করোনাভাইরাস: টেনিস খেলোয়াড়দের নিয়ে শঙ্কায় লিন্ডসে ডেভেনপোর্ট

ব্রাজিলের চিয়াগো সেইবোথ নিজেই কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার খবর জানান। কিছু দিন আগেই অস্ট্রেলিয়ায় দেশের হয়ে ডেভিস কাপে খেলেন এই সম্ভাবনাময় তরুণ। ডেভেনপোর্টের শঙ্কা সামনে এমন আরও খবর শুনতে হবে। “(আক্রান্ত) প্রথম টেনিস খেলোয়াড়, এটা সহজ নয়। তবে আমি জানি, ইতালি, স্পেন, ফ্রান্সে অনেক খেলোয়াড় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে। এখন তারা কিসের মধ্য দিয়ে […]
করোনাভাইরাস: ‘কাটা পড়ছে’ মেসিদের বেতন

বুধবার খবর আসে, বার্সার খোলোয়াড়রা ৭০ শতাংশ বেতন কমানোর সিদ্ধান্তে আপত্তি তুলেছে। পরের দিন বৈঠকে বসে বোর্ড। সেখানে স্পেন সরকারের কাছে ‘টেম্পোরারি এমপ্লয়মেন্ট রেগুলেশন’ ফাইল করার সিদ্ধান্ত হয়। স্পেনের আইনে কিছু নির্দিষ্ট জরুরি পরিস্থিতিতে কোম্পানি কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত, কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার মত সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য আনুষ্ঠানিকভাবে ‘টেম্পোরারি এমপ্লয়মেন্ট রেগুলেশন’ ফাইল করতে হয়। বার্সেলোনা […]
করোনাভাইরাস: পিএসজির ১ লাখ ইউরো অনুদান

এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্থ শিশু, বৃদ্ধ ও গৃহহীনদের সাহায্য করা হবে। পাশাপাশি মাঠে কর্মরত ডাক্তারদের সহায়তা এবং স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের জন্যও ব্যয় করা হবে। বিশেষ ফুটবল জার্সিও ছেড়েছে পিএসজি। সেখান থেকে প্যারিসের হাসপাতালগুলোর জন্য ২ লাখ ইউরো পাওয়ার আশা করছে লিগ ওয়ানের ক্লাবটি। সমস্ত অর্থ খরচ করা হবে স্বাস্থ্যসেবার কাজে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে […]
করোনাভাইরাস: অসহায়দের পাশে ফুটবলার বিপলু

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে একরকম স্থবিরতা বিরাজ করছে। অফিস-আদালতের মতো খেলাধুলাও বন্ধ। কিন্তু দিন আনে দিন খায়-এই মানুষগুলোর জীবনে নেমে এসেছে বিভীষিকা। এই দুঃসময়ে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতেই এই প্রচেষ্টা নেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন বিপলু। ফুটবলারদের ও সমাজের সামর্থ্যবান মানুষেরও এই সময়ে এগিয়ে আসার আহ্বান জানালেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। […]