সতীর্থ-সমর্থকদের প্রতি রোনালদোর বার্তা

সেরি আয় মঙ্গলবার রাতে সফরকারী ফিওরেন্তিনার বিপক্ষে ৩-০ গোলে হারে ইউভেন্তুস। চলতি আসরে যা তাদের প্রথম হার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্রিস্তিয়ানো রোনালদো-লিওনার্দো বোনুচ্চিদের খেলায় মনোযোগ নিয়ে প্রশ্ন তোলেন কোচ আন্দ্রেয়া পিরলো। হারের দায় নিয়ে ইনস্টাগ্রামে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক বোনুচ্চি। পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল এক স্ট্যাটাস দেন দলের তারকা ফুটবলার রোনালদো। […]
স্বস্তির জয়ে শুরু আরামবাগের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে আরামবাগ। গতবার দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল তারা। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোল পায়নি ব্রাদার্স। চতুর্দশ মিনিটে দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসুর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট ফিস্ট করে ফেরান কাশেম মিলন। দুই মিনিট পর চিজোবা ক্রিস্টোফারের শট ব্রাদার্স গোলরক্ষক […]
‘ছুটির চিন্তায় খেলতে পারেনি রোনালদোরা’

সেরি আয় মঙ্গলবার ঘরের মাঠে ৩-০ গোলে হারে ম্যাচের অষ্টাদশ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া ইউভেন্তুস। লিগে চলতি আসরে প্রথম হারের পর সংবাদ সম্মেলনে ক্রিস্তিয়ানো রোনালদো-আলভারো মোরাতাদের খেলায় মনোযোগ নিয়ে প্রশ্ন তোলেন পিরলো। “তেতো স্বাদ নিয়ে ছুটিতে যেতে হচ্ছে। জয় দিয়ে ২০২০ সাল শেষ করতে চেয়েছিলাম আমরা। ভালো একটা পারফরম্যান্স আশা করেছিলাম।” “কিন্তু ম্যাচে […]
কখনও ভাবিনি কোনো রেকর্ড ভাঙতে পারব: মেসি

লা লিগায় মঙ্গলবার রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে ৬৫তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। ক্যারিয়ারের শুরু থেকে কাতালান ক্লাবটির হয়ে খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি বার্সেলোনার জার্সিতে ৬৪৪তম গোল। পেলেকে ছাড়িয়ে যেতে তার লেগেছে ৭৪৯ ম্যাচ। স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৬৫ ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা […]
বড় জয়ে সাইফ স্পোর্টিংয়ের শুভসূচনা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। পাসিং ফুটবলে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সাইফ স্পোর্টিংয়ের আক্রমণে ছিল না চেনা ধার। ২১তম মিনিটে প্রথম বলার মতো আক্রমণে যায় উত্তর বারিধারা। জিতু মিয়ার নিচু ক্রস ধরে উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেনি কোচনেভের শট ফেরান গোলরক্ষক পাপ্পু হোসেন। […]
গ্রিজমান-কৌতিনিয়োকে ছাড়া বার্সার সফল কৌশল

লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরু থেকেই ধুঁকছে বার্সেলোনা। আগের ম্যাচে ঘরের মাঠে ভালেন্সিয়ার বিপক্ষে করেছিল ২-২ ড্র। পয়েন্ট টেবিলে অবস্থান পাঁচে। সবমিলিয়ে ঘুরে দাঁড়াতে ফুঁসে ওঠার দরকার ছিল দলটির। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার ৩-০ গোলের জয়ে সেটিই করে দেখিয়েছে কুমানের দল। কৌতিনিয়ো ও গ্রিজমানকে বেঞ্চে রেখে ৩-১-৪-২ ফরমেশনে দল সাজান কুমান। এই কৌশলে মাঝমাঠ ছিল বার্সেলোনার […]
নতুন কৌশল কাজে লাগার উচ্ছ্বাস কুমানের

লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরু থেকেই ধুঁকছে বার্সেলোনা। আগের ম্যাচে ঘরের মাঠে ভালেন্সিয়ার বিপক্ষে করেছিল ২-২ ড্র। পয়েন্ট টেবিলে অবস্থান পাঁচে। সবমিলিয়ে ঘুরে দাঁড়াতে ফুঁসে ওঠার দরকার ছিল দলটির। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার ৩-০ গোলের জয়ে সেটিই করে দেখিয়েছে কুমানের দল। কৌতিনিয়ো ও গ্রিজমানকে বেঞ্চে রেখে ৩-৫-২ ফরমেশনে দল সাজান কুমান। এই কৌশলে মাঝমাঠ ছিল বার্সেলোনার […]
টিভি সূচি (বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০)

বিগ ব্যাশ লিগ ব্রিসবেন হিট-অ্যাডিলেইড স্ট্রাইকার্স, বেলা ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স ফেডারেশন কাপ সাইফ স্পোর্টিং-উত্তর বারিধারা, বিকেল ৩:১৫ আরামবাগ-ব্রাদার্স ইউনিয়ন, সন্ধ্যা ৫:৪৫ সরাসরি: টি স্পোর্টস লা লিগা গেতাফে-সেল্তা ভিগো, রাত ১০:৩০ রিয়াল মাদ্রিদ-গ্রানাদা, রাত ১২:৪৫ রিয়াল বেতিস-কাদিস, রাত ৩:০০ আলাভেস-এইবার, রাত ৩:০০ ফেসবুক লাইভ সেরি আ হেল্লাস ভেরোনা-ইন্টার মিলান, রাত […]
মেসির রেকর্ড গড়ার রাতে পুরনো রূপে বার্সা

অবনমন অঞ্চলের দল ভাইয়াদলিদের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে নিজেদের খুঁজে ফেরা বার্সেলোনা। ক্লেমোঁ লংলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। প্রথমার্ধের পুরোটা আধিপত্য করা বার্সেলোনা পুরো ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ২১টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। অসংখ্য সুযোগ নষ্ট না হলে […]
পেলেকে ছাড়িয়ে চূড়ায় মেসি

লা লিগায় মঙ্গলবার রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচের ৬৫তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। পেদ্রির ব্যাক হিলে ডি-বক্সে বল ধরে নিখুঁত শটে ঠিকানা খুজে নেন বার্সেলোনা অধিনায়ক। ক্যারিয়ারের শুরু থেকে কাতালান ক্লাবটির হয়ে খেলা আর্জেন্টাইন তারকার এটি বার্সেলোনার জার্সিতে ৬৪৪তম গোল। পেলেকে ছাড়িয়ে যেতে তার লেগেছে ৭৪৯ ম্যাচ। স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে […]