ম্যাচ স্থগিত করা উচিত ছিল: জিদান

লা লিগার ম্যাচে শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। মাঠের সবুজ ঢেকে গিয়েছিল সাদা তুষারে। ভারসাম্য রক্ষা করতে ভুগছিলেন ফুটবলাররা। স্বাভাবিকভাবেই এর ছাপ পড়ে খেলায়। কখনও বল থেমে যাচ্ছিল, কখনও স্কিড করছিল। দিক পাল্টানোর মতো ঘটনাও ঘটেছে দুয়েকবার। নিজেদের মানের ধারে কাছেও ছিলেন না রিয়ালের খেলোয়াড়রা। তবে জিদান মনে করেন, এই পরিস্থিতিতে […]
টিভি সূচি (রোববার, ১০ জানুয়ারি ২০২১)

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ তৃতীয় টেস্ট (পঞ্চম দিন), সোমবার ভোর ৫:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স, সনি টেন ১ বিগ ব্যাশ লিগ সিডনি সিক্সার্স-ব্রিজবেন হিট, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স সৈয়দ মুশতাক আলি ট্রফি ঝাড়খণ্ড-তামিলনাড়ু, বেলা ১২:৩০ আসাম-হাদরাবাদ, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১ ফেডারেশন কাপ (ফাইনাল) বসুন্ধরা কিংস-সাইফ স্পোর্টিং ক্লাব, বিকেল […]
ভাঁস্তকে উড়িয়ে জয়ে ফিরল পিএসজি

লিগ ওয়ানে শনিবার ৩-০ গোলে জিতেছে পিএসজি। মোইজে কিন চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া। চলতি বছরে ও নতুন কোচ মাওরিসিও পচেত্তিনোর অধীনে এটাই প্যারিসের দলটির প্রথম জয়। চোট, করোনাভাইরাসের ছোবলে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারালেও শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। আগের ম্যাচে সাঁত এতিয়েনের বিপক্ষে ড্র করা দলটির […]
প্রতিকূল পরিবেশে রিয়ালের হোঁচট

প্রতিপক্ষের মাঠ এল সাদারে শনিবার রাতে লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করেছে চ্যাম্পিয়নরা। প্রতিকূল পরিবেশে বল দখলে আধিপত্য করলেও আক্রমণে ভালো করতে পারেনি রিয়াল। গোলের উদ্দেশে তাদের নেওয়া ৯ শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। বিপরীতে অবনমন অঞ্চলের দল ওসাসুনার আট শটের দুটি লক্ষ্যে। সফরকারীরা অবশ্য দুবার জালে বল পাঠিয়েছিল; কিন্তু দুবারই বাজে অফসাইডের বাঁশি। অনবরত […]
মেসি-গ্রিজমানের নৈপুণ্যে বার্সার বড় জয়

লস কারমেনেসে শনিবার লা লিগায় ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠল রোনাল্ড কুমানের দল। গত বছর সেপ্টেম্বরে এই মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। মৌসুমের শুরু থেকে লিগে বারবার হোঁচট খাওয়া বার্সেলোনা বিশেষ করে ধুঁকছিল প্রতিপক্ষের মাঠে। হতাশার সেই গণ্ডি ভেঙে বেরিয়ে আসা দলটি এই নিয়ে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে জিতল। […]
চার ভেন্যুতে লিগ

১৩ দল নিয়ে আগামী বুধবার শুরু হবে ২০২০-২১ মৌসুমের লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম, গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়াম-এই চার ভেন্যুতে খেলা হবে বলে শনিবারের সভা শেষে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। “পাঁচ থেকে সাতটা ভেন্যু আমাদের বিবেচনায় ছিল, সেগুলোর […]
জয়ে শুরু জামালের কলকাতা মোহামেডানের

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে শনিবার নিজেদের প্রথম ম্যাচে ফয়সাল আলির একমাত্র গোলে সুদেভা দিল্লি এফসিকে হারায় কলকাতা মোহামেডান। কোভিড-১৯ থেকে সেরা ওঠার পর গত ২৪ ডিসেম্বর কলকাতা যান জামাল। কোয়ারেন্টিন পর্ব শেষ করে মাঠে ফেরা এই মিডফিল্ডার প্রথম ম্যাচেই সুযোগ পান শুরুর একাদশে। ৮৭ মিনিট পর তাকে তুলে নেন কোচ। বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সর্বশেষ ২০১৪ […]
আবাহনীর তাবুতে করোনাভাইরাসের হানা

গত বৃহস্পতিবার ফেডারেশন কাপের সেমি-ফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৩-১ গোলে হেরে বিদায় নেয় প্রতিযোগিতার রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনী। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সেমি-ফাইনালের আগে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করানো হয়। সেখানে মোট সাত জনের ফল পজিটিভ এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। “একজন স্টাফ, একজন কোচ (জাকারিয়া বাবু) […]
তুষার ঝড়ে আতলেতিকো-বিলবাও ম্যাচ স্থগিত

আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া নয়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। এর কয়েক ঘণ্টা আগে ম্যাচ স্থগিত করার কথা জানায় লিগ কর্তৃপক্ষ। ম্যাচের নতুন সূচি পরে জানানো হবে। ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ থাকায় শুক্রবার হাজারো স্প্যানিশ ড্রাইভার তাদের গাড়িতে আটকা পড়েন এবং মাদ্রিদ বিমানবন্দর বন্ধ ছিল। বিলবাও শুক্রবার জানায়, তাদের […]
প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা জানি: বসুন্ধরা কিংস কোচ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বিকাল ৪টায় ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। বসুন্ধরা কিংসের সামনে টানা দ্বিতীয় এবং সাইফ স্পোর্টিংয়ের সামনে প্রথম শিরোপার হাতছানি। ‘অলিখিত ফাইনাল’ হয়ে ওঠা সেমি-ফাইনালে শক্তিশালী আবাহনী লিমিটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিং কোচের চোখেও ফেভারিট তারা। কিন্তু ব্রুস উড়িয়ে দিলেন ফেভারিট তত্ত্ব। “সাইফ শক্তিশালী একটা দল। বল […]