সেরার লড়াইয়ে বাদ জিদান, আছেন বিয়েলসা

তালিকার অন্য দুই জন হলেন হান্স ফ্লিক ও ইয়ুর্গেন ক্লপ। বাদ পড়েছেন সেভিয়াকে ইউরোপা লিগ জেতানো হুলেন লোপেতেগি ও রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা পুনরুদ্ধারের নেপথ্যের নায়ক জিনেদিন জিদান। একটি বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া পাঁচ জনের তালিকা গত ২৫ নভেম্বর প্রকাশ করেছিল ফিফা। তার মধ্য থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা […]
ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো-লেভানদোভস্কি

পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ১১ জনের তালিকা থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপে, থিয়াগো আলকান্তারা, কেভিন ডে ব্রুইনে, সাদিও মানে, সের্হিও রামোস, মোহামেদ সালাহ ও ভার্জিল ফন ডাইক। বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা লেভানদোভস্কির সেরা তিনে থাকাটা ছিল অনুমিতই। গত মৌসুমে […]
আতলেতিকোকে ফেভারিট মানছেন জিদান

ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি। শিরোপার দাবিদার অন্য দলগুলো যখন যাচ্ছে উত্থান-পতনের মধ্য দিয়ে, তখন টানা সাত জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আতলেতিকো। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলটির ১০ ম্যাচে পয়েন্ট ২৬। দুই ম্যাচ বেশি খেলে ১ […]
‘মারাদোনার সঙ্গে ফুটবল কেমন উপভোগ করছো রস্সি?’

গত বৃহস্পতিবার ৬৪ বছর বয়সে মারা যান ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক, সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন বলে বিবেচিত রস্সি। মারাদোনা ও আলেহান্দ্রো সাবেইয়ার মৃত্যু শোকের রেশ কাটতে না কাটতেই আসে রস্সির মৃত্যুর খবর। রস্সি যখন প্রতিশ্রুতিশীল তরুণ স্ট্রাইকার, কাপেলো তখন ইউভেন্তুসের অভিজ্ঞ খেলোয়াড়। ১৯৮৫ সালে যখন রস্সি মিলানে যোগ দেন, কাপেলো তখন মিলানের যুব দলের […]
ধর্ষণ মামলায় রবিনিয়োর শাস্তি বহাল

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ইতালির সেরি আর দল এসি মিলানে খেলার সময় আরও পাঁচ জনের সঙ্গে রবিনিয়ো মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেন। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের নভেম্বরে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলা রবিনিয়োর সুযোগ আছে ইতালির […]
টিভি সূচি (শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০)

বিগ ব্যাশ লিগ মেলবোর্ন স্টার্স-ব্রিসবেন হিট, দুপুর ২:১৫ সরাসরি: সনি টেন ২ লঙ্কা প্রিমিয়ার লিগ কলম্বো-ডাম্বুলা, রাত ৮:৩০ সরাসরি: সনি সিক্স, টেন ক্রিকেট অস্ট্রেলিয়া এ-ভারত ট্যুর ম্যাচ, সকাল ৯:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স প্রিমিয়ার লিগ লিডস ইউনাইটেড-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, রাত ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ সেরি আ সাস্সুয়োলো-বেনেভেন্তো, রাত ২:০০ সরাসরি: সনি টেন […]
কাতারে হেরে র্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলায় গত ৪ ডিসেম্বর কাতারের মাঠে ৫-০ গোলে হারে বাংলাদেশ। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চূড়ায় আছে বেলজিয়াম। প্রথম সাত স্থানেই নেই কোনো পরিবর্তন; যথাক্রমে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, […]
নেইমারের গোলে ফরাসি কাপ পিএসজির

প্যারিসের স্তাদে দি ফ্রান্সে শুক্রবার রাতের ফাইনালে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা এতিয়েনকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে টমাস টুখেলের দল। সব মিলিয়ে ফরাসি কাপের সফলতম দলটির ১৩তম শিরোপা এটি। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত আসরের ফাইনালে রেনের বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল তারা। ম্যাচের পঞ্চম মিনিটে গোল খেতে বসেছিল পিএসজি। এতিয়েনের মিডফিল্ডার […]
রিয়ালের খেলোয়াড়রাও বেতন কম নিতে রাজি

বেতন কাটার প্রকৃত পরিমাণটা নির্ধারণ হবে ২০১৯-২০ মৌসুম কীভাবে শেষ হবে তার ওপর। ক্লাব ডিরেক্টরস ও তাদের বাস্কেটবল দলও বেতন কম নিতে রাজি হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানায় রিয়াল। এরই মধ্যে সঙ্কটকালীন সময়ে ৭০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা। বুন্ডেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেন, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, শালকে-০৪, হফেনহাইমের কোচ, […]
করোনাভাইরাস: নিয়ম ভেঙে অনুতপ্ত মরিনিয়ো

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্লাবরেকর্ড ট্রান্সফার ফিতে কেনা ফরাসি মিডফিল্ডার তঁগি দঁম্বেলের সঙ্গে অনুশীলন সেশনে নেতৃত্ব দিচ্ছেন মরিনিয়ো। আরেক ছবিতে দেখা যাচ্ছে, লন্ডন পার্কেই দুই সতীর্থ দাভিনসন সানচেস ও রায়ান সেসেনিয়ন পাশাপাশি দৌড়াচ্ছেন। দলের আরেক সদস্য সের্গে অরিয়েরের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, আরেকজনের পাশে গা গরম করছেন তিনি। […]