ক্যাটাগরি

সাও পাওলোর কোচ হলেন ক্রেসপো

৪৫ বছর বয়সী ক্রেসপোর সঙ্গে দুই বছরের চুক্তির বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে জানায় ব্রাজিলের শীর্ষ লিগে খেলা দলটি। আর্জেন্টিনার দল দেফেন্সা ইয়া জাস্তিসিয়ার হয়ে কোপা সুদামেরিকানা জয়ের পর গত রোববার কোচের পদ থেকে সরে দাড়ান ক্রেসপো। আগামী রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোর) লিগে স্বাগতিক গ্রেমিওর বিপক্ষে তাকে প্রথমবারের মতো সাও পাওলোর ডাগআউটে দেখা যেতে পারে। […]

টিভি সূচি (শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১)

বংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দ্বিতীয় টেস্ট (তৃতীয় দিন), সকাল ৯:৩০ সরাসরি: টি স্পোর্টস, নাগরিক টিভি ভারত-ইংল্যান্ড সিরিজ দ্বিতীয় টেস্ট (প্রথম দিন), বেলা ১০:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টি, সন্ধ্যা ৭:০০ সরাসরি: টেন ক্রিকেট, সনি টেন ১ লা লিগা গ্রানাদা-আতলেতিকো মাদ্রিদ, সন্ধ্যা ৭:০০ সেভিয়া-ওয়েস্কা, রাত ৯:১৫ এইবার-রিয়াল ভাইয়াদলিদ, রাত ১১:৩০ বার্সেলোনা-আলাভেস, রাত […]

চোট নিয়েই শেষ ষোলোয় জোকোভিচ

মেলবোর্নে শুক্রবার যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের বিপক্ষে প্রথম দুই সেট জয়ের পর চোট পান প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। তৃতীয় সেটে ডাক্তারি সেবাও নিতে হয় তাকে। টানা দুই সেট হারের পর শেষ সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই সার্বিয়ান। ম্যাচ জিতে নেন ৭-৬ (৭-১), ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-২ গেমে। কোয়ার্টার-ফাইনালের পথে জোকোভিচের প্রতিপক্ষ চতুর্দশ বাছাই কানাডার মিলোস […]

জানুয়ারির সেরা গুয়ার্দিওলা ও গিনদোয়ান

গত মাসে লিগে সিটিকে টানা ছয় ম্যাচ জেতান গুয়ার্দিওলা, তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরে দলটি। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে তারা এগিয়ে ৫ পয়েন্টে। সব প্রতিযোগিতা মিলে জানুয়ারিতে ৯ ম্যাচ জেতে সিটি, ১৮৮৮ সালের পর ইংলিশ ফুটবলের শীর্ষ চার স্তরের দলগুলোর মধ্যে যা সর্বোচ্চ। সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সতীর্থ ডিফেন্ডার জন স্টোনস, অ্যাস্টন ভিলার জ্যাক গ্রিলিশ, লেস্টার […]

ছিটকে গেলেন জিনাব্রি

কাতারে বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকোর দল তাইগ্রেসের বিপক্ষে বায়ার্নের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে ৬৪তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন জিনাব্রি। পরীক্ষার পর শুক্রবার এক বিবৃতিতে মৌসুমে এখন পর্যন্ত ৬ গোল করা জিনাব্রির বাঁ ঊরুর পেশিতে চোটের বিষয়টি নিশ্চিত করে জার্মান দলটি। তবে তার সেরে উঠতে কতদিন সময় লাগবে তা জানানো হয়নি। কোভিড-১৯ পজিটিভ হয়ে […]

নেইমারের কান্না: জানি না আর কত সহ্য করতে পারব

সবশেষ ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার পথে গত বুধবার কঁয়ের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান পিএসজি তারকা। ৬০তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষার পর বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগতে পারে বলে জানানো হয়। ওই দিনই ইনস্টাগ্রামে আবারও […]

চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম জয় নওফেল স্পোর্টিংয়ের

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ১-০ গোলে জিতে নওফেল স্পোর্টিং। নিজেদের প্রথম ম্যাচে উত্তরা এফসির কাছে একই ব্যবধানে হেরেছিল তারা। আগের ম্যাচে ঢাকা সিটি এফসি ও ওয়ারী ক্লাব গোলশূন্য ড্র করে।

মুক্তিযোদ্ধা সংসদ-উত্তর বারিধারা ড্র

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুক্রবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। সাত ম্যাচে জয়হীন উত্তর বারিধারা ৪ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে একাদশ স্থানে মুক্তিযোদ্ধা সংসদ। আগের দুই ম্যাচও ড্র করে আসা উত্তর বারিধারাকে ৪৩তম মিনিটে এগিয়ে নেন সুমন রেজা। দ্বিতীয়ার্ধের শুরুতে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান জাপানি মিডফিল্ডার ইউসুকে […]

নারীদের প্রতি অশোভন মন্তব্য: সমালোচনার মুখে টোকিও অলিম্পিক প্রধানের পদত্যাগ

অলিম্পিক আয়োজক কমিটির শুক্রবারের এক বিশেষ বৈঠকে এই ঘোষণা দেন ৮৩ বছর বয়সী জাপানের সাবেক প্রধানমন্ত্রী। “আমার অনুপযুক্ত মন্তব্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। আমি দুঃখিত।” তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টোকিও অলিম্পিকের সফল আয়োজন। করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ মাস আগে পদত্যাগ করলেন ২০০০ থেকে ২০০১ […]

টিভি সূচি (শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১)

বংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দ্বিতীয় টেস্ট (দ্বিতীয় দিন), সকাল ৯:৩০ সরাসরি: টি স্পোর্টস, নাগরিক টিভি   লা লিগা সেল্তা ভিগো-এলচে, রাত ২:০০ ফেসবুক লাইভ   সেরি আ বোলোনিয়া-বেনেভেন্তো, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ২   ইন্ডিয়ান সুপার লিগ ইস্ট বেঙ্গল-হায়দরাবাদ, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ২   অস্ট্রেলিয়ান ওপেন তৃতীয় রাউন্ড, শনিবার ভোর ৬:০০* সরাসরি: সনি […]