ক্যাটাগরি

ভেরনার-জিরুদের গোলে চারে চেলসি

নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে টমাস টুখেলের দল। বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানো দলটি আসরে এই নিয়ে টানা চতুর্থ জয় পেল। ম্যাচের শুরু থেকে নিউক্যাসলকে চেপে ধরা চেলসি ২০তম মিনিটে একটি ধাক্কা খায়। ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম। তার বদলি […]

৬ গোলের রোমাঞ্চে বায়ার্নকে রুখে দিল আর্মিনিয়া

আলিয়াঞ্জ অ্যারেনায় সোমবার রাতে বুন্ডেসলিগার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। লিগে টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলে টানা সাত জয়ের পর পয়েন্ট হারাল বায়ার্ন। পুরো ম্যাচে তিনটি শট লক্ষ্যে ছিল আর্মিনিয়ার, তিনটিই সফল। শুরুতে মিশেল ভ্লাপের গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মানুয়েল প্রিটল। দ্বিতীয়ার্ধের শুরুতে লেভানদোভস্কির গোলের পর ফের ব্যবধান দুই গোলে নেন […]

এই পিএসজি ভিন্ন দল: পচেত্তিনো

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৬-১৭ আসরের শেষ ষোলোয় প্রথম লেগে ৪-০ গোলে জিতে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছিল পিএসজি। কিন্তু ফিরতি পর্বে ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা; ৬-১ ব্যবধানে জিতে যায় কোয়ার্টার-ফাইনালে। সেই হৃদয়ভাঙা পরাজয়ের পর প্রথমবারের মতো আবারও একই মঞ্চে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি। কাম্প নউয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় শুরু হবে […]

ইউভেন্তুসের পরের ৩ ম্যাচে নেই কুয়াদরাদো

সেরি আয় গত শনিবার নাপোলির মাঠে ১-০ গোলে হারা ম্যাচের প্রথমার্ধে খেলা কুয়াদরাদো বিরতির পর আর মাঠে নামেননি। পরীক্ষার পর কলম্বিয়ার এই ফরোয়ার্ডের ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোটের কথা সোমবার এক বিবৃতিতে জানায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে রাইট-ব্যাক হিসেবে খেলছিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।  চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বুধবার পোর্তোর বিপক্ষে, এরপর লিগে […]

ছুটছেন নাদাল

মেলবোর্ন পার্কে সোমবার ১৬তম বাছাই ফগনিনির বিপক্ষে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে জেতেন রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা নাদাল। এই নিয়ে ৪৩তম বারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে উঠলেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়। তবে মেলবোর্নে তার একমাত্র সাফল্য সেই ২০০৯ সালে, রজার ফেদেরারকে হারিয়ে।  পিঠের সমস্যা নিয়ে এবারের টুর্নামেন্টে আসা নাদাল এখনও কোনো সেট হারেননি। […]

আবারও ‘২ মাসের’ জন্য মাঠের বাইরে কারভাহাল

পেশির চোট কাটিয়ে এক মাসেরও বেশি সময় পর রোববার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন কারভাহাল। কিন্তু অস্বস্তি বোধ করায় ২-০ গোলে জেতা ম্যাচের ২৬তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষার পর তার ডান ঊরুর মাংসপেশিতে চোটের কথা সোমবার এক বিবৃতিতে জানায় লা লিগা চ্যাম্পিয়নরা। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। তবে […]

‘এটা মেসি-এমবাপের লড়াই নয়’

ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে কাম্প নউয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় ফরাসি চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সেলোনা। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াকে পাবে না পিএসজি। তবে বার্সেলোনার জন্য হুমকি হয়ে উঠতে পারেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কুমানকে জিজ্ঞেস করা হয়েছিল […]

নেইমারকে ছাড়াও শক্তিশালী পিএসজি: আলবা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে কাম্প নউয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় ফরাসি চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াকে পাচ্ছে না পিএসজি। দুজনই চোট পেয়ে মাঠের বাইরে আছেন। তবে প্যারিসের ক্লাবটিতে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে বলে মনে করেন আলবা। “ব্যক্তিগত ভাবনা থেকে বললে, প্রতিপক্ষ […]

রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ভিডিও ফিফায় পাঠিয়েছে বাফুফে

ঘটনাটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শনিবার গোলশূন্য ড্র ম্যাচটির ৮৭তম মিনিটের। বদলি নামা জাহিদ হোসেনের ক্রস তপুর পাশ দিয়ে বেরিয়ে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে শেখ জামালের ওমর জোবে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। কিন্তু তপু পড়ে যাওয়ায় রেফারি বাজান ফাউলের বাঁশি। ভিডিও রিপ্লেতেও দেখা যায়, জোবের সঙ্গে তেমন কোনো স্পর্শ ছাড়াই পড়ে যান বসুন্ধরা কিংসের ডিফেন্ডার। বাফুফে […]

‘মাথার পেছনেও যেন চোখ আছে মেসির’

উয়েফা ডটকমের সঙ্গে আলাপচারিতায় কাতালুনিয়ার দলটিতে আসা, পিএসজির বিপক্ষে সামনের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ, মেসি, বার্সেলোনার সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেসসহ আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছেন দেম্বেলে। সেখানে মেসির সামর্থ্য বোঝাতে বলেছেন ওই কথা। “২০১৭ সালে যখন এলাম, আমাকে বলা হয়েছিল, লিওর পায়ে বল থাকলে তুমি পেছনে ফিরে তাকাবে না। জায়গা খুঁজে নিয়ে ছুটবে। […]