ক্যাটাগরি

সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা

উয়েফা ও মহাদেশীয় বাকি পাঁচ কনফেডারেশনের সঙ্গে মিলে এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ফিফা। এই ধরনের কোনো প্রতিযোগিতার স্বীকৃতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। “ফিফা ও ছয় কনফেডারেশন (এএফসি, সিএএফ, কনকাকাফ, কনমেবল, ওএফসি ও উয়েফা) আবারও পরিষ্কারভাবে জানাচ্ছে যে, কিছু ইউরোপিয়ান ক্লাবের অংশগ্রহণে ইউরোপিয়ান ‘সুপার লিগ’ আয়োজন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে যে কথা […]

লিগে চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ শুরু করেছিল বন্দরনগরীর দলটি। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। কিন্তু সতীর্থের ক্রসে গোলমুখ থেকে পা ছোঁয়াতে পারেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ। দশম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি মোহামেডান স্পোর্টিংয়ের কাছে ৩-০ […]

মোহামেডানকে আবারও হারাল সাইফ স্পোর্টিং

কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে হারে মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে উড়িয়ে লিগে শুভসূচনা করা দলটি চলতি লিগে পেল প্রথম হারের তেতো স্বাদ। নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ড্র করা সাইফ স্পোর্টিং লিগে প্রথম জয় পেল। ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে মোহামেডানকে হারিয়েছিল পল জোসেফ […]

ডে ব্রুইনে ও ওয়াকারের চোট ভাবাচ্ছে গুয়ার্দিওলাকে

প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের মাঠে ম্যাচের শেষ দিকে বের্নার্দো সিলভা ও ইলকাই গিনদোয়ানের গোলে ২-০ ব্যবধানে জেতে সিটি। ম্যাচের ২৮তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ফুল-ব্যাক ওয়াকার। আর ৫৯তম মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার ডে ব্রুইনে। ম্যাচ শেষে তাদের চোট নিয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি গুয়ার্দিওলা। তবে দুর্ভাবনার বিষয়টি […]

সুপার কাপকে সেরি আর প্রেরণা হিসেবে নিচ্ছেন রোনালদো

রোনালদো ও আলভারো মোরাতার গোলে বুধবার ২-০ ব্যবধানে জেতে ইউভেন্তুস। কোচ হিসেবে প্রথম শিরোপা জেতেন গত অগাস্টে তুরিনের দলটির দায়িত্ব নেওয়া আন্দ্রেয়া পিরলো। রোনালদোর বিশ্বাস, সুপার কাপ জয়ের পর এবার লিগেও তারা ভালো করবে। ম্যাচ শেষে রাই স্পোর্তকে সেই আত্মবিশ্বাসের কথা শোনান পর্তুগিজ ফরোয়ার্ড। “কঠিন একটা ম্যাচ খেললাম আমরা…আমরা গুরুত্বপূর্ণ একটা শিরোপা জিতলাম, যা আমাদের […]

এমন হারেও বিব্রত নয় রিয়াল

প্রতিপক্ষের মাঠে বুধবার প্রতিযোগিতার শেষ বত্রিশের ম্যাচে ২-১ গোলে হারে রিয়াল। এদের মিলিতাওয়ের গোলে জিদানের দল এগিয়ে যাওয়ার পর শেষ দিকে হোসে সোলবেসের গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় আলকোইয়ানো। সেখানে একজন কম নিয়েও হুয়ানান কাসানোভার গোলে অবিশ্বাস্য জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দলটা রিয়াল বলে এমন হারে শোরগোল ওঠাই স্বাভাবিক। প্রশ্নও উঠল, এই হার রিয়ালের […]

টিভি সূচি (বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১)

বিগ ব্যাশ লিগ অ্যাডিলেইড স্ট্রাইকার্স-ব্রিজবেন হিট, দুপুর ২:১৫ সরাসরি: সনি সিক্স, টেন ক্রিকেট   প্রিমিয়ার লিগ লিভারপুল-বার্নলি, রাত ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১   লা লিগা ভালেন্সিয়া-ওসাসুনা, রাত ১২:০০ এইবার-আতলেতিকো মাদ্রিদ, রাত ২:৩০ ফেসবুক লাইভ   ইন্ডিয়ান সুপার লিগ মোহন বাগান-চেন্নাই, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ২

ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো

মাপেই স্টেডিয়ামে ইতালিয়ান সুপার কাপে বুধবার রাতে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাস করে ইউভেন্তুস। আর দলের প্রথম গোলটি করে রেকর্ডটির মালিক বনে যান রোনালদো। ম্যাচের ৬৪তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির কর্নারে বল নাপোলির ডিফেন্ডার বাকাইয়োর গায়ে লেগে গোলমুখে পেয়ে যান অরক্ষিত রোনালদো। অনায়াসে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ক্যারিয়ারে পর্তুগিজ তারকার মোট গোল হলো […]

তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শেষ বত্রিশের ম্যাচে ২-১ গোলে হেরেছে রিয়াল। এদের মিলিতাওয়ের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হোসে সোলবেস। আর শেষে হুয়ানান কাসানোভার গোলে অবিশ্বাস্য জয়ের আনন্দে মাঠ ছাড়ে আলকোইয়ানো।  লা লিগায় গত বছরের শেষ ম্যাচে এলচের মাঠে ড্র করার পর নতুন বছরের শুরুতে সেল্তা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে জিতেছিল রিয়াল। এরপর […]

কাভানি-পগবার নৈপুণ্যে শীর্ষে ইউনাইটেড

প্রতিপক্ষের মাঠে বুধবার ২-১ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল। গত রাউন্ডে লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল হজম করে ইউনাইটেড। সতীর্থের থ্রু বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে ডি-বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান। ২০তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের শট পোস্টে লেগে ফেরে। পরের মিনিটেই দলকে সমতায় […]