দাপুটে জয়ে শীর্ষস্থান আরও শক্ত করল বসুন্ধরা কিংস

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার ৪-০ গোলে জেতে বসুন্ধরা কিংস। জোড়া গোল করেন বেসেরা ও রবিনিয়ো। ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। ২৩তম মিনিটে রবিনিয়োর বাড়ানো বল জালে পৌঁছে ২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে নেন বেসেরা। […]
চোটজর্জর দল নিয়েই ঝাঁপিয়ে পড়ার লক্ষ্য রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বুধবার ইতালিয়ান দলটির বিপক্ষে খেলবে রিয়াল। আতালান্তার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। চলতি সেরি আয় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছে আতালান্তা। অন্যদিকে, মৌসুম জুড়ে বারবার ছন্দ হারানো রিয়াল চোটের কারণে এই ম্যাচে পাচ্ছে না অধিনায়ক সের্হিও রামোস, রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে দলে টানা এদেন আজার […]
গলফ ফেরার আসরে সেরা সিদ্দিকুর

আর্মি গলফ কোর্সে বুধবার তৃতীয় ও শেষ রাউন্ডে সাতটি বার্ডি ও চারটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে সেরা হয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। শুরুর দুই রাউন্ডে সিদ্দিকুরের পারফরম্যান্স ছিল সাদামাটা। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে তিনটি বার্ডি […]
টিভি সূচি (বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ তৃতীয় টেস্ট (প্রথম দিন), বিকেল ৩:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ পাকিস্তান সুপার লিগ করাচি কিংস-ইসলামাবাদ ইউনাইটেড, রাত ৮:০০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টাইটান্স-ওয়ারিয়র্স, দুপুর ২:০০ ডলফিন্স-লায়ন্স, সন্ধ্যা ৬:৩০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২ লা লিগা বার্সেলোনা-এলচে, রাত ১২:০০ ফেসবুক লাইভ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তা-রিয়াল মাদ্রিদ, […]
কোপা আমেরিকায় খেলবে না কাতার, অস্ট্রেলিয়া

কাতার ও অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এবং কোপা আমেরিকার আয়োজক কনমেবল তাদের সরে দাঁড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছে। আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ের সঙ্গে ‘এ’ গ্রুপে ছিল অস্ট্রেলিয়া। ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, একুয়েডর ও পেরুর সঙ্গে ‘বি’ গ্রুপে ঠাঁই হয়েছিল কাতারের। এএফসির সদস্য দেশ অস্ট্রেলিয়া ও কাতার ছিল অতিথি দল। তাদের ছাড়াই আসর চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন […]
জিরুদের গোলে আতলেতিকোকে হারাল চেলসি

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন অলিভিয়ে জিরুদ। ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয়। কিন্তু করোনাভাইরাসের বিস্তার রোধে স্পেন সরকার ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করায় ম্যাচটি বুখারেস্টে সরিয়ে নেওয়া হয়। পঞ্চদশ মিনিটে দারুণ এক সুযোগ আসে আতলেতিকোর তুমা লিমাঁর […]
লাৎসিওকে উড়িয়ে শেষ আটের পথে বায়ার্ন

শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ৪-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। রবের্ত লেভানদোভস্কি, লেরয় সানে ও জামাল মুসিয়ালা করেন একটি করে গোল। অন্য গোলটি আত্মঘাতী। লাৎসিওর একমাত্র গোলটি করেন হোয়াকিন কোররেয়া। শুরু থেকে লাৎসিওকে চেপে ধরে বায়ার্ন। দুটি সুযোগ হাতছাড়া করা সফরকারীরা নবম মিনিটেই পেয়ে যায় জালের দেখা। গোলকিপারকে দুর্বল ব্যাকপাস দিতে গিয়ে বিপদ ডেকে […]
গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে টাইগার উডস

লস অ্যাঞ্জেলেস পুলিশের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার রাতে বিবিসি উডসের দুর্ঘটনায় পড়ার খবর দেয়। প্রতিবেদনে বলা হয়, অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়নি; শুধু উডসের গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে। উল্টে গড়াগড়ি খাওয়ায় উডসের গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ৪৫ বছর বয়সী এই মার্কিন গলফারকে উদ্ধার করেছে অগ্নিনির্বাপনকারী দল এবং প্যারামেডিকরা। গলফের ১৫টি মেজর জেতা উডস পায়ে বড় […]
‘ব্যবধান কম থাকলে ভয়ে থাকে বার্সা’

লা লিগায় গত রোববার ঘরের মাঠে কাদিসের বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচে ৮১ শতাংশ বলের দখল ছিল বার্সেলোনার অনুকূলে। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ডিফেন্ডার ক্লেমোঁ লংলের ভুলে পেনাল্টি গোল হজম করে তারা। গোলটিই ছিল লক্ষ্যে রাখা কাদিসের একমাত্র শট। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হার ও কাদিসের বিপক্ষে অপ্রত্যাশিত হোঁচটের পর বুধবার বাংলাদেশ সময় রাত […]
রিয়ালের বিপক্ষে খেলার ধরন বদলাবে না আতালান্তা

শেষ ষোলোর প্রথম লেগে বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় নিজেদের মাঠে ১৩ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে আতালান্তা। এর আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের খেলার ধরন নিয়ে কথা বলেন গাসপেরিনি। “আমরা আমাদের ধরন পরিবর্তন করতে পারি না, যা আমাদের চ্যাম্পিয়ন্স লিগে উঠতে এবং ইতালিতে প্রতিদ্বন্দ্বিতা করতে ভূমিকা রেখেছে।” “আমরা দলকে পরিবর্তন করব না। তবে আমাদের মনোযোগী […]