ক্যাটাগরি

৪-৬ সপ্তাহ মাঠের বাইরে ডে ব্রুইনে

প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে চোট পেয়েছিলেন এই দুইজন। ম্যাচের ২৮তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ফুল-ব্যাক ওয়াকার। আর ৫৯তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার ডে ব্রুইনে। ম্যাচ শেষে তাদের চোট নিয়ে দুর্ভাবনার কথা জানান গুয়ার্দিওলা। এফএ কাপের চতুর্থ রাউন্ডে শনিবার তার […]

শেষ ষোলোয় ভাইয়েকানোকে পেল বার্সা

প্রতিযোগিতার শেষ বত্রিশে গত বৃহস্পতিবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে তৃতীয় সারির দল স্বাগতিক কোরনিয়াকে ২-০ গোলে হারিয়েছিল কাতালান দলটি। শেষ বত্রিশ থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেওয়া তৃতীয় সারির দল আলকোইয়ানো শেষ ষোলোয় লড়বে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। গত রোববার বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতে কোপা দেল রের গত আসরের ফাইনালিস্ট বিলবাও। করোনাভাইরাসের কারণে স্থগিত […]

করোনাভাইরাসে আক্রান্ত জিদান

এক বিবৃতিতে শুক্রবার কোচের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানায় লা লিগার দলটি। ফলে লিগে শনিবার স্বাগতিক আলাভেসের বিপক্ষে ম্যাচে ফরাসি কোচকে ডাগআউটে পাচ্ছে না গতবারের চ্যাম্পিয়নরা। চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে ছিলেন জিদান। এজন্য একটি অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন তিনি। লিগে শেষ তিন ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি। স্প্যানিশ […]

বার্নলির বিপক্ষে হার অনেক বড় আঘাত: ক্লপ

অ্যানফিল্ডে বৃহস্পতিবার ম্যাচের শেষ দিকে অ্যাশলি বার্নসের সফল স্পট কিকে ১-০ ব্যবধানে হারে ক্লপের দল। লিগে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন লিভারপুল। শেষ চার ম্যাচে নেই গোলের দেখা। পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে নেমে গেছে চারে। শিরোপা ধরে রাখার অভিযানে তারা পিছিয়ে পড়েছে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৬ পয়েন্টে। লিভারপুলের ঘরের মাঠে লিগে টানা […]

বার্সার ২ পেনাল্টি মিসের পেছনে ভয়?

কোপা দেল রের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার কোরনিয়াকে অতিরিক্ত সময়ে ২-০ গোলে হারায় বার্সেলোনা। দুটি পেনাল্টিসহ অসংখ্য সুযোগ নষ্ট করে রেকর্ড চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে স্পট কিক কাজে লাগাতে পারেননি মিরালেম পিয়ানিচ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন উসমান দেম্বেলে।     সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে ১২০ মিনিট করে খেলতে […]

টিভি সূচি (শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১)

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দ্বিতীয় ওয়ানডে, বেলা ১১:৩০ সরাসরি: টি স্পোর্টস, নাগরিক টিভি শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ দ্বিতীয় টেস্ট (প্রথম দিন), বেলা ১০:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি টেন ২ বিগ ব্যাশ লিগ হোবার্ট হারিকেন্স-পার্থ স্কর্চার্স, বেলা ১১:০৫ সিডনি সিক্সার্স-সিডনি থান্ডার, দুপুর ২:১৫ সরাসরি: সনি সিক্স লা লিগা লেভান্তে-রিয়াল ভাইয়াদলিদ, রাত ২:০০ ফেসবুক লাইভ সেরি আ বেনেভেন্তো-তোরিনো, রাত ১:৪৫ […]

ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা

কোরনিয়ার মাঠে বৃহস্পতিবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ২-০ গোলে স্বস্তির জয় পায় বার্সেলোনা। উসমান দেম্বেলে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। লিওনেল মেসি আছেন নিষিদ্ধ। সঙ্গে প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন, ডিফেন্ডার জর্দি আলবা, ছন্দে থাকা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং ও […]

অ্যানফিল্ডে লিভারপুলের অজেয় যাত্রা থামাল বার্নলি

অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে ইয়ুর্গেন ক্লপের দলকে ১-০ ব্যবধানে হারায় বার্নলি। একমাত্র গোলটি করেন অ্যাশলি বার্নস। লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল; ড্র তিনটি, দুটিতে হার। এই নিয়ে শেষ চার ম্যাচে তারা গোল করতে ব্যর্থ হলো। লিগে ঘরের মাঠে তাদের ৬৮ ম্যাচের অজেয় যাত্রাও থেমে গেল। এর আগে সবশেষ হেরেছিল ২০১৭ সালের এপ্রিলে, ক্রিস্টাল প্যালেসের […]

করোনাভাইরাসে আক্রান্ত আগুয়েরো

৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার নিজেই বৃহস্পতিবার টুইট বার্তায় জানান খবরটি। এখন আইসোলেশনে আছেন তিনি।  “শরীরে কিছু উপসর্গ দেখা দিয়েছে। সেরে উঠতে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।” চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা আগুয়েরো চলতি মৌসুমে সব মিলিয়ে পাঁচ ম্যাচে খেলতে পেরেছেন কেবল ১৪১ মিনিট। মঙ্গলবার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, দলের সর্বোচ্চ গোলদাতার প্রয়োজনীয়তা […]

জয়ের ধারায় শেখ জামাল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে শেখ জামাল। চট্টগ্রাম আবাহনীকে একই ব্যবধানে হারিয়ে লিগে শুভসূচনা করেছিল ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। শুরুতে দুই পক্ষই ছিল সাবধানী। ৩২তম মিনিটে প্রথম ভালো আক্রমণ শানায় চলতি লিগে প্রথম ম্যাচ খেলতে নামা মুক্তিযোদ্ধা সংসদ। ক্যামেরুনের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান বেকামেঙ্গের ব্যাক ভলি দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। শেখ জামাল এগিয়ে যায় ৩৮তম […]