বার্সা থেকে ধারে গেতাফেতে আলেনা

মৌসুমের শুরুতে কাতালান দলটিতে কোচ হয়ে আসা রোনাল্ড কুমান আগেই বলেছিলেন, মূল দলে খুব একটা সুযোগ পাবেন না আলেনা। তবে দলে জায়গা পেতে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৩ বছর বয়সী স্প্যানিয়ার্ড। কুমানের কথাই সত্যিই হয়। খুব একটা সুযোগ মেলেনি আলেনার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে খেলেছেন তিন ম্যাচ- লা লিগায় দুটি, একটি চ্যাম্পিয়ন্স লিগে। […]
আল আমিনের চোটে ফিকে সাইফের জয়োৎসব

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে ওঠে সাইফ স্পোর্টিং। ৭৬তম মিনিটে আল আমিনের চোট পাওয়ার ঘটনায় দলের উৎসব ফিকে হয়ে গেছে বলে জানালেন পুট। “ওর পায়ের হাড় ভেঙে গেছে। মনে হচ্ছে এ মৌসুমে ও আর খেলতে পারবে না। জয়ের পর সবাই উৎসব করে, কিন্তু আমরা […]
ব্রুসনের চোখে কঠিন ম্যাচ, লেমোসের কাছে ফাইনাল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বেলা ৪টায় ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা কিংস। টানা তিন জয় ও ক্লিনশিট নিয়ে সেরা চারে উঠে এসেছে বসুন্ধরা কিংস। দলটির কোচ অস্কার ব্রুসন দল নিয়ে আশাবাদী। রেকর্ড চ্যাম্পিয়ন আবাহনীকেও সমীহ করলেন এই স্প্যানিশ কোচ। “ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো খেলছি। গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলেছি। […]
চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে ফাইনালে সাইফ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে পল জোসেফ পুটের দল। ফাইনালে তারা মুখোমুখি হবে বৃহস্পতিবার হতে যাওয়া দ্বিতীয় সেমি-ফাইনালে বসুন্ধরা কিংস-আবাহনীর মধ্যকার জয়ী দলের বিপক্ষে। অষ্টম মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। এই গোলে চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক চার্লস দিদিয়েরের দায় কম নয়। সিরোজুদ্দিন রাখমাতুল্লায়েভের ফ্রি কিক বিপদমুক্ত করার সুযোগ পেয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর এই […]
করোনাভাইরাস: সিটির আরও ৩ জন আক্রান্ত

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপ সেমি-ফাইনালের দিন সকালে এক বিবৃতিতে এই খবর দিয়েছে সিটি। আক্রান্ত দুই খেলোয়াড় হলেন রিজার্ভ গোলরক্ষক স্কট কার্সন ও তরুণ মিডফিল্ডার কোল পালমার। লিগ ও যুক্তরাজ্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে আক্রান্তদের আইসোলেশনে রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সিটি। এর আগে দলটির ছয় জন কোভিড-১৯ টেস্টে পজিটিভ […]
রোমাঞ্চ নিয়ে আবাহনীর অপেক্ষায় তপু

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বেলা ৪টায় ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা কিংস। আবাহনী থেকে ২০১৯ সালে বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর সাবেক দলের বিপক্ষে খেলা হয়নি তপুর। চোটের কারণে ছিলেন মাঠের বাইরে। প্রতিযোগিতার রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নদের সমীহ করলেও নিজেদের প্রতিও আস্থা রাখছেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। “বাংলাদেশের প্রেক্ষাপটে আমার […]
দলবদল: পরিকল্পনা চূড়ান্ত বার্সা কোচের

লা লিগায় বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় স্বাগতিক আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে চলমান দলবদলে নিজের পরিকল্পনা তুলে ধরেন দলটির কোচ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান তার বর্তমান দলের ওপরেই আস্থা রাখার ঘোষণা দিয়েছেন। তবে গত ৩৩ বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরু করা বার্সেলোনা দলে পরিবর্তনের প্রয়োজন দেখছেন […]
টিভি সূচি (বুধবার, ০৬ জানুয়ারি ২০২১)

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ তৃতীয় টেস্ট (প্রথম দিন), বৃহস্পতিবার ভোর ৫:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স বিগ ব্যাশ লিগ পার্থ স্কর্চার্স-সিডনি সিক্সার্স, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স লা লিগা আথলেতিক বিলবাও-বার্সেলোনা, রাত ২:০০ ফেসবুক লাইভ সেরি আ কাইয়ারি-বেনেভেন্তো, সন্ধ্যা ৫:৩০ সাম্পদোরিয়া-ইন্টার মিলান, রাত ৮:০০ নাপোলি-স্পেৎসিয়া, রাত ১১:০০ এসি মিলান-ইউভেন্তুস, রাত ১:৪৫ সরাসরি: […]
করোনাভাইরাস: ইউভেন্তুসের আরেকজন আক্রান্ত

আগের দিন সান্দ্রোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পুনরায় দলের সবার পরীক্ষা করায় ক্লাবটি। ইতালিয়ান চ্যাম্পিয়নরা মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী কুয়াদরাদোর শরীরে উপসর্গ দেখা যায়নি এবং আইসোলেশনে আছেন তিনি। সান সিরোয় বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় মিলানের মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর দল। স্বাভাবিকভাবেই এই ম্যাচে সান্দ্রো ও কুয়াদরাদোকে পাবে না তারা। […]
বার্সায় নতুন দুই মাইলফলক ছুঁয়ে গর্বিত মেসি

লা লিগায় গত রোববার স্বাগতিক ওয়েস্কার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচ দিয়ে এই দুই মাইলফলকে পা রাখেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। ওই দুই তালিকাতেই মেসির ওপরে আছেন কেবল চাভি এরনান্দেস। সব মিলে কাতালান দলটির হয়ে সাবেক মিডফিল্ডারের ম্যাচ সংখ্যা ৭৬৭টি। আর স্পেনের শীর্ষ লিগে তিনি বার্সেলোনার হয়ে খেলেছেন ৫০৫ ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আরও […]