ক্যাটাগরি

কাম্প নউয়ে জিতবে পিএসজি, জানতেন এমবাপে!

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কিলিয়ান এমবাপের পারফরম্যান্স নিয়ে এক দিন আগেও ছিল শুধুই হতাশার গল্প। এক ম্যাচেই তা পাল্টে গেছে। ফরাসি ফরোয়ার্ডের হ্যাটট্রিকে কাম্প নউয়ে মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় পিএসজি। একদিন আগেও সব মিলিয়ে বার্সেলোনার মাঠে মাত্র একটি জয় ছিল পচেত্তিনোর। কাতালানদের বিপক্ষে তাকে আরেকটি জয় উপহার দেওয়ার আশ্বাস […]

‘মেসি-রোনালদোর পর্যায়ে যাবে এমবাপে’

কাম্প নউয়ে মঙ্গলবার প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে উড়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে মেসির গোলে পিছিয়ে পড়ার পর দলকে পথ দেখান এমবাপে। গোল হজমের পাঁচ মিনিটের মাথায় তা শোধ করে দ্বিতীয়ার্ধে জোড়া গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১৯৯৭ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন এমবাপে। এর […]

বার্সাকে কঠিন বাস্তবতা বুঝিয়েছে পিএসজি: কুমান

লা লিগায় দারুণ ছন্দে ছুটে চলা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। শেষ ষোলোর প্রথম লেগে কাম্প নউয়ে মঙ্গলবার পিএসজির বিপক্ষে ৪-১ গোলে হারে বার্সেলোনা। সফরকারীদের একের পর এক আক্রমণের সামনে কাতালান দলটির রক্ষণ ছিল অসহায়। একাই তিন গোল করেন কিলিয়ান এমবাপে, বিজয়ীদের আরেক গোলদাতা মোইজে কিন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় গত আসরে এক […]

টিভি সূচি (বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১)

চ্যাম্পিয়ন্স লিগ পোর্তো-ইউভেন্তুস, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ সেভিয়া-বরুশিয়া ডর্টমুন্ড, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১   প্রিমিয়ার লিগ বার্নলি-ফুলহ্যাম, রাত ১২:০০ এভারটন-ম্যানচেস্টার সিটি, রাত ২:১৫ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১   ইন্ডিয়ান সুপার লিগ গোয়া-উড়িষ্যা, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ ও ২   অস্ট্রেলিয়ান ওপেন কোয়ার্টার-ফাইনাল, সকাল ৬:০০ সরাসরি: সনি সিক্স, সনি […]

লাইপজিগকে হারিয়ে শেষ আটের পথে লিভারপুল

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। একটি করে গোল করেন আক্রমণভাগের দুই তারকা মোহামেদ সালাহ ও সাদিও মানে। ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত লাইপজিগের রেড বুল অ্যারেনায়। কিন্তু নতুন করে করোনাভাইরাস জোরালো আঘাত হানায় ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে জার্মানি নিষেধাজ্ঞা জারি করায় […]

এমবাপের হ্যাটট্রিকে বার্সার মাঠে পিএসজির জয়োল্লাস

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে জিতেছে পিএসজি। ম্যাচের শুরুতেই বিপদে পড়তে পারতো বার্সেলোনা। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বলে ডি-বক্সের বাইরে পা লাগিয়েছিলেন এমবাপে; কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারেননি। এগিয়ে এসে বিপদমুক্ত করেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ১৯তম মিনিটে ছয় গজ বক্সের বাঁ থেকে মাউরো ইকার্দি ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে ফাঁকি দিলেও তার […]

এমবাপের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে দিল পিএসজি

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে জিতেছে পিএসজি। লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও প্রতিপক্ষের আক্রমণের তোপে ছন্দ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। চোটাক্রান্ত নেইমার ও আনহেল দি মারিয়াকে ছাড়া খেলতে নামা পিএসজির আরেক গোলদাতা মোইজে কিন। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এমবাপের পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল ঢের-সব হতাশা যেন এক ম্যাচেই ঝেড়ে ফেললেন […]

পোর্তোর প্রতি-আক্রমণে সাবধান, রোনালদোদের বললেন পিরলো

ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় পোর্তোর মাঠে খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সবশেষ ১৯৯৬ সালে ইউভেন্তুসের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর কেটে গেছে দুই যুগের বেশি সময়। মাঝে পাঁচবার ফাইনালে খেলেও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। ছয় ম্যাচের পাঁচটি জিতে বার্সেলোনাকে পেছনে ফেলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এবার শেষ ষোলোয় এসেছে […]

পোর্তোয় ভুল শুধরে সাফল্যের আশায় ইউভেন্তুস

ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় পোর্তোর মাঠে খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। গত মৌসুমে এই রাউন্ডে লিওঁর মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল ইউভেন্তুস। ফিরতি পর্বে ঘরের মাঠে তারা ২-১ গোলে জিতলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ফরাসি ক্লাবটি।  এর আগের মৌসুমে শেষ আটে প্রথম লেগে আয়াক্সের মাঠে […]

চোটকে সঙ্গী করেই সেমিতে জোকোভিচ

মেলবোর্নে মঙ্গলবার ৬-৭ (৬-৮), ৬-২, ৬-৪, ৭-৬ (৮-৬) গেমে জেতেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়। ম্যাচের প্রায় পুরোটা সময়ই তলপেটে টেপ জড়িয়ে খেলেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জোকোভিচ এই নিয়ে ৩৯তম বারের মতো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন। শেষ চারে তিনি লড়বেন আসরের চমক রাশিয়ার আসলান কারাৎসেভের বিপক্ষে। চোটাক্রান্ত গ্রিগর দিমিত্রভকে ২-৬, ৬-৪, […]