ইপিএলে ‘আশা শেষ’, চ্যাম্পিয়ন্স লিগে নজর লিভারপুলের

বাস্তবতা মেনে শিরোপার স্বাদ পেতে তাই চ্যাম্পিয়ন্স লিগে নজর দিচ্ছে ২০১৮-১৯ মৌসুমের ইউরোপ চ্যাম্পিয়নরা। গত মৌসুমে রেকর্ড গড়ে ৩০ বছর পর লিগ শিরোপা জেতা লিভারপুল এবার শুরু থেকেই ভুগছে। চোটজর্জর দলটি টানা চার ম্যাচ হেরে নেমে গেছে পয়েন্ট তালিকার ছয়ে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১৯। ঘরের মাঠে টানা চার ম্যাচ […]
আবারও পথ হারাল আরামবাগ

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে পুলিশ এফসি। ১০ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে আরামবাগ; একমাত্র পয়েন্ট তারা পেয়েছিল উত্তর বারিধারার বিপক্ষে ৪-৪ ড্র করে। পাঁচ ম্যাচ পর জয়ে ফেরা পুলিশ এফসি ১২ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে […]
জিদানের কাছে জয়ই মুখ্য

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জেতে ১৩ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তদশ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আতালান্তা। ফেরলঁদ মঁদিকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন রেমো ফ্রয়লার। চোটের কারণে অধিনায়ক সের্হিও রামোস, এদেন আজার, করিম বেনজেমাসহ নিয়মিত দলের ৯ ফুটবলারকে ছাড়া খেলতে নামা রিয়াল ভুগছিল আতালান্তার জমাট […]
মেসির ‘অনুপ্রেরণায়’ দ্বিতীয়ার্ধে জেগে ওঠে বার্সা

কাম্প নউয়ে বুধবার লা লিগার ম্যাচটিতে প্রথমার্ধে কেবল একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারে বার্সেলোনা। বিরতি থেকে ফিরেই দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন মেসি। ৩-০ ব্যবধানের জয়ে জর্দি আলবার করা তৃতীয় গোলেও ছিল আর্জেন্টাইন তারকার অবদান। ম্যাচ শেষে প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন কুমান। তবে অধিনায়কের অনুপ্রেরণায় দ্বিতীয়ার্ধে দল ভালো […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ তৃতীয় টেস্ট (দ্বিতীয় দিন), বিকেল ৩:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ওয়ারিয়র্স-নাইটস, সন্ধ্যা ৬:৩০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২ উয়েফা ইউরোপা লিগ আর্সেনাল-বেনফিকা, রাত ১১:৫৫ ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল সোসিয়েদাদ, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ ভিয়ারিয়াল-সালসবুর্ক, রাত ১১:৫৫ এসি মিলান-রেড স্টার বেলগ্রেড, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১ নাপোলি-গ্রানাদা, রাত […]
১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সপ্তদশ মিনিটে মঁদিকে ফাউল করায় লাল কার্ড দেখেন রেমো ফ্রয়লার। প্রতিশ্রুতি অনুযায়ী আক্রমণাত্মক শুরু করে আতালান্তা। চোটের জন্য অনেক শক্তি হারানো রিয়ালের মনোযোগ ছিল খেলার গতি কমিয়ে রাখার দিকে। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে ভুগছিল দুই দলই। এরই মধ্যে সপ্তদশ মিনিটে ১০ জনের […]
সিলভা-জেসুসের গোলে শেষ আটের পথে সিটি

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জিতেছে ইংলিশ দলটি। বের্নার্দো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৯ ম্যাচ জিতল ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত মনশেনগ্লাডবাখের মাঠে। কিন্তু নতুন করে করোনাভাইরাসের প্রার্দুভাবে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে জার্মানি নিষেধাজ্ঞা […]
মেসির জোড়া গোলে বার্সার জয়

কাম্প নউয়ে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। মেসির জোড়া গোলের পর তাদের শেষ গোলটি করেন জর্দি আলবা। জয়ে ফেরার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমালো বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ, ২ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে […]
ইংল্যান্ড ছেড়ে জার্মানির হয়ে গেলেন জামাল মুসিয়ালা

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক লাৎসিওর বিপক্ষে বায়ার্নের ম্যাচে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ইংলিশ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন মুসিয়ালা। মঙ্গলবারের ম্যাচটি ৪-১ গোলে জেতে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ১৭ বছর ৩৬৩ দিন বয়সী মুসিয়ালার চেয়ে কম বয়সে গোল করেছেন কেবল বোয়ান ক্রকিচ (১৭ বছর ২১৭ দিন)। এর কয়েক ঘণ্টা […]
শেষ দিকের গোলে স্বস্তির জয় সাইফের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ২-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং। আরিফ হোসেন উত্তর বারিধারাকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান জন ওকোলি; জয়সূচক গোলটি করেন সাজ্জাদ। ১০ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং। টানা পাঁচ ড্রয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া উত্তর বারিধারা ৬ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। […]