আরামবাগকে আরেকটি হারের স্বাদ দিল শেখ রাসেল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ৪-০ গোলে জিতেছে শেখ রাসেল। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাইফুল বারী টিটুর দল। এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি আরামবাগ, হেরেছে ছয় ম্যাচের সবগুলোতে। একই দিনে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ২-২ ড্র করে আবাহনী লিমিটেড। চলতি লিগে এই প্রথম পয়েন্ট ভাগাভাগি করা শেখ জামাল ছয় ম্যাচে ১৬ […]
রেকর্ডের পথে যাত্রা শুরু নাদালের

পিঠের চোটের কারণে গত সপ্তাহে এটিপি কাপে খেলতে না পারলেও মঙ্গলবার মেলবোর্নে ভালোভাবেই এগিয়ে যান স্প্যানিশ তারকা নাদাল। ম্যাচ জেতেন ৬-৩, ৬-৪, ৬-১ গেমে। গত বছরের ফরাসি ওপেন জিতে পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেন নাদাল। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে সুইস তারকা না খেলায় তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নাদালের। প্রথম […]
আবাহনী-শেখ জামাল রোমাঞ্চকর ড্র

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ২-২ ড্র হয় ম্যাচটি। চলতি লিগে এই প্রথম পয়েন্ট হারানো শেখ জামাল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ বেশি খেলা আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় আগের ছয় লিগ ম্যাচ অপরাজিত থাকা আবাহনী। রায়হান হাসানের […]
কষ্টের জয় মোহামেডানের

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মঙ্গলবার পুলিশ এফসিকে ১-০ গোলে হারায় মোহামেডান। একমাত্র গোলটি করেন দলটির জাপানি মিডফিল্ডার উরু নাগাতা। দ্বিতীয়ার্ধের শুরুতে হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিকে নাগাতার হেড চোখের পলকে জালে জড়ায়। এ গোলেই পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল মোহামেডান। সাত ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট মোহামেডানের। ছয় ম্যাচে তৃতীয় হারের তেতো […]
সিটি-মনশেনগ্লাডবাখ ম্যাচও বুদাপেস্টে

আগামী ২৪ ফেব্রুয়ারি মনশেনগ্লাডবাখের মাঠে হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে, নতুন করে করোনাভাইরাস জোরালো আঘাত হানায় অন্তত আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি। এর প্রেক্ষিতে ভেন্যু পরিবর্তনের ঘোষণা দিল উয়েফা। আগের সূচি অনুযায়ী পুসকাস অ্যারেনায় হবে ম্যাচটি। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি পর্বের ম্যাচটি হবে আগামী ১৬ মার্চ। […]
আতলেতিকোয় বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা

এক বিবৃতিতে সোমবার দুই মিডফিল্ডার তুমা লিমাঁ ও এক্তর এররেরার পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় আতলেতিকো। গত সপ্তাহে দুই ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ও মুসা দেম্বেলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে গত ৩০ জানুয়ারি উইঙ্গার ইয়ানিক কারাসকো ও ডিফেন্ডার মারিও এরমেসোর কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ হয়েছিল। বর্তমানে এই ছয় জনের সবাই আছেন আইসোলেশনে। গত […]
টিভি সূচি (মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ প্রথম টেস্ট (পঞ্চম দিন), বেলা ১০:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ লা লিগা রিয়াল মাদ্রিদ-গেতাফে, রাত ২:০০ ফেসবুক লাইভ এফএ কাপ বার্নলি-বোর্নমাউথ, রাত ১১:৩০ সরাসরি: সনি টেন ২ ম্যানচেস্টার ইউনাইটেড-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, রাত ১:৩০ সরাসরি: সনি টেন ১ ইন্ডিয়ান সুপার লিগ বেঙ্গালুরু-মোহন বাগান, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১, ২ ও […]
লেভানদোভস্কির নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে ২-০ ব্যবধানে জিতেছে বায়ার্ন। দুই অর্ধে একটি করে গোল করেন লেভানদোভস্কি। এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার ফাইনালে মেক্সিকোর দল তাইগ্রেসের মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা। রোববার প্রথম সেমি-ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে তাইগ্রেস। শুরু থেকে একের পর এক […]
ছিটকে গেলেন পগবা

ক্লাবের ওয়েবসাইটে সোমবার কোচ উলে গুনার সুলশার জানান, এই চোটে ‘কয়েক সপ্তাহ’ মাঠের বাইরে থাকতে হবে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে। “পল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। অবশ্যই কয়েক সপ্তাহ লাগবে (সেরে উঠতে)।” ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে গত শনিবার এভারটনের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের ৩৯তম মিনিটে […]
মৃত্যুর হুমকি, ম্যাচ পরিচালনা করবেন না রেফারি

গত মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সাউথ্যাম্পটনের ৯-০ গোলে হারা ম্যাচে দলটির ডিফেন্ডার ইয়ান বেদনারেককে ও শনিবার ফুলহ্যামের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের গোলশূন্য ড্র ম্যাচে সফরকারীদের মিডফিল্ডার তমাস সুচেককে লাল কার্ড দেখান ডিন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। ম্যাচের শেষ দিকে ডি-বক্সে ইউনাইটেডের ফরোয়ার্ড অঁতনি মার্সিয়ালকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন বেদনারেক। আর সুচেক মাঠ […]