এবার ছিটকে গেলেন মার্সেলো

মৌসুমে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি মার্সেলো। তবে লিগে গত মঙ্গলবার গেতাফের বিপক্ষে দলের ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে মাত্র ১২ জন ফিট থাকায় ফর্মেশনে বদল আনতে বাধ্য হন কোচ জিনেদিন জিদান। নতুন কৌশলে মাঝমাঠের দায়িত্বে ছিলেন মার্সেলো। তার ক্রস থেকেই […]
পাল্টে গেল ইউনাইটেড-সোসিয়েদাদ ম্যাচের ভেন্যুও

এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি জানায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। আগের সূচিতেই আগামী ১৮ ফেব্রুয়ারি ম্যাচটি হবে ইউভেন্তুস স্টেডিয়ামে। স্পেন ও আন্দোরার নাগরিক বা বাসিন্দা ছাড়া যুক্তরাজ্য থেকে সবার দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে স্পেন সরকার। গত মঙ্গলবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় আগামী ২ মার্চ পর্যন্ত। একই কারণে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় হচ্ছে না আতলেতিকো মাদ্রিদ […]
নতুন ফর্মেশনে দল মানিয়ে নেওয়ায় খুশি জিদান

নিজেদের মাঠে মঙ্গলবার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জেতে রিয়াল। করিম বেনজেমার গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফেরলঁদ মঁদি। চোট আর নিষেধাজ্ঞা মিলে নিয়মিত ৯ ফুটবলারকে পাননি জিদান। মূল দলের মাত্র ১২ জন সুস্থ খেলোয়াড়কে নিয়ে দল সাজান তিনি। খেলান ৩-৪-৩ ফর্মেশনে, যে কৌশলে দল আগে কখনও খেলেনি। এই ফর্মেশনে দল অনুশীলনও করেনি […]
টিভি সূচি (বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১)

এফএ কাপ সোয়ানসি সিটি-ম্যানচেস্টার সিটি, রাত ১১:৩০ এভারটন-টটেনহ্যাম হটস্পার, রাত ২:১৫ সরাসরি: সনি টেন ২ লেস্টার সিটি-ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন, রাত ১:৩০ সরাসরি: সনি টেন ১ ইন্ডিয়ান সুপার লিগ চেন্নাই-জামশেদপুর, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ২ অস্ট্রেলিয়ান ওপেন দ্বিতীয় রাউন্ড, বৃহস্পতিবার ভোর ৬:০০* সরাসরি: সনি সিক্স, সনি টেন ২ (* সময় পরবির্তন হতে […]
স্বস্তির জয়ে বার্সাকে টপকে দুইয়ে রিয়াল

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। করিম বেনজেমার গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফেরলঁদ মঁদি। লিগে এ বছর এই প্রথম টানা দুটি জয় পেল রিয়াল। সেই সঙ্গে আবারও বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে ফিরল শিরোপাধারীরা। সের্হিও রামোস, এদেন আজার, ফেদে ভালভেরদেসহ আট জন চোটাক্রান্ত। […]
ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্তুস

ইউভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ গোলশূন্য ড্র হয়। সান সিরোয় প্রথম লেগে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল ইউভেন্তুস। অন্য সেমি-ফাইনালে নাপোলি ও আতালান্তার মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে আন্দ্রেয়া পিরলোর দল। শুরু থেকে বল দখলে ইউভেন্তুস এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না কেউই। ২৫তম মিনিটে ফ্রি-কিক থেকে রোমেলু […]
চ্যাম্পিয়নশিপ লিগে কাওরান বাজার ও ওয়ান্ডারার্সের শুভসূচনা

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার জুয়েল মিয়ার ৩৩তম মিনিটের একমাত্র গোলে অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবকে হারায় ঢাকা ওয়ান্ডারার্স। আর আশিক সরকারের একমাত্র গোলে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে হারিয়েছে কাওরান বাজার প্রগতি সংঘ। ১২ দল নিয়ে হওয়া এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফর্টিস ফুটবল একাডেমি ও উত্তরা ফুটবল ক্লাব। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে একটি […]
মেসিকে নিয়ে কথা বলুক পিএসজি: কুমান

মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রায়ই কথা বলছেন ক্লাবটির কেউ না কেউ। গত সপ্তাহে আনহেল দি মারিয়ার মন্তব্যের সূত্র ধরে ক্ষোভ প্রকাশ করেন কুমান। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে দল দুটি। এর মাধ্যমে ম্যাচটিকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে […]
বার্সেলোনার বিপক্ষে দি মারিয়াকে পাচ্ছে না পিএসজি

শেষ ষোলোর প্রথম লেগে দি মারিয়াকে না পাওয়ার কথা মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন কোচ মাওরিসিও পচেত্তিনো। “বার্সেলোনার বিপক্ষে আনহেলের খেলা হচ্ছে না। এক সপ্তাহ পর আমরা দেখব তার অবস্থা কোন পর্যায়ে।” লিগ ওয়ানে গত রোববার স্বাগতিক মার্সেইয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে চোট পান দি মারিয়া। পরে তাকে তুলে নেন পচেত্তিনো। ৩ পয়েন্ট […]
নিরুপায় ছিলেন রামোস

গত মাসের মাঝামাঝি হওয়া স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারের পর থেকে কোনো ম্যাচ খেলেননি রামোস। ৩৪ বছর বয়সী এই ফুটবলার গত বুধবার অনুশীলনে ফিরেছিলেন। তবে শনিবার তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের কথা জানায় লা লিগা চ্যাম্পিয়নরা। এতে আরও দুই মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে স্প্যানিশ গণমাধ্যমের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া […]