ক্যাটাগরি

করোনাভাইরাস: জোকোভিচের ১০ লাখ ইউরো অনুদান

১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নোভাক জোকোভিচ ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য। তাদের ফাউন্ডেশনের মাধ্যমে একটি জরুরি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। যে কেউ চাইলে সেখানে অনুদান দিতে পারবেন। সেখানে পাওয়া সব অর্থই ব্যয় করা হবে চিকিৎসা সরঞ্জাম কেনার কাজে।

মেসির কাছাকাছি মেধা ইনিয়েস্তার: এনরিকে

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনার দায়িত্বে থাকার সময় মেসি ও ইনিয়েস্তাকে খুব কাছ থেকে দেখেছেন এনরিকে। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত। তার বিষয়ে এনরিকের মতও অভিন্ন। স্পেন জাতীয় দলের ফেইসবুক পেইজে এক প্রশ্নোত্তর পর্বে বর্তমানে জাপানের ভিসেল কুবেতে খেলা ইনিয়েস্তা ও বার্সেলোনা অধিনায়ক মেসির ভূয়সী প্রশংসা করেন এনরিকে। “আমার ক্যারিয়ারে […]

করোনাভাইরাস: দুঃসময়ের কথা জানালেন দিবালা

ইতালিয়ান সেরি আর সফলতম দলটির আরও দুই খেলোয়াড় করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ হয়েছিলেন-ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েল রুগানি ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। সেরি আর আরও অনেক খেলোয়াড় এই রোগে আক্রান্ত হয়েছেন। ইউভেন্তুস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার নিজের সুস্থতার কথা জানান দিবালা। “আমার উপসর্গগুলো বেশ কঠিন ছিল, তবে আজ আমি অনেক ভালো বোধ করছি। আমি এখন […]

প্রায় ৩ বছর পর কোমা থেকে ফিরলেন ডাচ ফুটবলার

২০১৭ সালের জুলাইয়ে ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে মৌসুম-পূর্ব প্রস্তুতি ম্যাচে খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন নুরি। লুটিয়ে পড়েন মাঠেই। চিকিৎসকরা সতর্ক করে দিয়ে জানান, মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হওয়ায় তরুণ ডাচ খেলোয়াড় কখনও পুরোপুরি সেরে উঠবেন না।  মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছিল নুরিকে। মস্তিষ্কের ক্ষতির জন্য হয়ে পড়েন বোধশক্তিহীন। অবস্থার উন্নতি হয়েছে। এখন চোখের ভ্রু […]

করোনাভাইরাস: খেটে খাওয়াদের এক বেলা খাবার দিচ্ছে বাফুফে

মতিঝিলে বাফুফে কার্যালয় থেকে অসহায় মানুষের মধ্যে প্যাকেট করা খিচুড়ি বিতরণ করা হয়। পরে এক অডিও বার্তায় সমাজের সামর্থ্যবান মানুষদের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই দুঃসময়ে এগিয়ে আসার আহ্বান জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। “আমরা বাফুফে থেকে যতটা পারা যায় চেষ্টা করছি খেটে খাওয়া মানুষদের সাহায্য করতে। এখন সবকিছু বন্ধ। কনস্ট্রাকশন সাইড বলেন, রিকশা বলেন সবই বন্ধ। […]

‘মেসির বিশ্বকাপ না জেতাটা হবে অন্যায্য’

ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সবই জিতেছেন মেসি। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক শিরোপা নেই রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের নামের পাশে। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের নেতৃত্বে ২০১৪ বিশ্বকাপে রানার্সআপ হয় আর্জেন্টিনা। দ্বিতীয় সেরা হয়ে সন্তুষ্ট থাকতে হয় ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকায়ও। আর্জেন্টিনার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৩ বছর বয়সী উস্তারি […]

করোনাভাইরাস: ২০ এপ্রিল হচ্ছে না বাফুফের নির্বাচন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শুক্রবার সংস্থাটির কর্মকর্তারা বৈঠকে বসেন। এরপর বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন স্থগিতের কথা জানায় বাফুফে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯ মহামারী ঘোষণা করায় এবং করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকার উদ্ভূত পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশ লকডাউন ঘোষণা করায় জন সমাবেশ নিষিদ্ধ। এ কারণে বাফুফের নির্বাহী কমিটি ২০ এপ্রিলের […]

করোনাভাইরাস: অসহায়দের পাশে ফুটবলার আরিফুর

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশও অচল হয়ে গেছে অনেকটা। যার প্রভাব পড়েছে দিন আনে দিন খায় গোছের মানুষের জীবনে। জাতীয় দলের উইঙ্গার বিপলু আহমেদের সিলেটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে এসেছে। তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আরিফুরও গরীবদের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন নিজের ফেইসবুক পেজে।   “এটি আমাদের জন্য একটি কষ্টকর সময়। কারণ […]

করোনাভাইরাস: সাহায্যের হাত বাড়ালেন দে হেয়া

স্প্যানিশ এই গোলরক্ষকের জন্মভুমি মাদ্রিদ কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে বাজেভাবে। এই অঞ্চলের জন্য তিনি তিন লক্ষ ইউরো অর্থ সহায়তা দিয়েছেন বলে গণমাধ্যমের খবর। এজন্য এক টুইটার পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস। ইতালির পর করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে স্পেনে। সবশেষ তথ্যমতে, প্রায় ৫৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন দেশটিতে, মারা গেছেন চার […]

করোনাভাইরাস: বিশেষ জার্সি বিক্রি করে পিএসজির ২ লাখ ইউরো অনুদান

লিগ ওয়ান চ্যাম্পিয়নরা টুইটারে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। এর সব অর্থ খরচ করা হবে স্থানীয় স্বাস্থ্যসেবার কাজে, আগেই জানিয়েছিল ফরাসি ক্লাবটি। জার্সিটি পিএসজির বর্তমান হোম জার্সির মতোই। পার্থক্য শুধু, মূল স্পন্সরের নামের জায়গায় ফরাসি ভাষায় লেখা ‘সবাই ঐক্যবদ্ধ’ সঙ্গে চিকিৎসকদের সমর্থনের একটি প্রতীক রয়েছে। এমন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রতিদিন অসাধারণ ও সাহসী কাজ করে যাচ্ছেন […]