রেকর্ড ছোঁয়া মেসিকে পেলের অভিনন্দন

লা লিগায় গত শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ২-২ ড্র ম্যাচে বিরতির আগে গোলটি করেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের স্পট কিক গোলকিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু ফিরতি বলে জর্দি আলবার ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। এই গোলেই পেলের রেকর্ডে ভাগ বসান মেসি। সান্তোসের হয়ে ১৯ মৌসুমে, ৬৬৫ প্রতিযোগিতামূলক ম্যাচে ৬৪৩ গোল করেন […]
সঠিক পথ ‘খুঁজে পেয়েছেন’ পিরলো

এবারের সেরি আয় এখন পর্যন্ত ১২ ম্যাচের ছয়টিতে জিতেছে ইউভেন্তুস, বাকি ছয়টি ড্র। আগের জেতা ম্যাচগুলোতেও চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ছিল না সন্তোষজনক। তবে গত শনিবার পার্মার মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে ৪-০ ব্যবধানে জেতে পিরলোর দল। জোড়া গোল করেন ক্রিস্তিয়ানো রোনালদো, একটি করে দেজান কুলুসেভস্কি ও আলভারো মোরাতা। কোচ হিসেবে পিরলোর প্রথম মৌসুম […]
কুমানের চোখে বার্সার হোঁচটের কারণ

কাম্প নউয়ে শনিবার লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ১৩ ম্যাচের সাতটিতেই পয়েন্ট হারালো বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে কাতালান দলটি। কর্নারে হেডে ভালেন্সিয়াকে এগিয়ে নেওয়ার সময় মুকতার দিয়াখাবি ছিলেন অরক্ষিত। এরপর লিওনেল মেসির গোলে বার্সেলোনা সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদ আরাহোর […]
সেরে উঠেছেন জামাল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার জামালের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ আসে। অধিনায়ক দ্রুত দেশে ফিরবেন বলেও জানিয়েছে বাফুফে। গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। গত […]
টিভি সূচি (রোববার, ২০ ডিসেম্বর ২০২০)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টি, বেলা ১২:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস লা লিগা সেল্তা ভিগো-আলাভেস, সন্ধ্যা ৭:০০ গ্রানাদা-রিয়াল বেতিস, রাত ৯:১৫ কাদিস-গেতাফে, রাত ১১:৩০ এইবার-রিয়াল মাদ্র্রিদ, রাত ২:০০ ফেসবুক লাইভ প্রিমিয়ার লিগ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন-শেফিল্ড ইউনাইটেড, সন্ধ্যা ৬:০০ টটেনহ্যাম হটস্পার-লেস্টার সিটি, রাত ৮:১৫ ম্যানচেস্টার ইউনাইটেড-লিডস ইউনাইটেড, রাত ১০:৩০ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন-অ্যাস্টন ভিলা, রাত […]
রোনালদোর নৈপুণ্যে জয়ে ফিরল ইউভেন্তুস

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৪-০ গোলে জিতেছে ইউভেন্তুস। আগের ম্যাচে নিজেদের মাঠে আতালান্তার বিপক্ষে ড্র করেছিল শিরোপাধারীরা। ১৩ ম্যাচে সপ্তম জয় পাওয়া ইউভেন্তুস ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য […]
আবারও বায়ার্নের জয়ের নায়ক লেভানদোভস্কি

লেভারকুজেনের মাঠ থেকে শনিবার স্থানীয় সময় বিকেলে বুন্ডেসলিগার ম্যাচটি ২-১ গোলে জিতে ফিরেছে বায়ার্ন। ইউনিয়ন বার্লিনের মাঠে শুরুতে পিছিয়ে পর লেভানদোভস্কির গোলে হার এড়িয়েছিল বায়ার্ন। এরপর গত রাউন্ডে ভলফসবুর্কের বিপক্ষে ঘরের মাঠে পঞ্চম মিনিটে গোল খাওয়ার পর তার জোড়া গোলেই জয় পেয়েছিল শিরোপাধারীরা। আগের পাঁচ রাউন্ডে তিনবার পয়েন্ট হারানো বায়ার্ন এ ম্যাচেও শুরুতে গোল খেয়ে […]
আর্সেনালকে হারিয়ে দুইয়ে এভারটন

নিজেদের মাঠ গুডিসন পার্কে শনিবার ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া আর্সেনালকে সমতায় ফেরান নিকোলাস পেপে। স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন ইয়েরি মিনা। লিগে শেষ সাত ম্যাচে এটি আর্সেনালের পঞ্চম হার; অন্য দুটি ড্র। গত রাউন্ডে সাউথ্যাম্পটনের সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। সব মিলিয়ে আসরে ১৪ ম্যাচে এটি দলটির অষ্টম হার। মৌসুমে […]
উত্তেজনায় ঠাসা ম্যাচে বার্সাকে রুখে দিল ভালেন্সিয়া

কাম্প নউয়ে শনিবার স্থানীয় সময় বিকেলে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মুকতার দিয়াখাবির গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদ আরাহোর গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মাক্সি গোমেস। লা লিগায় টানা দুই জয়ের পর আবারও পয়েন্ট হারাল স্পেনের দ্বিতীয় সফলতম দলটি। ভালেন্সিয়ার বিপক্ষে এই নিয়ে টানা দুই […]
স্টার্লিংয়ের গোলে জয়ে ফিরল সিটি

প্রতিপক্ষের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে ছয়বারের চ্যাম্পিয়নরা। গত রাউন্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ১-১ ড্রয়ের আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল সিটি। আগের ম্যাচ থেকে চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামা সিটি প্রথম দশ মিনিটে গোলের উদ্দেশে কোনো শট নিতে পারেনি। ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। ডি-বক্সের […]