ক্যাটাগরি

২০৭ সাইক্লিস্ট নিয়ে বিজয় দিবস সাইক্লিং

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে আগামী শনিবার শুরু হবে এই প্রতিযোগিতা। পুরুষ বিভাগে ৫টি এবং নারী বিভাগে ৪টি মিলিয়ে মোট ৯টি ইভেন্ট হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩২ জন পুরুষ ও এবং ৭৫ জন নারী সাইক্লিস্ট অংশ নেবেন এবারের প্রতিযোগিতায়। আগামীতে নারী ও পুরুষের সমতা আনতে সমান সংখ্যক নারী সাইক্লিস্টের অংশগ্রহণ নিশ্চত করার […]

বিজয় দিবস রাগবিতে সেরা ক্যাপিটাল

পল্টন স্টেডিয়ামে বৃহস্পতিবারের ফাইনালে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টসকে ৩৯-০৩ পয়েন্ট হারায় ক্যাপিটালস। চ্যাম্পিয়নরা সেমি-ফাইনালে কুমিল্লা রাগবি দলকে ৩০-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া এই প্রতিযোগিতায় সাতটি দল অংশ নেয়। গ্রুপ পর্ব শেষে সেমি-ফাইনালে ওঠে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টস, জেবিআরসি রাগবি ক্লাব, ক্যাপিটাল রাগবি ক্লাব ও কুমিল্লা রাগবি […]

কঠিন পরীক্ষায় উতরানোর স্বস্তি জিদানের

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার রাতে লা লিগায় ২-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে দুই-তৃতীয়াংশের বেশি সময় রিয়াল বল দখলে রাখলেও তাদের বেশিরভাগ আক্রমণ ছিল ধারহীন। বরং এই সময়ে বেশ কয়েকবার তাদের রক্ষণে ভীতি ছড়ায় গ্রানাদা। শুরুর বিবর্ণতা ঝেড়ে ফেলে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল। আর যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন করিম […]

আই লিগে খেলতে যাচ্ছেন জামাল

আগামী ৯ জানুয়ারি শুরু হবে আই লিগ। এ প্রতিযোগিতায় কলকাতা মোহামেডানের হয়ে জামালের খেলার বিষয়টি আগেই ঠিক হয়ে ছিল। কিন্তু এই মিডফিল্ডার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তৈরি হয় শঙ্কা। গত ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের পর করোনাভাইরাসে আক্রান্ত হন জামাল। ১৯ ডিসেম্বর তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে। গত মঙ্গলবার কাতার […]

১২ মিনিটের ৩ গোলে পিএসজির বড় জয়

ঘরের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। একটি করে গোল করেন তিমোথি পেমবেলে, কিলিয়ান এমবাপে, ইদ্রিসা গেয়ি ও মোইজে কিন। গত রাউন্ডে লিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। শুরু থেকে স্ত্রাসবুরকে চেপে ধরে চ্যাম্পিয়নরা। বল দখলে একচেটিয়া আধিপত্য করা দলটি গোলের দেখা পায় ১৮তম মিনিটে। অফসাইডের ফাঁদ এড়িয়ে বাঁ দিক থেকে […]

কষ্টের জয়ে আতলেতিকোর পাশেই রিয়াল

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার রাতে লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে চ্যাম্পিয়নরা। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। ঘরের মাঠে বছরের শেষ ম্যাচে জিতে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পাশে থেকে বড়দিনের ছুটিতে যাচ্ছে রিয়াল। এইবারের বিপক্ষে নিজের ছায়া হয়ে থাকা রাফায়েল ভারানের ভুলে এদিন ম্যাচ শুরুর […]

বেটিংয়ের নিয়ম ভেঙে নিষিদ্ধ ট্রিপিয়ার

এক বিবৃতিতে এফএ বুধবার ৩০ বছর বয়সী এই ফুটবলারের শাস্তির কথা জানায়। এদিন থেকেই কার্যকর হবে তার নিষেধাজ্ঞা। ২০১৯ সালের জুলাইয়ে টটেনহ্যাম হটস্পার থেকে স্প্যানিশ ক্লাব আতলেতিকোয় যোগ দেওয়ার সময় এই নিয়ম ভেঙেছিলেন তিনি। এই নিষেধাজ্ঞার কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগসহ ১২টি ম্যাচে তাকে পাবে না আতলেতিকো। নিষেধাজ্ঞা […]

‘মেসির চোখ থাকে বলের দিকে, কিন্তু দেখে সবকিছু’

লা লিগায় মঙ্গলবার রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বার্সেলোনার ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে একটি গোল করে দারুণ এক কীর্তি গড়েছেন মেসি। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেন ওবলাক। “মাঠে সে আমার পায়ের দিকে তাকায়। আমি যদি এক ধাপ এগোই, […]

৯ বছর পর কাবাডির শিরোপা পুনরুদ্ধার আনসারের মেয়েদের

কাবাডি স্টেডিয়ামে বুধবার পুলিশকে ২২-১৬ পয়েন্টে হারায় আনসার। প্রথমার্ধে ১০-৮ পয়েন্টে এগিয়ে ছিল জয়ী দল। দ্বিতীয়ার্ধে পুলিশ ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে ১৩-১২ পয়েন্টে এগিয়ে গেলেও পরে ছন্দ ধরে রাখতে পারেনি। ২০১৬ সালে সর্বশেষ জাতীয় কাবাডির ফাইনালে উঠেছিল আনসারের মেয়েরা। সেবার ফাইনালে বিজেএমসির কাছে ১৩-১২ পয়েন্টে হেরে যায় তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে […]