‘রিয়াল টার্গেট’ আলাবা বায়ার্ন ছাড়ছেন

এতে ২৮ বছর বয়সী এই ফুটবলারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে যে গুঞ্জন চলছে, তা নতুন মাত্রা পেল। বুন্ডেসলিগায় ঘরের মাঠে সোমবার আর্মিনিয়ার বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের পরের দিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মৌসুম শেষে বায়ার্ন ছাড়ার ঘোষণা দেন আলাবা। “এই মৌসুম শেষে নতুন কিছু করব, ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” “এটা সহজ কোনো […]
হারতে হারতে ড্র শেখ জামালের

প্রিমিয়ার লিগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার উত্তর বারিধারার বিপক্ষে শেষ দিকের নৈপুণ্যে ৩-৩ ড্র করেছে শেখ জামাল। আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ২০১৪-১৫ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে উত্তর বারিধারা। বসুন্ধরা কিংসের বিপক্ষে আগের ম্যাচে ড্র করা শেখ জামালের শুরুটা ছিল দারুণ। নবম মিনিটে সুলাইমান সিল্লাহর পাস ধরে ডি-বক্সের […]
মেয়েদের জাতীয় হ্যান্ডবলে দাপুটে শুরু আনসারের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে মঙ্গলবার ৬৪-০২ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে উড়িয়ে দেয় আনসার। প্রথমার্ধে জয়ী দল ৩০-০ ব্যবধানে এগিয়ে ছিল। উদ্বোধনী দিনে আরও জয় পেয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। ৩০-০৫ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে তারা। অন্য ম্যাচে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-১১ […]
বঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবলে সেরা পঞ্চগড়

মঙ্গলবারের ফাইনালে ২১-২৫, ২৫-২২, ১৯-২৫, ২৭-২৫ ও ১৫-১০ ব্যবধানে জিতে পঞ্চগড়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কুমিল্লাকে হারিয়েছে দিনাজপুর। রানার্সআপ চট্টগ্রামের মোহাম্মদ শাওন সেরা অ্যাটাকার, চ্যাম্পিয়ন পঞ্চগড়ের মোহাম্মদ আশিক সেরা সেটার ও মোহাম্মদ রিসালাত সেরা লিবারু হয়েছেন।
স্বস্তির জয় আবাহনীর

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ২-০ গোলে জিতেছে আবাহনী। রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কেরভেন্স ফিলস বেলফোর্ট। নয় ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তৃতীয় হারের স্বাদ পাওয়া সাইফ স্পোর্টিং ১৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে; অবশ্য এক ম্যাচ কম খেলেছে পল […]
পিএসজি ম্যাচ দিয়ে ফিরছেন পিকে

চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটও। চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচের জন্য এই দুই জনকে রেখেই দল ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। কাম্প নউয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। লা লিগায় গত ২১ নভেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হারের ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন পিকে। […]
রবিনিয়ো ও বেসেরার হ্যাটট্রিকে বসুন্ধরা কিংসের বিশাল জয়

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মঙ্গলবার ৬-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। নয় ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্কার ব্রুসনের দল। আরামবাগের হতাশার বোঝা হলো আরও ভারি। টানা আট ম্যাচ হারা দলটি এখনও খুলতে পারেনি পয়েন্টের খাতা। লিগ টেবিলেও আছে তলানিতে। আগের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ড্র করা বসুন্ধরা […]
শেষ চারে মুখোমুখি সেরেনা-ওসাকা

মেলবোর্নে মঙ্গলবার রোমানিয়ান তারকা হালেপকে ৬-৩, ৬-৩ গেমে হারান প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা সেরেনা নিজের পারফরম্যান্স বেশ খুশি। “আমার মনে হয়, এই টুর্নামেন্টে এটাই আমার সেরা পারফরম্যান্স।” ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তৃতীয় বাছাই নাওমি ওসাকা। একই দিনে মাত্র ৬৬ মিনিটে তাইওয়ানের সে সু-ওয়েকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে […]
আরেক বিশ্বকাপজয়ী নায়ককে হারাল আর্জেন্টিনা

গত সোমবার মারা যান গোফওয়ালা স্ট্রাইকার লুক। এ দিনই তার মৃত্যুর খবর এক বিবৃতিতে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির গণমাধ্যমের খবর, গত বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবকালীন সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭১ বছর বয়সী লুক। এরপর আর পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ১৯৭৮ বিশ্বকাপে চার গোল করেছিলেন লুক, দানিয়েল বেরতোনি ও মারিও কেম্পেসের […]
টিভি সূচি (মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ দ্বিতীয় টেস্ট (চতুর্থ দিন), বেলা ১০:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা-পিএসজি, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ লাইপজিগ-লিভারপুল, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১ ইন্ডিয়ান সুপার লিগ হায়দরাবাদ-কেরালা, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ ও ২ অস্ট্রেলিয়ান ওপেন কোয়ার্টার-ফাইনাল, বুধবার ভোর ৬:০০* সরাসরি: সনি সিক্স, সনি টেন ২ […]