ক্যাটাগরি

পেনাল্টি না পেয়ে ক্লপের বিস্ময়

প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে সোমবার ১-০ গোলে হারে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সাউথ্যাম্পটনকে এগিয়ে নেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস। দ্বিতীয়ার্ধে জর্জিনিয়ো ভেইনালডামের শট ডি বক্সে স্বাগতিক ডিফেন্ডার জ্যাক স্টিভেন্সের হাতে বাধা পেলে পেনাল্টির জোরালো দাবি তোলে লিভারপুলের খেলোয়াড়রা; কিন্তু সাড়া মেলেনি। পরে ডি বক্সে সাদিও মানেকে কাইল ওয়াকার-পিটার্স ফেলে দিলে আবারও পেনাল্টির দাবি […]

করোনাভাইরাস পজিটিভ বার্সার ২ স্টাফ

লা লিগা কর্তৃপক্ষের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার পুরো স্কোয়াডের কোভিড-১৯ পরীক্ষা করা হবে বলে ক্লাবটির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে। আগামী বুধবার আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মঙ্গলবারের অনুশীলন স্থগিত করেছে ক্লাবটি। পরে অনুশীলনের সময় ঠিক করবে তারা।

টিভি সূচি (মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ দ্বিতীয় টেস্ট (চতুর্থ দিন), রাত ৪:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস   দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ প্রথম টেস্ট (তৃতীয় দিন), দুপুর ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১   বিগ ব্যাশ লিগ মেলবোর্ন রেনেগেডস-অ্যাডিলেইড স্ট্রাইকার্স, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স   ইন্ডিয়ান সুপার লিগ বেঙ্গালুরু-মুম্বাই, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ২

এবার হেরেই গেল লিভারপুল

প্রতিপক্ষের মাঠে সোমবার ১-০ ব্যবধানে হারে ইয়ুর্গেন ক্লপের দল। সাউথ্যাম্পটনের একমাত্র গোলটি করেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস। প্রিমিয়ার লিগে দলটির বিপক্ষে টানা ছয় জয়ের পর হারের তেতো স্বাদ পেল লিভারপুল। গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য এবং এর আগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে ১-১ ড্র করেছিল ‘অল রেড’ নামে পরিচিত দলটি। দ্বিতীয় মিনিটেই এগিয়ে […]

করোনাভাইরাসে আক্রান্ত ইউভেন্তুসের সান্দ্রো

ইতালিয়ান চ্যাম্পিয়নরা সোমবার এক বিবৃতিতে জানায়, ২৯ বছর বয়সী এই ফুটবলারের শরীরে হালকা উপসর্গ দেখা গেছে এবং আইসোলেশনে আছেন তিনি। সেরি আয় রোববার রাতে উদিনেজের বিপক্ষে ইউভেন্তুসের ৪-১ গোলে জেতা ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত খেলেন সান্দ্রো। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সান সিরোয় এসি মিলানের মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর দল। […]

শেষ চারে উঠতে পেরেই খুশি আবাহনী কোচ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতে আবাহনী। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহো একমাত্র গোলটি করেন। সেমি-ফাইনালে উঠতে পেরে খুশি লেমোস। যোগ করা সময়ে উত্তর বারিধারার ‘ফেয়ার প্লে’র দাবিকেও পাত্তা দিচ্ছেন না এই পর্তুগিজ কোচ। “এখন আর ফেয়ার প্লে বলে কিছু নেই। এখন যে দল হারে তারা […]

শেষ দিকের গোলে সেমিতে আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতে আবাহনী। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহো একমাত্র গোলটি করেন। শুরু থেকেই উত্তর বারিধারাকে চেপে ধরে আবাহনী। তবে কাজে লাগাতে পারছিল না সুযোগ। ২০তম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো ইনে সাইঘানির হেড গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার পাপন সিং। ৩৬তম মিনিটে এগিয়ে […]

রিয়াল-আতলেতিকোর হোঁচটের আশায় বার্সা কোচ

পয়েন্ট তালিকার উপরের দিকে থাকা দলগুলো পয়েন্ট হারালে আর নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে সেই সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন তিনি। মৌসুমের শুরু থেকেই কাতালান দলটির খেলায় ধারাবাহিকতার অভাব। লিগে রোববার পয়েন্ট তালিকার তলানির দল স্বাগতিক ওয়েস্কার বিপক্ষেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে তাদের। অনেক সুযোগ হাতছাড়ার ভীড়ে ১-০ ব্যবধানের জয়ে গোলটি করেন ফ্রেংকি […]

স্ট্রাইকার চাই কুমানের

প্রতিপক্ষের মাঠে রোববার গোলের উদ্দেশে মোট ২০টি শট নেয় বার্সেলোনা; কিন্তু জালের দেখা মেলে কেবল একবার। শুরুর একাদশে থাকা আক্রমণ ত্রয়ী লিওনেল মেসি, উসমান দেম্বেলে ও মার্টিন ব্রাথওয়েট মিলে নেন ১৫টি শট। কিন্তু ১-০ ব্যবধানের জয়ে গোলটি করেন মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। প্রথমার্ধে মেসির চিপ পাসে লাফিয়ে নেওয়া ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।  ব্রাথওয়েটের বদলি হিসেবে […]

মেসির ৫০০ ও ৭৫০

স্পেনের শীর্ষ লিগে রোববার ওয়েস্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলকে পা রাখেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রতিপক্ষের মাঠে ম্যাচটিতে ফ্রেংকি ডি ইয়ংয়ের করা জয়সূচক গোলে অবদান রাখেন মেসি। কাতালান দলটির হয়ে লিগে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল চাভি এরনান্দেস, ৫০৫টি। ১৭ মৌসুমে ম্যাচগুলো খেলেছেন ৩৩ বছর বয়সী মেসি। এই সময়ে ৪৫১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে […]