ক্যাটাগরি

মোহামেডানের প্রিন্স ও চট্টগ্রাম আবাহনীর আরমানের শাস্তি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচের ৬২তম মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। মোহামেডানের মোহাম্মদ আতিকুজ্জামানের করা ফাউলকে কেন্দ্র করে ডাগআউটে উত্তেজনা ছড়ায়। রেফারি আতিকুজ্জামানকে হলুদ কার্ড দিলে আরমান চতুর্থ রেফারির কাছে লাল কার্ড দেওয়ার আবেদন করতে থাকেন। এক পর্যায়ে প্রিন্স দৌড়ে এসে আরমানকে সজোরে ধাক্কা মারেন। উভয়ে তর্কে লিপ্ত হলে রেফারি দুজনকে […]

লিভারপুল কিংবদন্তি জনের চিরবিদায়

মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। জন্মভূমির দল মাদারওয়েল থেকে ১৯৬১ সালে ক্লাব রেকর্ড সাড়ে ৩৭ হাজার পাউন্ডে লিভারপুলে যোগ দেন জন। অ্যানফিল্ডের দলটির হয়ে এক দশকে ৪২৫ ম্যাচে ১১৮ গোল করেন তিনি। দলটির হয়ে দুইবার ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতার শিরোপা জেতেন জন। তার ব্যবধান গড়ে দেওয়া গোলেই ১৯৬৫ সালে […]

রহমতগঞ্জে হোঁচট শেখ জামালের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ১-১ ড্র করেছে শেখ জামাল। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ বেশি খেলা বসুন্ধরা কিংস ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রহমতগঞ্জের। লিগের শুরুর দিকে বসুন্ধরা কিংসকে চাপে রেখেছিল শেখ জামাল। কিন্তু আবাহনী লিমিটেডের বিপক্ষে ড্রয়ের পর থেকে পথ হারাতে থাকে দলটি। গত […]

জয়ে ফিরল মোহামেডান

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ২-০ গোলে জিতে মোহামেডান। প্রথমার্ধে সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন বুরকিনা ফাসোর ফরোয়ার্ড কুলিদিয়াতি। ১১ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মোহামেডান। পঞ্চম স্থানে নেমে গেছে সাইফ স্পোর্টিং। ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা […]

‘সিটি নয়, ইউরোপ সেরা বায়ার্ন’

গত শনিবার সিটির মাঠে ২-১ গোলে হারের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেড কোচ ডেভিড ময়েস বলেছিলেন, গুয়ার্দিওলার দলই বর্তমানে ইউরোপের সবচেয়ে দাপুটে। ওই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১২ পয়েন্টে এগিয়ে যায় সিটি। গত ২১ নভেম্বরের পর থেকে কোনো ম্যাচ হারেনি গুয়ার্দিওলার দল। মঙ্গলবার লিগে পয়েন্ট তালিকার দ্বাদশ স্থানে থাকা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে হার এড়ালেই নিজেদের […]

খেলোয়াড়দের ‘শান্ত’ থাকার পরামর্শ জিদানের

লা লিগায় ঘরের মাঠে সোমবার হারতে বসেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে পোর্তুর গোলে পিছিয়ে পড়ে রিয়াল। নির্ধারিত সময়ের এক মিনিট আগে সমতা আনেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। সোসিয়েদাদকে হারাতে পারলে পয়েন্ট তালিকার দুই নম্বরে ফিরত রিয়াল। আগামী রোববার নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে জিততে পারলে পয়েন্টের হিসেবে ধরে ফেলতো আতলেতিকোকে। তালিকার […]

টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)

প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি-উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স, রাত ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১   সেরি আ লাৎসিও-তোরিনো, রাত ১১:৩০ ইউভেন্তুস-স্পেৎসিয়া, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ২

ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে সোমবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে পোর্তুর গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর সমতা টানেন মাদ্রিদের দলটির হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভিনিসিউস জুনিয়র। সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্র করে শিরোপা ধরে রাখার উত্থান-পতনের অভিযান শুরু করেছিল রিয়াল। দলটির সঙ্গে আবারও পয়েন্ট ভাগাভাগি করে লক্ষ্যের পথে বড় এক […]

বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা

বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা গার্সিয়া ২০১৭ সালে যোগ দেন ইংলিশ ক্লাব সিটিতে। তাদের যুব দল হয়ে পরের বছর অভিষেক হয় মূল দলে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে দলটির হয়ে খেলেন তিনি ২০ ম্যাচ। কিন্তু চলতি মৌসুমে এখন পর্যন্ত সুযোগ পেয়েছেন কেবল ৯ ম্যাচে। শেষ দুই ম্যাচে তাকে খেলার সুযোগ দিতে না পারায় নিজেই কষ্ট পেয়েছেন, […]

ফেদেরারের ‘র‌্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ

পুরুষ এককে দুজনেরই শীর্ষে থাকার রেকর্ড এখন ৩১০ সপ্তাহ করে। আসছে সপ্তাহে রেকর্ডটা নিজের করে নেবেন ৩৩ বছর বয়সী জোকোভিচ। গত মাসে মেলবোর্নে নিজের নবম অস্ট্রেলিয়ান ওপেন জেতেন এই সার্বিয়ান তারকা, যা তার অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ছেলেদের এককে তার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কেবল ফেদেরার ও রাফায়েল নাদাল, ২০টি করে। ইতিহাসের অংশ হওয়ার […]