ক্লাব বিশ্বকাপ জিতে বায়ার্নের ইতিহাস

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে ১-০ ব্যবধানে জেতে জার্মান চ্যাম্পিয়নরা। গোলটি করেন বাঁজামাঁ পাভার্দ। এই জয়ে ইতিহাসে নাম লেখাল বায়ার্ন। বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে ছয় শিরোপার সবগুলোই জিতল তারা। ২০০৯ সালে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে এই কীর্তি গড়েছিল কাতালান দলটি। বায়ার্ন গত বছর জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেসলিগা, জার্মান কাপ, […]
বার্সার বিপক্ষে নেইমারকে পাচ্ছে না পিএসজি

ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার পথে বুধবার রাতে কঁয়ের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান ব্রাজিলিয়ান তারকা। ৬০তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষার পর বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছেন নেইমার। সেরে ওঠার প্রক্রিয়ার ওপর নির্ভর করবে তার মাঠে ফেরা। তবে সময়টা চার সপ্তাহের মতো হতে পারে […]
বিশ্বসেরা ব্যাটসম্যান হতে পারতেন ফুটবল তারকা ভিয়েরি!

ফুটবলের সামান্যতম অনুসারী হলেও ভিয়েরিকে না চেনার কারণ নেই। ইতালির হয়ে ৮ বছরের ক্যারিয়ারে ৪৯ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল। ১৯৯৮ বিশ্বকাপে করেন ৫ গোল, ২০০২ বিশকাপে ৪টি। প্রায় দুই দশকের ক্লাব ফুটবল ক্যারিয়ারে খেলেছেন তিনি ইউভেন্তুস, ইন্টার মিলান, এসি মিলান, আতলেতিকো মাদ্রিদের মতো ইউরোপের শীর্ষ ক্লাবে। ইতালির একজনের পক্ষে অবশ্য বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া […]
‘মুকুটের ভার’ সইতে পারলেন না কেনিন

মেলবোর্নে বৃহস্পতিবার এস্তোনিয়ার ৩৫ বছর বয়সী কাইয়া কানেপির বিপক্ষে মাত্র ৬৪ মিনিটে ৬-৩, ৬-২ গেমে হেরে যান ২২ বছর বয়সী কেনিন। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। করেন ২২টি আনফোর্সড এরোর এবং সাতবার ব্রেক পয়েন্ট নেওয়ার সুযোগ পেয়ে একবারও কাজে লাগাতে পারেননি যুক্তরাষ্ট্রের এই তারকা! ম্যাচ শেষে চতুর্থ বাছাই কেনিন বলেন, শিরোপাধারী হওয়ায় প্রচণ্ড […]
হতাশার মাঝে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কুমানের

প্রতিপক্ষের মাঠে বুধবার ২-০ গোলে হারে বার্সেলোনা। ডিফেন্ডার জুল কুঁদির নৈপুণ্যে সেভিয়া এগিয়ে যাওয়ার পর শেষ দিকে দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ইভান রাকিতিচ। গোলের সুযোগ ছিল কাতালান দলটির সামনেও। লিওনেল মেসির একারই তিনটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো। সব মিলে এমন পরাজয় ন্যায্য বলে মনে হচ্ছে না কুমানের। ম্যাচ […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১)

বংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দ্বিতীয় টেস্ট (প্রথম দিন), সকাল ৯:৩০ সরাসরি: টি স্পোর্টস, নাগরিক টিভি পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রথম টি-টোয়েন্টি, সন্ধ্যা ৭:০০ সরাসরি: টেন ক্রিকেট, সনি টেন ১ এফএ কাপ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স-সাউথ্যাম্পটন, রাত ১১:৩০ বার্নসলি-চেলসি, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ ইন্ডিয়ান সুপার লিগ উড়িষ্যা-কেরালা, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ২ […]
বার্সাকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে সেভিয়া

প্রতিপক্ষের মাঠে বুধবার সেমি-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। জুল কুঁদির নৈপুণ্যে সেভিয়া এগিয়ে যাওয়ার পর শেষ দিকে দ্বিতীয় গোলটি করেন ইভান রাকিতিচ। কিছুটা ঢিমেতালে শুরু ম্যাচের একাদশ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। অঁতোয়ান গ্রিজমানের রক্ষণের ওপর দিয়ে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ছয় গজ বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের শট নেন আর্জেন্টাইন তারকা। […]
ম্যানচেস্টার সিটির রেকর্ড জয়

এফএ কাপের পঞ্চম রাউন্ডে বুধবার সোয়ানসি সিটির মাঠে ৩-১ গোলের জয়ে রেকর্ডটি গড়ে পেপ গুয়ার্দিওলার দল। দলকে কোয়ার্টার-ফাইনালে তুলতে একটি করে গোল করেন কাইল ওয়াকার, রাহিম স্টার্লিং ও গাব্রিয়েল জেসুস। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৫ ম্যাচ জিতল সিটি। ১৮৯১-৯২ মৌসুমে প্রেস্টন ও ১৯৮৭-৮৮ মৌসুমে আর্সেনাল টানা ১৪টি করে ম্যাচ জিতেছিল। প্রিমিয়ার লিগের পয়েন্ট […]
কষ্টের জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

মেলবোর্নে বুধবার চার সেটের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চেস টিয়াফোকে ৬-৩, ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-২), ৬-৩ গেমে হারান প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। বিশ্ব র্যাঙ্কিংয়ের ৫৫ নম্বর হাঙ্গেরির মার্তন ফুচোভিচের বিপক্ষে ৭-৫, ৬-১, ৪-৬, ২-৬, ৭-৬ (১১-৯) গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ২০১৪ আসরের শিরোপাজয়ী সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা। মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডেও সরাসরি সেটে জিতেছেন […]
ফ্রান্স ফুটবলের কাণ্ডে ‘অহেতুক চাপে’ মেসি

মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রায়ই কথা বলছেন ক্লাবটির কেউ না কেউ। গত সপ্তাহে আনহেল দি মারিয়ার মন্তব্যের সূত্র ধরে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে দল দুটি। এর মাধ্যমে ম্যাচটিকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যেই দুদিন […]