ক্যাটাগরি

নেইমার-মার্তিনেসকে সুয়ারেসের স্বাগতম

বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ফরাসি দলটির হয়ে ঘরোয়া সব শিরোপা জিতলেও সেখানে তার সময় আশানুরূপ ভালো কাটছে না বলে গণমাধ্যমের খবর। গত মৌমুমের শেষের দিকে পুরনো ঠিকানায় ফেরার ইচ্ছার কথা নিজেই জানিয়েছিলেন নেইমার। কাতালান ক্লাবটিও তাকে ফেরাতে চায়। একই সঙ্গে ইন্টার মিলানের স্ট্রাইকার মার্তিনেসকেও আনার চিন্তাও করছে বার্সেলোনা। […]

জামিন পেলেন রোনালদিনিয়ো

বার্সেলোনা, পিএসজি ও এসি মিলানের সাবেক মিডফিল্ডার রোনালদিনিয়ো ও তার ভাই রবের্তো আসিস গত ৬ মার্চ জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে গ্রেপ্তার হন। রোনালদিনিয়ো ও তার ভাই ৩২ দিন জেলে থাকার পর মঙ্গলবার জামিন পান। জামিন নিতে তাদের দিতে হয়েছে ৮ লাখ ডলার করে। এক ভিডিও বার্তায় জামিনের কথা জানিয়ে বিচারক গুস্তাভো আমারিয়া রোনালদিনিয়োদের […]

ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব ফিফার

ইউরোপীয় ফুটবলের মৌসুম শেষ হওয়ার কথা আগামী জুনে। তবে ঘরোয়া লিগগুলো পুরোপুরি শেষ করতে হলে নিশ্চিতভাবে বাড়াতে হবে মৌসুমের সময়সীমা। সেক্ষেত্রে পিছিয়ে যাবে খেলোয়াড় দলবদলের সময়ও। অবশ্য এবছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা এক বছরের জন্য পিছিয়ে যাওয়ায় সেটি ভালোভাবেই সম্ভব। ফিফার মঙ্গলবার দেওয়া বিবৃতিতেও বিষয়টি উঠে এসেছে।  ফুটবল স্থগিত থাকাকালীন এই সময়ে ক্লাব ও […]

ঘুষ কেলেঙ্কারিতে কাতার বিশ্বকাপ নিয়ে নতুন প্রশ্ন

এই দুই বিশ্বকাপের আয়োজক নির্ধারণে ২০১০ সালে অনুষ্ঠিত ভোট প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ এই প্রথম নয়। নানা সন্দেহ ও গুঞ্জন শোনা যাচ্ছে গত কয়েক বছর ধরে। তবে এই প্রথম প্রসিকিউটরদের লিখিত আনুষ্ঠানিক অভিযোগপত্রে ঘুষের অভিযোগ আনা হলো। প্রসিকিউটরদের মতে, রাশিয়া ও কাতারের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের পক্ষে ভোট আদায়ের জন্য ফিফা নির্বাহী কমিটির কর্মকর্তাদের […]

বায়ার্নের সঙ্গে মুলারের নতুন চুক্তি

২০০৯ সালে অভিষেকের পর বায়ার্নের হয়ে পাঁচশর বেশি ম্যাচ খেলেছেন মুলার। ক্লাবটির হয়ে আটটি বুন্ডেসলিগাসহ জিতেছেন মোট ১৬টি বড় শিরোপা। মিউনিখের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করে উচ্ছ্বসিত ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। “আমি খুশি যে, এখানে আরও দুই বছর থাকব। আমি মাঠে ও মাঠের বাইরে আমার সর্বোচ্চটা দেব।” করোনাভাইরাসের কারণে অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে […]

রিয়াল-বার্সার সাবেকদের নিয়ে ‘লেজেন্ডস ক্লাসিকোর’ প্রস্তাব কাসিয়াসের

টুইটারে বার্সেলোনার সাবেক মিডফিল্ডার চাভি এরনান্দেসের একটি ভিডিওতে আন্দ্রেস ইনিয়েস্তার সাড়া দিয়ে শুরু হয় স্পেনের চার বিশ্বকাপজয়ী ফুটবলারের আড্ডা। “চাভির খেলা দেখা ছিল আনন্দের। পাঁচ মিটার দূর থেকে দেখতে পাওয়া ছিল এর চেয়েও বেশি কিছু।” এতে যোগ দেন বার্সেলোনার আরেক সাবেক কার্লোস পুয়োল। পরে আসেন কাসিয়াস। তাদের আড্ডায় উঠে আসে করোনাভাইরাসের বর্তমান প্রেক্ষাপটও। এ সময় […]

‘মেসিকে ইন্টারে আনা অসম্ভব নয়’

ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনার হয়ে খেলে আসছেন আর্জেন্টাইন তারকা। ২০২১ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি রয়েছে কাতালান ক্লাবটির। কিন্তু চলতি মৌসুমে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কিছুটা মতবিরোধ হয়েছে রেকর্ড ছয়বার ব্যালেন ডি’ওর জেতা এই ফরোয়ার্ডের। তাতে তার সম্ভাব্য দল-বদলের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। বার্সেলোনা অধিনায়কের সঙ্গে আগেও ইন্টার মিলানের যোগাযোগ হয়েছে বলে গণমাধ্যমের খবর। মোরাত্তি বিশ্বাস […]

চলে গেলেন রিয়াল-বার্সা-আতলেতিকোর সাবেক কোচ আন্তিচ

টুইটারে এক পোস্টে আতলেতিকো ৭১ বছর বয়সী আন্তিচের মৃত্যুর কথা জানায়। “আমাদের কিংবদন্তি কোচদের একজন রাদোমির আন্তিচ চলে যাওয়ায় আতলেতিকো পরিবার শোকাহত। আপনি সবসময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।” পার্তিজান বেলগ্রাদ, ফেনারবাচ, রিয়াল সারাগোসাসহ বিভিন্ন দলের হয়ে খেলেছেন সার্বিয়ান এই সেন্টার-ব্যাক। পার্তিজানের সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। প্রধান কোচ হিসেবে প্রথম দায়িত্ব নিয়ে […]

আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছিল: নেইমার

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও সেখানে সময়টা আশানুরূপ কাটছে না নেইমারের। চোটও তাকে খুব ভুগিয়েছে। কয়েক দফায় টানা দুই বা তিন মাস পর্যন্তও থাকতে হয়েছে মাঠের বাইরে। পিএসজিতে যে তিনি সুখে নেই, তার প্রমাণ মিলেছে অনেকবার। গত মৌসুমে বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। সব মিলে ভোগ অ্যারাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের […]

করোনাভাইরাসে আক্রান্ত ফরাসি ক্লাব চিকিৎসকের আত্মহত্যা

এক টুইট বার্তায় রোববার ৬০ বছর বয়সী বেখনাখের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ক্লাব। আত্মহত্যার আগে সবকিছু বিস্তারিত জানিয়ে একটি চিঠি লিখে গেছেন বলে স্থানীয় এক সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে।  ২০ বছর ধরে ক্লাবটির চিকিৎসক হিসেবে ছিলেন বেখনাখ।