ক্যাটাগরি

১০ বছর পর কোচিংয়ে ফিরলেন ডমেনেখ

ফেরার পর্বে অবশ্য অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছেন তিনি। দলের বাজে পারফরম্যান্সের দায়ে চলতি মাসের শুরুতে ক্রিস্টিয়ঁ গোরকিউফকে ছাঁটাই করে নঁত। মৌসুমের বাকি সময়ের জন্য তার জায়গা নিয়েছেন ডমেনেখ। এক বিবৃতিতে শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফদের একাংশের তোপের মুখে পদত্যাগ করেছিলেন ডমেনেখ। […]

মোহামেডানের ৮ মিনিটের ঝড়ে উড়ে গেল মুক্তিযোদ্ধা সংসদ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে জিতেছে প্রতিযোগিতার ১০বারের চ্যাম্পিয়ন মোহামেডান। আগের ম্যাচে ৩-০ গোলে আবাহনীর কাছে হেরেছিল তারা। সমান ৩ করে পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মোহামেডানের চেয়ে এক ম্যাচ কম খেলা আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদ আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনীর। এ ম্যাচ ড্র হলেও নকআউট পর্বে যাবে মোহামেডান। […]

টিভি সূচি (রোববার, ২৭ ডিসেম্বর ২০২০)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ প্রথম টেস্ট (তৃতীয় দিন), রাত ৪:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস   অস্ট্রেলিয়া-ভারত সিরিজ দ্বিতীয় টেস্ট (তৃতীয় দিন), আগামীকাল ভোর ৫:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি টেন ১, সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ প্রথম টেস্ট (দ্বিতীয় দিন), বেলা ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১   বিগ ব্যাশ লিগ ব্রিসবেন হিট-হোবার্ট হারিকেন্স, দুপুর ২:১৫ সরাসরি: সনি সিক্স […]

গিনদোয়ান-তরেসের গোলে সিটির জয়

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ২-০ গোলে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে ফিরেছে সিটি। দুই অর্ধে একটি করে গোল করেন ইলকাই গিনদোয়ান ও ফেররান তরেস। লিগে নিজেদের মাঠে নিউক্যাসলের বিপক্ষে এই নিয়ে টানা ১২ ম্যাচ জিতল সিটি। সবশেষ তাদের মাঠ থেকে নিউক্যাসল জয় নিয়ে ফিরেছিল ২০০০ সালের সেপ্টেম্বরে, ১-০ গোলে। ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য […]

চেলসিকে উড়িয়ে জয়ে ফিরল আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। একটি করে গোল করেন আলেকসঁদ লাকাজেত, গ্রানিত জাকা ও বুকায়ো সাকা। চেলসির একমাত্র গোলদাতা ট্যামি আব্রাহাম। সাত ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল আর্সেনাল। সবশেষ গত ১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। মাঝে সাত ম্যাচের পাঁচটিতেই তারা হেরেছিল। ঘরের মাঠে প্রথম […]

গুয়ার্দিওলা ও এনরিকেকে পেয়ে ‘ভাগ্যবান’ মেসি

বড়দিন উপলক্ষে স্প্যানিশ টেলিভিশন লাসেক্সতাকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ৩৩ বছর বয়সী মেসি। রোববার সেটি সম্প্রচারিত হবে। এর আগে প্রকাশ পেয়েছে সাক্ষাৎকারের ছোট্ট একটি অংশ। সেখানেই ফুটে উঠেছে নিজের সাবেক দুই কোচের প্রতি মেসির মুগ্ধতা। “পেপের মধ্যে বিশেষ একটা ব্যাপার আছে। সে বিষয়গুলো একভাবে দেখায়; যেভাবে সে ম্যাচের জন্য প্রস্তুতি নেয়, রক্ষণাত্মকভাবে এবং কীভাবে আক্রমণ করতে […]

ব্রাদার্সকে গুঁড়িয়ে শেষ আটের পথে সাইফ স্পোর্টিং

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ব্রাদার্সকে ৬-১ গোলে হারানো সাইফ স্পোর্টিং টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে। জোড়া গোল করেন ইকেচুকু এনগোকে কেনেথ। একটি করে গোল ইয়াসিন আরাফাত, আরিফুর রহমান, মিরাজ হোসেন ও সাজ্জাদ হোসেনের। গ্রুপের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে উত্তর বারিধারা; আরামবাগ ও উত্তর […]

জাতীয় উশুতে দুই বিভাগে সেনাবাহিনী সেরা

শহীদ এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শনিবার শেষ দিনের খেলা শেষে পুরুষ বিভাগে সেনাবাহিনী জিতেছে ৫টি সোনা, ৩টি রুপা ও ১ টি ব্রোঞ্জ মিলিয়ে ৯টি পদক। রানার্সআপ আনসার পেয়েছে ৪টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। নারী বিভাগেও আনসারকে পেছনে ফেলে দলগত সেরা হয় সেনাবাহিনী। ৮টি সোনা, ২টি রুপা জিতেছে দলটির মেয়েরা।  […]

ড্রয়ে শেষ লেস্টার-ইউনাইটেডের রোমাঞ্চকর লড়াই

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। মার্কাস র‌্যাশফোর্ডের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হার্ভে বার্নস। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের গোলে আবারও পিছিয়ে পড়ার পর জেমি ভার্ডির নৈপুণ্যে সমতায় মাঠ ছাড়ে লেস্টার।   (বিস্তারিত আসছে…)

রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে থামাল লেস্টার

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। মার্কাস র‌্যাশফোর্ডের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হার্ভে বার্নস। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর আত্মঘাতী গোলে পয়েন্ট হারায় ইউনাইটেড। পয়েন্ট টেবিলের আগের অবস্থানেই আছে দল দুটি। ১৫ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রেন্ডন রজার্সের […]