চ্যাম্পিয়নশিপ লিগে জিতেই চলেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ২-০ গোলে জিতেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। অষ্টম মিনিটে রাসেল দলকে এগিয়ে নেওয়ার পর ৫০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হুমায়ন। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ৬ পয়েন্ট উত্তরা ফুটবল ক্লাবের। দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারায় ফর্টিস […]
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ৫-২ গোলে জিতেছে ব্রাদার্স। ১১ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তারা। সমান ম্যাচে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আরামবাগ। আরামবাগের শুরুটা হয়েছিল আশা জাগানিয়া।দশম মিনিটে স্যাডিক অ্যাডাম ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পট কিকে দলকে এগিয়ে নেন ঘানার মোরো ইব্রাহিম। প্রথমার্ধের […]
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে

আগামী ১৪ মে শুরু হবে গ্রুপ পর্ব। এএফসি সোমবার ‘ডি’ গ্রুপের ভেন্যু হিসেবে ঘোষণা করেছে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামের নাম। গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান, মাজিয়া স্পোর্টস ও দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী দল। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এএফসি কাপ বাতিল করে দিয়েছিল এএফসি। সেবার নিজেদের প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে […]
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!

আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। আগামী ২৫ মার্চ আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আফগানিস্তান বাংলাদেশে ম্যাচ খেলতে আসতে রাজি নয়। ম্যাচটি জুনে সেন্ট্রালাইজ ভেন্যুতে নেওয়ার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) দ্বারস্থ হয়েছিল দেশটি। এএফসির সঙ্গে বাফুফের কিছুদিন ধরেই এ নিয়ে চলছিল চিঠি […]
পুলিশ এফসিকে উড়িয়ে দিল সাইফ স্পোর্টিং

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং। জোড়া গোল করেন জন ওকোলি, একটি করে গোল ইকেচুকে কেনেথ ও সাজ্জাদ হোসেনের। পুলিশ এফসির একমাত্র গোলদাতা জমির উদ্দিন। টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ষষ্ঠ জয় পাওয়া সাইফ স্পোর্টিং ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম […]
বার্সেলোনা ক্লাবে পুলিশের হানা, আটক

পুলিশের এক নারী মুখপাত্রের বরাত দিয়ে সোমবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় প্রত্রিকাগুলোও দিচ্ছে একই খবর। তবে মোট কতজন গ্রেপ্তার হয়েছেন, তা নিশ্চিত করা হয়নি। স্প্যানিশ রেডিও কাদেনা সেরের খবর, আটককৃতদের মধ্যে রয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউও। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা ‘আইথ্রি’ নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিল বলে […]
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’

সোমবার সকালে ক্লাবে পুলিশের তল্লাশির বিষয়টি বিকেলে বিবৃতি দিয়ে জানায় বার্সেলোনা। বিবৃতিতে তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতালান ক্লাবটি। তবে মোট কতজন গ্রেপ্তার হয়েছেন, তা নিশ্চিত জানা যায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বার্তোমেউয়ের আইনজীবীদের তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা ‘আইথ্রি’ নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিল বলে গত […]
‘ছন্দে ফিরতে আগুয়েরোর সময় প্রয়োজন’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে দলের হয়ে মাত্র ১১ ম্যাচে মাঠে নেমেছেন আগুয়েরো। ক্লাবের রেকর্ড এই গোলদাতাকে (২৫৬ গোল) ছাড়াই অবশ্য দারুণ ছন্দে রয়েছে সিটি। চার মাস পর গত শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে প্রথম শুরুর একাদশে সুযোগ পান তিনি। ম্যাচটি ২-১ জেতে দলটি, সব প্রতিযোগিতা মিলে যা তাদের রেকর্ড ২০তম জয়। তবে, […]
টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)

পাকিস্তান সুপার লিগ ইসলামাবাদ ইউনাইটেড-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, রাত ৮:০০ সরাসরি: সনি সিক্স, টেন ক্রিকেট লা লিগা রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ, রাত ২:০০ ফেসবুক লাইভ প্রিমিয়ার লিগ এভারটন-সাউথ্যাম্পটন, রাত ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল

প্রতিপক্ষের মাঠে রোববার ২-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। একটি গোল করেন কার্টিস জোন্স। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী। আসরে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল লিভারপুল। বল দখলের পাশাপাশি আক্রমণে শুরু থেকে লিভারপুল আধিপত্য করলেও প্রথম সুযোগটি পায় শেফিল্ড। পঞ্চম মিনিটে ফ্রি কিকে কাছ থেকে ডেভিড ম্যাকগোল্ডরিকের নেওয়া হেড ফেরান গোলরক্ষক আদ্রিয়ান। প্রথমার্ধের বাকি সময়ে লড়াইটা ছিল […]