টিভি সূচি (সোমবার, ০৪ জানুয়ারি ২০২১)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ দ্বিতীয় টেস্ট (তৃতীয় দিন), রাত ৪:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ প্রথম টেস্ট (দ্বিতীয় দিন), দুপুর ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ বিগ ব্যাশ লিগ মেলবোর্ন স্টার্স-হোবার্ট হারিকেন্স, বেলা ১১:০৫ ব্রিজবেন হিট-সিডনি থান্ডার, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স ফেডারেশন কাপ আবাহনী-উত্তর বারিধারা, বিকেল ৪:০০ সরাসরি: টি স্পোর্টস […]
ওয়েস্কার মাঠে ঘাম ঝরানো জয় বার্সার

লা লিগায় পয়েন্ট তালিকার তলানির দলটির মাঠে রোববার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং। চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি সতীর্থের গোলে অবদান রাখলেন বটে, তবে অসংখ্য সুযোগ নষ্ট করে হতাশও করলেন ঢের। হতাশা উপহার দেওয়া তালিকায় আছেন উসমান দেম্বেলে ও পেদ্রিরাও। প্রথমার্ধে বার্সেলোনার ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে। বিরতির […]
রোমাঞ্চকর জয়ে শীর্ষে ফিরল বায়ার্ন

আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার লিগে অবনমন অঞ্চলের দলটিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। প্রথমার্ধে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে জসুয়া কিমিচ ও লেরয় সানের গোলে সমতায় ফেরে তারা। এরপর নিকলাস সুল দলটিকে এগিয়ে নেওয়ার পর রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে ট্রেবল জেতা দলটি। ম্যাচের শুরু থেকে বল […]
চেলসিকে উড়িয়ে বছর শুরু সিটির

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে সিটি। তাদের হয়ে একটি করে গোল করেন ইলকাই গিনদোয়ান, ফিল ফোডেন ও কেভিন ডে ব্রুইনে। চেলসির একমাত্র গোলদাতা ক্যালাম হাডসন-ওডোই। লিগে চেলসির মাঠে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল সিটি। আসরে প্রথমবারের মতো তারা জিতল টানা তিন ম্যাচ। স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার কাইল ওয়াকারসহ […]
হারের কারণ খুঁজে পেয়েছেন মানিক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে বসুন্ধরা কিংস। দশম মিনিটে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি শেখ জামাল। মানিকের কণ্ঠে ফুটে উঠল আক্ষেপ। “আমরা যেভাবে আগের ম্যাচগুলো খেলেছি, এ ম্যাচটিও একইভাবে খেলেছি। কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমরা পাইনি। শুরুতে রেজাউল ইসলাম চোট পেয়ে মাঠ ছেড়েছে, […]
কষ্টের জয়ে সেমিতে বসুন্ধরা কিংস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতে অস্কার ব্রুসনের দল। এ নিয়ে টানা তিন জয় পেল তারা। শুরু থেকে শেখ জামালকে চেপে ধরে বসুন্ধরা কিংস। তৃতীয় মিনিটে রবসন দি সিলভা রবিনিয়োর ফ্রি কিকে বেসেরার হেড দূরের পোষ্ট দিয়ে বেরিয়ে যায়। দশম মিনিটে কাঙিক্ষত গোল পেয়ে যায় অপরাজিত থেকে গ্রুপ সেরা হওয়া বসুন্ধরা কিংস। […]
গুয়ার্দিওলার অবসর ভাবনা

পাঁচ বছর হলো ৪৯ বছর বয়সী গুয়ার্দিওলা আছেন সিটিতে। ২০০৮ সালে কোচিং ক্যারিয়ার শুরুর পর থেকে এক ক্লাবে যা তার সবেচেয়ে দীর্ঘ সময়। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনায় সাফল্যমণ্ডিত সময় কাটান গুয়ার্দিওলা। সিটিতে যোগ দেওয়ার আগে তিন বছর ছিলেন বায়ার্ন মিউনিখে। ২০১৬ সালে সিটিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, তিনটি লিগ […]
নেইমারদের প্রতি নতুন কোচের কড়া বার্তা

৪৮ বছর বয়সী পচেত্তিনোকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে কোচ হিসেবে শনিবার নিয়োগ দিয়েছে পিএসজি। নতুন চ্যালেঞ্জে যোগ দেওয়ার পরদিন ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্য-উদ্দেশ জানান ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত ক্লাবটিতে খেলা পচেত্তিনো। বলেন, দুর্দান্ত এই দলের সামর্থ্য রয়েছে সবকিছু অর্জন করা। “এই দল মানেই সেরা কিছু…খেলোয়াড়দের এর জার্সি পরার যোগ্য হতে হবে। […]
‘পরিপূর্ণ ম্যাচ’ খেলার তৃপ্তি জিদানের

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতে রিয়াল। ভাসকেসের গোলে চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান আসেনসিও। ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসায় মাতেন জিদান। শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত দল দারুণ খেলেছে বলে মনে করেন ফরাসি কোচ। “প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত, আমাদের পারফরম্যান্স ছিল পরিপূর্ণ। আমরা জানি, আমাদের সব ম্যাচই […]
টিভি সূচি (রোববার, ০৩ জানুয়ারি ২০২১)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ দ্বিতীয় টেস্ট (দ্বিতীয় দিন), রাত ৪:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ প্রথম টেস্ট (প্রথম দিন), দুপুর ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ বিগ ব্যাশ লিগ পার্থ স্কর্চার্স-মেলবোর্ন রেনেগেডস, বেলা ১১:০৫ অ্যাডিলেইড স্ট্রাইকার্স-সিডনি সিক্সার্স, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স ফেডারেশন কাপ বসুন্ধারা কিংস-শেখ জামাল, বিকেল ৪:০০ সরাসরি: টি স্পোর্টস লা লিগা […]