না। ৪০তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ড্র করে আসা চট্টগ্রাম আবাহনীর। মান্নাফ রাব্বীর পাস ধরে চিনেডু ম্যাথিউ লক্ষ্যভ্রষ্ট শট নেন। পরের মিনিটেই […]

ফেরার অপেক্ষায় ফেদেরার

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে নোভাক জোকোভিচের বিপক্ষে হারের পর আর কোনো টুর্নামেন্টে অংশ নেননি ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। এই সময়ে তাকে দুইবার ডান হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে। এক টুইটে শুক্রবার কাতার ওপেনে অংশ নেওয়ার বিষয়টি জানান ৩৯ বছর বয়সী এই সুইস তারকা। “দোহার উদ্দেশে উড়াল দিতে চলেছি। এক বছর হয়ে গেল সবশেষ কোনো […]