রেকর্ডের পথে নাদালের আরেক ধাপ

মেলবোর্নে শনিবার দর্শকশূন্য রড লেভার অ্যারেনায় চেনা ছন্দে ছিলেন না নাদাল। তারপরও সরাসরি সেটেই জেতেন তিনি। র্যাঙ্কিংয়ের ৬৯তম স্থানে থাকা নরিকে হারান ৭-৫, ৬-২, ৭-৫ গেমে। শেষ ষোলোয় নাদালের প্রতিপক্ষ ইতালির ফাবিও ফগনিনি। ছেলেদের এককে চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন চতুর্থ বাছাই দানিল মেদভেদেভ ও পঞ্চম বাছাই স্তেফানোস সিৎসিপাস। মেয়েদের এককে সহজ জয়ে শেষ ষোলোয় উঠেছেন […]
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ের ধারায় ওয়ান্ডারার্স ও স্বাধীনতা ক্রীড়া সংঘ

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারায় ওয়ান্ডারার্স। জয়ী দলের তিন গোলদাতা জুয়েল, বাদল ও রিপন। ভিক্টোরিয়াকে ব্যবধান কমানো গোলটি দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে করেন শান্ত। দিনের অপর ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচের তৃতীয় মিনিটে করা সাব্বিরের গোলটি শেষ পর্যন্ত জয় এনে দেয় […]
১৪ বছর পর ঢাকার বাইরে জাতীয় নারী হ্যান্ডবল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নড়াইলে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে প্রতিযোগিতাটি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে আসর। প্রতিযোগিতাটির ৩১তম আসরে ১২টি জেলা ও সার্ভিসেস দল অংশ নেবে। দলগুলো হচ্ছে-বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জামালপুর জেলা, নওগাঁ জেলা, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, পঞ্চগড় জেলা, ফরিদপুর জেলা, মাদারীপুর জেলা, রাঙ্গামাটি জেলা, […]
বঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বাস্কেটবলে সেরা রাজশাহী

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার ফাইনালে প্রথমার্ধেই ২৩-১৩ পয়েন্টে এগিয়ে যায় রাজশাহী। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে জিতে ৪৪-৩২ পয়েন্ট ব্যবধানে। রাজশাহীর রিপন ১৮ ও রাহাত ১২ পয়েন্ট স্কোর করেন। গাজীপুরের হয়ে মাহিন ১৩ ও সাফি ৮ পয়েন্ট করে স্কোর করেন।
ঘুরে দাঁড়িয়ে সাইফ স্পোর্টিংয়ের জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ২-১ গোলে জেতা সাইফ স্পোর্টিং সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। দ্বিতীয় স্থানে ফেরার সুযোগ হারানো শেখ রাসেল আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে থাকল চতুর্থ স্থানেই। ২০তম মিনিটে ডি-বক্সের একটু উপর থেকে মোহাম্মদ আব্দুল্লাহর বাঁ পায়ের জোরালো শটে এগিয়ে যায় শেখ রাসেল। বলের লাইনে গোলরক্ষক সাইফুল ইসলাম ঝাঁপিয়ে পড়লেও […]
লিভারপুলের জালে ৭ মিনিটে লেস্টারের ৩ গোল

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার দুপুরে হওয়া প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। মোহামেদ সালাহ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন জেমস ম্যাডিসন। লেস্টারের অন্য দুই গোলদাতা জেমি ভার্ডি ও হার্ভে বার্নস। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া লিভারপুল এই নিয়ে […]
‘রেফারির সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার বসুন্ধরা কিংস ও শেখ জামালের মধ্যের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বিতর্কিত ঘটনাটি ম্যাচের ৮৭তম মিনিটের। জাহিদ হোসেন ক্রস বাড়ান, তপুর পাশ দিয়ে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করে গোল উদযাপনে মাতেন শেখ জামালের ওমর জোবে। কিন্তু তপু পড়ে যাওয়ায় রেফারি বাজান ফাউলের বাঁশি। ভিডিও রিপ্লেতেও দেখা যায়, তেমন কোনো […]
বিতর্কিত সিদ্ধান্তে বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়বঞ্চিত শেখ জামাল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার গোলশূন্য ড্র হয় ম্যাচটি। চলতি লিগে এই প্রথম পয়েন্ট হারাল বসুন্ধরা কিংস। তবে আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা শেখ জামাল। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে শেখ জামালের রক্ষণে ভীতি ছড়ালেও গোলরক্ষক জিয়াউর রহমান জিয়ার […]
বেলের ওপর চটলেন মরিনিয়ো

রিয়াল মাদ্রিদে সময় ভালো কাটছিল না। গত গ্রীষ্মের দলবদলে সেখান থেকে ধারে টটেনহ্যামে ফেরার পরও মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বেলকে। চোট ও ম্যাচ ফিটনেসের ঘাটতির কারণে দলে সুযোগ মিলছে কমই। গত বুধবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে স্বাগতিক এভারটনের বিপক্ষে ম্যাচের আগে ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ভালো এক অনুশীলন পর্ব’ শেষ হলো। তবে ওই ম্যাচের […]
আরামবাগকে উড়িয়ে জয়ে ফিরল আবাহনী

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ৪-০ গোলে জিতেছে আবাহনী। জোড়া গোল করেন ফিলহো। আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মারিও লেমোসের দল। তলানিতে থাকা আরামবাগ এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। ৩১তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। রায়হান হাসানের থ্রো ইন থেকে গোলটি করেন ফিলহো। ৪২তম […]