ক্যাটাগরি

কষ্টের জয়ে লিভারপুলের পাশে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। অঁতনি মার্সিয়াল স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর বারট্রান্ড ট্রাউরে সমতা ফেরান। পেনাল্টি থেকে ব্রুনো ফের্নান্দেসের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। দ্বিতীয় মিনিটে গোলের জন্য প্রথম শট নেওয়া ম্যানচেস্টার শুরু থেকে চেপে ধরে অ্যাস্টন ভিলাকে। দশম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন […]

পেটের পীড়ায় সেল্তার বিপক্ষে নেই রামোস

পয়েন্ট হারিয়ে ২০২০ সাল শেষ করা রিয়াল শনিবার মুখোমুখি হবে সেল্তার। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। নতুন কোচ আর্জেন্টিনার এদুয়ার্দো কৌদেতের অধীনে যেন উড়ছে সেল্তা। লিগে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা, অন্যটি ড্র। এসময় ১৪ গোল করার বিপরীতে খেয়েছে মাত্র তিনটি। তাদের বিপক্ষে অভিজ্ঞ ডিফেন্ডার রামোসকে ছাড়াই দল […]

নতুন বছরে জিদানের চাওয়া

লা লিগায় শনিবার ঘরের মাঠে জিদানের দলের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা সেল্তা ভিগো। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে নতুন বছরে নিজের চাওয়ার কথা জানান জিদান। “খেলাধুলার দিক দিয়ে নতুন বছরের জন্য চাওয়া, আমার কোনো খেলোয়াড় যেন চোটে না পড়ে। এরপর চাই মৌসুম শেষের […]

চেলসির বিপক্ষে ৫ জনকে পাচ্ছে না ম্যান সিটি

বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। গত শুক্রবার স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার কাইল ওয়াকার ও দুজন সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ এলে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচ স্থগিত করা হয়। নতুন আক্রান্ত তিন খেলোয়াড়দের নাম জানাননি গুয়ার্দিওলা। এদিকে চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জানান, তাদের দলের দুইজন কোভিড-১৯ পজিটিভ। তবে তারা খেলোয়াড় নন বলে […]

রাকিব-রাব্বীর গোলে সেমিতে চট্টগ্রাম আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। ১০৭তম মিনিটে রাকিব ও ১১৩ মিনিট রাব্বী পান জালের দেখা। প্রতিপক্ষের রক্ষণে চাপ দিয়ে নবম মিনিটে সুযোগ তৈরি করে ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল। বখতিয়ার দুইশবেকভের কর্নারে অফসাইডের ফাঁদ ভেঙে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি সিওভুস আসরোরভ। একটু পর তাজিকিস্তানের এই ডিফেন্ডারের ফ্রি কিক বাঁক […]

আই লিগের চ্যালেঞ্জ নিচ্ছেন জামাল

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে আই লিগের নতুন মৌসুম। অল ইন্ডিয়া ফুটবল ফেডাশেনের সঙ্গে শুক্রবারের আলাপচারিতায় নতুন মিশন, লক্ষ্য নিয়ে নিজের ভাবনা জানান জামাল। “কলকাতা মোহামেডান আমাকে নিয়ে কোনও ভুল করেনি, সেটা আই লিগে খেলে প্রমাণ করতে হবে। কলকাতার সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। খাদ্য, ভাষাসহ সবকিছুই প্রায় এক। মোহামেডানের শিরোপার জন্য লড়ব; সবার […]

সিটি, ম্যানইউর থমকে থাকা ম্যাচ জানুয়ারিতে

কোভিড মহামারীর কারণে গত মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতা শেষ হয় অগাস্টে। ম্যানচেস্টারের দল দুটি প্রতিযোগিতার নকআউট পর্বে খেলায় প্রিমিয়ার লিগে তাদের প্রথম রাউন্ডের খেলা স্থগিত রাখা হয়। সেপ্টম্বরের সেই ম্যাচ জানুয়ারিতে খেলবে তারা। লিগ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড আগামী ১২ জানুয়ারি খেলবে বার্নলির মাঠে। ২০ জানুয়ারি ঘরের মাঠে সিটির প্রতিপক্ষ অ্যাস্টন […]

টিভি সূচি (শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১)

বিগ ব্যাশ লিগ মেলবোর্ন রেনেগেডস-সিডনি থান্ডার, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স   ফেডারেশন কাপ শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী, বিকেল ৪:০০ সরাসরি: টি স্পোর্টস   প্রিমিয়ার লিগ এভারটন-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, রাত ১১:৩০ ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাস্টন ভিলা, রাত ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১

আপত্তিকর ইনস্টাগ্রাম পোস্টে নিষিদ্ধ কাভানি

এফএ এক বিবৃতিতে বৃহস্পতিবার ৩৩ বছর বয়সী এই ফুটবলারের শাস্তির কথা জানায়। নিষেধাজ্ঞা ও জরিমানার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে হবে তাকে। গত ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের পর ইনস্টাগ্রাম পোস্টে ওই আপত্তিকর ভাষা ব্যবহার করেন কাভানি। দলের ৩-২ ব্যবধানে জেতা ম্যাচটিতে বদলি নেমে যোগ করা সময়ে জয়সূচক গোলসহ দুই গোল করেছিলেন তিনি। […]

বাফুফের বর্ষপঞ্জিতে প্রতিশ্রুতির ডালি

এত এত আয়োজনের প্রতিশ্রুতি, যথারীতি তাই প্রশ্নও থাকছে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের হাতে তিন পাতার বর্ষপঞ্জি তুলে দেওয়া হয়। সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদও জানান। বর্ষপঞ্জিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ রাখা হয়েছে ১ থেকে ১১ মার্চে। এর আগে-পরে জাতীয় দলের ক্যাম্প হবে। ২২ থেকে ২৩ মার্চ আছে ফিফা […]