পেলের রেকর্ড স্পর্শ করলেন মেসি

স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা মেসি। আগের ম্যাচেই পেলেকে স্পর্শ করার সুযোগ এসেছিল। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বার্সেলোনা অধিনায়ক। কাম্প নউয়ে শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও হাতছাড়া হতে বসেছিল সুযোগ। […]
বুফ্ফনকে এখনও তাড়া করে সেই ম্যাচ

২০১৮-১৯ আসরে শেষ ষোলোর প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে জিতে ভালো অবস্থানে ছিল পিএসজি। কিন্তু নিজেদের আঙিনায় ৩-১ গোলে হেরে অ্যাওয়ে গোলে পিছিয়ে বিদায় নেয় লিগ ওয়ানের দলটি। ফিরতি পর্বে পিএসজি দ্বিতীয় গোলটি হজম করে বুফ্ফনের ভুলে। মার্কাস র্যাশফোর্ডের সোজাসুজি শট ধরতে গিয়ে তালগোল পাকান অভিজ্ঞ তিনি। সেই সুযোগে ছুটে এসে আলগা বল জালে […]
চোটে বছর শেষ নেইমারের

ফরাসি ক্লাবটির মেডিকেল বিভাগ শনিবার জানান, এখনও গোড়ালির চোট থেকে সেরে ওঠেননি নেইমার। আগামী বছরের জানুয়ারিতে তাকে পাওয়ার আশা করছে তারা। গত রোববার ঘরের মাঠে লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার। সেসময় ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। এই চোট কাটিয়ে নেইমারের দ্রুত […]
ক্রিস্টালের জালে লিভারপুলের ৭ গোল

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ৭-০ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। দুটি করে গোল করেন রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। একবার করে জালের দেখা পান সাদিও মানে, তাকুমি মিনামিনো ও জর্ডান হেন্ডারসন। ম্যাচের তৃতীয় মিনিটেই মিনামিনোর গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে খুঁজে পায় মানেকে। তার পাস থেকে ডান পায়ের […]
বুন্ডেসলিগায় সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড

ইউনিয়ন বার্লিনের মাঠে শুক্রবার ডর্টমুন্ডের ২-১ গোলে হারা ম্যাচে দলের একমাত্র গোলটি করেন মোকুকু। এদিন তার বয়স ছিল ১৬ বছর ২৮ দিন। আগের রেকর্ডটি ছিল বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান রিটজের। গত জুনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১৭ বছর ৩৪ দিন বয়সে গোল করেছিলেন এই জার্মান মিডফিল্ডার। ডর্টমুন্ড অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের হয়ে ৮৮ ম্যাচে ১৪১ গোল করা […]
টিভি সূচি (শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০)

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ প্রথম টেস্ট (তৃতীয় দিন), বেলা ১০:০০ সরাসরি: সনি সিক্স, সনি টেন ১, টেন ক্রিকেট প্রিমিয়ার লিগ ক্রিস্টাল প্যালেস-লিভারপুল, সন্ধ্যা ৬:৩০ সাউথ্যাম্পটন-ম্যানচেস্টার সিটি, রাত ৯:০০ এভারটন-আর্সেনাল, রাত ১১:৩০ নিউক্যাসল ইউনাইটেড-ফুলহ্যাম, রাত ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা আতলেতিকো মাদ্রিদ-এলচে, সন্ধ্যা ৭:০০ বার্সেলোনা-ভালেন্সিয়া, রাত ৯:১৫ লেভান্তে-রিয়াল সোসিয়েদাদ, রাত ১১:৩০ ওসাসুনা-ভিয়ারিয়াল, রাত […]
‘মিডফিল্ডার হিসাবে ক্যারিয়ার লম্বা করতে পারে মেসি’

বেটফেয়ারে নিজের কলামে শুক্রবার রোনাল্ড কুমানের দলের বিভিন্ন দিক নিয়ে নিজের মত তুলে ধরেন রিভালদো। সেখানে কুমানের দলে মেসির ভূমিকা নিয়ে আলোচনা করেন বার্সেলোনার সাবেক এই তারকা। “রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে মিডফিল্ডে লিওনেল মেসি ছিল দুর্দান্ত। সে অসাধারণ সৃজনশীলতা দেখিয়েছিল আর এর ফল হিসেবে লিগের শীর্ষে থাকা দলের বিপক্ষে জয় পেয়েছিল বার্সেলোনা।” “কিন্তু মেসি […]
মেসিদের ‘আরও কার্যকর’ হওয়ার তাগিদ কুমানের

আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ভালেন্সিয়া। গত চার লিগ ম্যাচে জিততে পারেনি ভালেন্সিয়া। হেরেছে একটিতে, বাকি তিনটি ড্র। কুমান ভালো করেই জানেন ঘুরে দাঁড়াতে মরিয়া প্রতিপক্ষ। “আমরা নিজেদের উপর নির্ভর করি। আমাদের অবশ্যই খুবই মনোযোগী থাকতে হবে। […]
বিজয় দিবস কাবাডিতে সেরা নৌবাহিনী

জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুক্রবার ফাইনালে ৩৮-২৫ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে হারায় নৌবাহিনী। দুই দলের প্রথমার্ধ শেষ হয়েছিল ১০-১০ পয়েন্ট সমতায়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নৌবাহিনী ৩৯-৩১ পয়েন্টে সেনাবাহিনীকে ও বিমান বাহিনী ৫০-২৮ পয়েন্টে পুলিশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে বন্ধ থাকার পর এই প্রতিযোগিতা দিয়ে মাঠে ফিরল কাবাডি।
ওল্ড ট্র্যাফোর্ডের পথে রুনি জুনিয়র

ওল্ড ট্রাফোর্ডের দলটির সঙ্গে ১১ বছর বয়সী ছেলের চুক্তির বিষয়টি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রুনি। পোস্ট করা ছবিতে বাবা-মায়ের সঙ্গে চুক্তিনামায় সাক্ষররত অবস্থায় দেখা যায় কাইকে। ক্যাপশনে লেখা, “গৌরবের দিন। ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাচ্ছে কাই। কঠোর পরিশ্রম চালিয়ে যাও বাবা।” ইউনাইটেডে রুনি খেলেছেন ১০ নম্বর জার্সিতে। একাডেমি দলে কাইও পেয়েছেন ১০ নম্বর জার্সি। এই […]