ক্যারিয়ার গোলের রেকর্ডে বিকানের পাশে রোনালদো

সেরি আয় রোববার রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিপক্ষে ইউভেন্তুসের ৩-১ ব্যবধানের জয়ে শেষ গোলটি করে কীর্তিটি গড়েন রোনালদো। তার গোলও এখন কিংবদন্তি বিকানের সমান ৭৫৯টি। গত ৩ জানুয়ারি ঘরের মাঠে সেরি আয় উদিনেজের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানে জয়ের পথে দুবার জালে বল পাঠিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় পেলেকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছিলেন ইউভেন্তুস তারকা। ২০০২ সালে […]
ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

সেরি আয় রোববার রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিপক্ষে ইউভেন্তুসের ৩-১ ব্যবধানের জয়ে শেষ গোলটি করে এই কীর্তি গড়েন রোনালদো। ম্যাচের যোগ করা সময়ে নিজেদের অর্ধ থেকে দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এই গোলেই রোনালদো পা রাখেন চূড়ায়। নাম লেখা হয়ে যায় ইয়োসেপ বিকানের পাশে। অস্ট্রিয়া ও সেই সময়ের […]
রোনালদোর রেকর্ডের রাতে ইউভেন্তুসের জয়

নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার রাতে সেরি আর ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে চলা ইউভেন্তুস লিগে প্রথমবার টানা তিন ম্যাচ জিতল। এই ম্যাচে জালে বল পাঠিয়ে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে বসেছেন রোনালদো। দুজনেরই গোল সংখ্যা […]
স্প্যানিশ সুপার কাপে অনিশ্চিত বার্সার আরাহো

লা লিগায় গ্রানাদার বিপক্ষে ম্যাচের আগে শনিবার অনুশীলনে পায়ে অস্বস্তি অনুভব করেন আরাহো। এ কারণেই শনিবার রাতে গ্রানাদার মাঠে দলের ৪-০ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি তিনি। তার জায়গায় সুযোগ পান সামুয়েল উমতিতি। পরদিন পরীক্ষার পর তার ডান ঊরুর মাংসপেশিতে চোটের কথা জানায় বার্সেলোনা। সেরে উঠতে কতদিন লাগবে, তা অবশ্য জানানো হয়নি। সুপার কাপের শেষ […]
ভাগ্যকে দুষলেন রাফি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার রাউল অস্কার বেসেরার একমাত্র গোলে সাইফ স্পোর্টিংকে হারিয়ে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখে বসুন্ধরা কিংস। প্রথমার্ধের ২০তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টার আক্রমণে ডি-বক্সে ঢোকা ফাহিমের শট ছুটে এসে ফেরান গোলরক্ষক আনিসুর রহমান জিকো। নষ্ট হওয়া এই সুবর্ণ সুযোগ নিয়ে রাফির হতাশা সবচেয়ে বেশি। “আমরা দুর্ভাগা ছিলাম। কেননা, আমরা সুযোগ […]
চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য হকি কোচের

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর। ছয় দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মালয়েশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান। সোমবার থেকে মূল প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। তার আগে হবে কোভিড-১৯ পরীক্ষা। পরীক্ষায় নেগেটিভ হওয়াদের নিয়ে শুরু হবে ক্যাম্প। আগামী মাসে চীনের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। […]
‘এই জয় মৌসুমের বাকি টুর্নামেন্টের জন্য অনুপ্রেরণা’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ফাইনালে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে রাউল অস্কার বেসেরা একমাত্র গোলটি করেন। দলীয় প্রচেষ্টায় সাফল্য মিলেছে বলে মনে করেন ব্রুসন। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আলাদাভাবে প্রশংসা করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ইরানি ডিফেন্ডার খালিদ শাফিইয়ের। “দারুণ একটা টুর্নামেন্ট জয় করলাম। বর্তমান পরিস্থিতিতে এ জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে […]
মুকুট ধরে রাখল বসুন্ধরা কিংস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ থাকা ফুটবল শুরুর পর হওয়া প্রথম প্রতিযোগিতার শিরোপা স্বাদ নিল অস্কার ব্রুসনের দল। মাহবুবুর রহমান সুফিল ও বিপলু আহমেদের জায়গায় বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ফিরেন মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিম। সেমি-ফাইনালের একাদশ অপরিবর্তিত রেখে শুরু করে সাইফ স্পোর্টিং। আগের দিনের […]
মাঠ কোনো অজুহাত নয়: ক্রুস

লা লিগার ম্যাচে শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। মাঠের সবুজ ঢেকে গিয়েছিল তুষারে। ভারসাম্য রাখতেই ভুগছিলেন ফুটবলাররা। স্বাভাবিকভাবেই এর ছাপ পড়ে খেলায়। এমন কন্ডিশনে খেলাই দুষ্কর। তারওপর নিজেদের মানের ধারে কাছে ছিলেন না রিয়ালের খেলোয়াড়রা। দুইয়ে মিলেই লিগ টেবিলের অবনমন অঞ্চলের দলের বিপক্ষে অঘটনের শিকার হয় শিরোপাধারীরা। ম্যাচ শেষে দলটির কোচ […]
বার্সার খেলায় আত্মবিশ্বাস পাচ্ছেন কোচ

মৌসুমের শুরু থেকে ধারাবাহিকতার জন্য লড়াই করছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বেশ ভুগছে কাম্প নউয়ের দলটি। তবে এবার মিলেছে উন্নতির আভাস। ভাইয়াদলিদ, ওয়েস্কা, আথলেতিক বিলবাওয়ের পর শনিবার গ্রানাদার মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে তারা। চলতি মৌসুমে প্রথমবারের মতো লিগে পেয়েছে টানা তিন জয়। উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। কুমানের মতে, এভাবে খেলে যেতে […]