বিজয় দিবস সাইক্লিংয়ে সেরা আনসার

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার মুজিব বর্ষ মহান বিজয় দিবস সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে দুই ইভেন্টে সেরা হন আনসারের রিফাত হোসেন। জুনিয়রদের ৬ হাজার মিটারে ও ৪ হাজার মিটার মাউন্টেন বাইকে প্রথম হন তিনি। পুরুষ সিনিয়রদের ১০ হাজার মিটার স্ক্যাচ রেসে সেনাবাহিনীর ফয়সাল হোসেন, ৬ হাজার মিটার মাউন্টেন বাইকে বাংলাদেশ জেলের […]
আরামবাগের বিপক্ষে উত্তর বারিধারার রোমাঞ্চকর জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে উত্তর বারিধারা। প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ পর্ব শুরু করা আরামবাগ পেল প্রথম হারের তেতো স্বাদ। দুই ম্যাচে ৩ করে পয়েন্ট দুই দলের। দুর্ভাগ্য বারবার পথ আগলে দাঁড়াচ্ছিল শুরু থেকে আক্রমণাত্মক খেলা উত্তর বারিধারার। […]
পরের তিন ম্যাচে আর্সেনালের ‘ভাগ্য নির্ধারণ’

প্রিমিয়ার লিগে সবশেষ ১০ ম্যাচে আর্সেনালের জয় কেবল একটি। পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে ১৫ নম্বরে। ঘরের মাঠে শনিবার আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। এরপর তারা খেলবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে, ২০২০ সালে যে দলের ঘরের মাঠে একমাত্র জয় আর্সেনালের বিপক্ষেই, গত মৌসুমে। আর্তেতার দলের পরের প্রতিপক্ষ অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। গত বছরের ডিসেম্বরে […]
স্কুল ফুটবলে সেরা বাগেরহাট বহুমুখী কলিজিয়েট

পল্টনের আউটার স্টেডিয়ামে শনিবারের ফাইনালে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল ফেনীকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুল। চ্যাম্পিয়ন দলের চার গোলদাতা হাসান হাওলাদার, রমজান শেখ, তামিম হোসেন ও মিরাজুল ইসলাম। ট্রফিসহ চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা এবং রানার্সআপরা ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের […]
সালাহকে থাকতে ‘জোর করবে না লিভারপুল’

সম্প্রতি স্প্যানিশ পত্রিকা এএসকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রশংসা করেন সালাহ। তিনি লিভারপুল ছাড়তে চাইছেন ব্রিটিশ মিডিয়ার এমন জল্পনা-কল্পনায় তা নতুন মাত্রা যোগ করে। এরই জের ধরে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন ক্লপ। তার কাছে গল্পটা মনে হয়েছে ভিত্তিহীন। “আমার মনে হয়, এই মুহূর্তে লিভারপুল ছাড়তে চাওয়ার একমাত্র কারণ আবহাওয়া। এই […]
টিভি সূচি (শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ প্রথম টেস্ট (দ্বিতীয় দিন), রাত ৪:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস অস্ট্রেলিয়া-ভারত সিরিজ দ্বিতীয় টেস্ট (দ্বিতীয় দিন), আগামীকাল ভোর ৫:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি টেন ১, সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ প্রথম টেস্ট (প্রথম দিন), বেলা ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ বিগ ব্যাশ লিগ সিডনি থান্ডার-মেলবোর্ন রেনেগেডস, দুপুর ১:১০ সিডনি সিক্সার্স-মেলবোর্ন স্টার্স, […]
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে রদ্রিগো

লা লিগায় গত বুধবার ঘরের মাঠে গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের ট্যাকলে বেকায়দায় পড়ে গিয়ে পায়ে আঘাত পান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সঙ্গে সঙ্গে নিজেই বেরিয়ে যাওয়ার ইশারা করেন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তার চোট গুরুতর হতে পারে বলে তখনই ধারণা করা হয়েছিল। পরীক্ষার পর নিজেদের ওয়েবসাইটে […]
বিজয় দিবস বাস্কেটবলে সেরা নৌবাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার ধানমণ্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে ফাইনালে ৭৭-৪০ পয়েন্টে সেনাবাহিনী দলকে হারায় নৌবাহিনী। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ৩৬-২৩ পয়েন্টে। নৌবাহিনীর সর্ব্বোচ্চ স্কোরার সামসুজ্জামান (২০) এবং সেনাবাহিনীর আলিম সর্বোচ্চ ১১ স্কোর করেন।
বসুন্ধরাকে নিয়ে শেষ আটে চট্টগ্রাম আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ‘সি’ গ্রুপের ম্যাচে ১-০ জিতেছে মারুফুল হকের দল। চট্টগ্রাম আবাহনীর জয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসেরও। শেষ আট নিশ্চিত করা দুই দলের পয়েন্ট ৩। আগামী সোমবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংস। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল গতবারের রানার্সআপ রহমতগঞ্জ। […]
জেসুস ও ওয়াকার করোনাভাইরাসে আক্রান্ত

দুই স্টাফেরও কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসার কথা শুক্রবার এক বিবৃতিতে জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। চারজনই রয়েছেন সেলফ-আইসোলেশনে। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আটে থাকা পেপ গুয়ার্দিওলার দলটি শনিবার নিজেদের মাঠে খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। এক ম্যাচ বেশি খেলে তালিকার শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।