ক্যাটাগরি

অজেয় যাত্রা থামায় আক্ষেপ নেই মিলান কোচের

নিজেদের মাঠ সান সিরোয় বুধবার রাতে শিরোপাধারীদের বিপক্ষে ৩-১ গোলে হারে মিলান। ৩০৪ দিনে লিগে এটি তাদের প্রথম হার। ছেদ পড়েছে ২৭ ম্যাচের অজেয় যাত্রায়। এর আগে সবশেষ তারা হেরেছিল গত মার্চে, ঘরের মাঠে জেনোয়ার বিপক্ষে ২-১ গোলে।  একই দিন সাম্পদোরিয়ার বিপক্ষে ইন্টার মিলান ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় টেবিলের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছে এসি মিলান। […]

আবাহনীকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। আগামী রোববার ফাইনালে তারা মুখোমুখি হবে প্রথম সেমি-ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে আসা সাইফ স্পোর্টিংয়ের। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলা বসুন্ধরা কিংস গোলের সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছিল। দ্বাদশ মিনিটে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়োর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট পোস্ট লেগে ফেরে। […]

মেসিকে নিয়ে ভুল ভাবনায় ছিলেন মার্সেলিনো

লা লিগায় বুধবার বিলবাওয়ের মাঠে বার্সেলোনার ৩-২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে দলের তিন গোলেই জড়িয়ে আছে মেসির নাম। পেদ্রির সমতাসূচক গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর নিজেই করেন পরের দুটি। ইনাকি উইলিয়ামসের গোলে শুরুতে পিছিয়ে পড়লেও পেদ্রির গোলে দ্রুত ঘুরে দাঁড়ায় কাতালান দলটি। বাঁ দিক থেকে ক্রস দিয়েছিলেন মেসি। শেষ মুহূর্তে বাইলাইন থেকে ভলিতে ছোট বক্সের […]

২০২৩ এশিয়ান কাপের সূচি চূড়ান্ত

এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। চীনের ১০টি শহরে ২৪ দল নিয়ে হবে ৩১ দিনব্যাপী এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতে হওয়া ২০১৯ আসরের চেয়ে যা তিন দিন বেশি। এর আগে একবারই এই টুর্নামেন্টের আয়োজক ছিল চীন, ২০০৪ সালে। ১৬ দলের পরিবর্তে ২০১৯ আসর থেকে প্রতিযোগিতাটিতে অংশ নিচ্ছে ২৪ দল। জাপানকে হারিয়ে গত […]

মেসিদের এভাবেই এগিয়ে যাওয়ার তাগিদ কোচের

লা লিগায় বুধবার প্রতিপক্ষের মাঠে ইনাকি উইলিয়ামসের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। সে ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো দলটি পেদ্রির গোলে দ্রুত সমতায় ফেরে। এরপর বিরতির আগে-পরে মেসির জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ দিকে মুনিয়াইন ব্যবধান কমালেও ৩-২ ব্যবধানে দারুণ জয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। বার্সেলোনার তিনটি গোলই ছিল দলীয় বোঝাপড়ার ফল। আরও বেশ […]

টিভি সূচি (বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১)

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ তৃতীয় টেস্ট (দ্বিতীয় দিন), শুক্রবার ভোর ৫:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স   বিগ ব্যাশ লিগ হোবার্ট হারিকেন্স-সিডনি থান্ডার, দুপুর ১:১০ ব্রিজবেন হিট-মেলবোর্ন স্টার্স, বিকেল ৪:২০ সরাসরি: সনি টেন ২   ফেডারেশন কাপ (দ্বিতীয় সেমি-ফাইনাল) আবাহনী-বসুন্ধরা কিংস, বিকেল ৪:০০ সরাসরি: টি স্পোর্টস   ইন্ডিয়ান সুপার লিগ কেরালা-উড়িষ্যা, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ২

ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে সিটি

ওল্ড ট্রাফোর্ডে বুধবার ২-০ গোলে জিতেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন সিটি। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ডিফেন্ডার জন স্টোনস ও মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো। আগামী ২৫ এপ্রিলের ফাইনালে পেপ গুয়ার্দিওলার দলের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। আগের দিন দ্বিতীয় বিভাগের দল ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারায় জোসে মরিনিয়োর দল। সেমি-ফাইনালে প্রথম ভালো সুযোগটি পায় ইউনাইটেড। নবম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের দূরপাল্লার কোনাকুনি শট […]

পচেত্তিনোর অভিষেকে পিএসজির হোঁচট

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ১-১ ড্র করে শিরোপাধারীরা। রোমাইন হামুমার গোলে পিছিয়ে পড়া পিএসজিকে সমতায় ফেরান মোইজে কিন। এই ম্যাচ দিয়ে প্যারিসের ক্লাবটিতে শুরু হলো মাওরিসিও পচেত্তিনো অধ্যায়। আগের কোচ টমাস টুখেলকে বরখাস্ত করার পর নতুন বছরের শুরুতে ক্লাবের সাবেক এই সেন্টার-ব্যাককে নিয়োগ দেয় ফরাসি চ্যাম্পিয়নরা। লিগে টানা দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট হারাল পিএসজি। এর […]

মিলানের অজেয় যাত্রা থামাল ইউভেন্তুস

সেরি আর ম্যাচে বুধবার রাতে ৩-১ গোলে জিতেছে আন্দ্রেয়া পিরলোর দল। জোড়া গোল করেন চিয়েসা, অন্য গোলটি ওয়েস্টন ম্যাককেনির। মিলানের একমাত্র গোলটি করেন দাভিদে কালাব্রিয়া।    সেরি আয় ২৭ ম্যাচ পর হারল মিলান। এর আগে সবশেষ তারা হেরেছিল গত আসরে জেনোয়ার বিপক্ষে, ২-১ গোলে। গত বছর ৮ মার্চের সেই ম্যাচও ঘরের মাঠে হেরেছিল ১৮ বারের লিগ […]

করোনাভাইরাস: আক্রান্ত মিলানের ২ ফুটবলার

ইতালিয়ান দলটি বুধবার এক বিবৃতিতে জানায়, ম্যাচ সামনে রেখে মঙ্গলবার করানো পরীক্ষায় এই দুজনের ফল পজিটিভ আসে। তাদের শরীরে উপসর্গ দেখা যায়নি। আইসোলেশনে আছেন দুজনই। পরে সবার আরেক দফা করানো পরীক্ষায় বাকিদের ফল নেগেটিভ আসে বলেও জানানো হয় বিবৃতিতে। চলতি মৌসুমে লিগে এখনও পর্যন্ত অপরাজিত মিলানের অনুপস্থিত খেলোয়াড়দের তালিকা বেশ লম্বা। নিষেধাজ্ঞার কারণে থাকবেন না […]