ক্যাটাগরি

দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন

আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। এ উপলক্ষে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠের প্রস্তুতি শুরু করেছে দল। ক্যাম্পে যোগ দিতে গ্রামের বাড়ি বগুড়া থেকে এলেও কোচের সাড়া না মেলায় সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি। বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্ধারিত সময়ে রিপোর্টিং না […]

‘আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না’

তার মতে, কোচের নির্দেশনা অনুযায়ী মাঠে কিছুই করতে পারেননি তারা। আত্মসমালোচনায় ঝারলেন ক্ষোভ। লিগে গত সোমবারের ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে, একটি ছিল আত্নঘাতী।  শেষ রাউন্ডের আগে পাঁচ নম্বরে নেমে গেছে আর্সেনাল। ৩৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট তাদের। […]

টিভি সূচি (মঙ্গলবার, ১৭ মে ২০২২)

বাংলাদেশ-শ্রীলঙ্কা   প্রথম টেস্ট (তৃতীয় দিন), সকাল ১০টা টি স্পোর্টস, গাজী টিভি   আইপিএল   মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি   প্রিমিয়ার লিগ   সাউথ্যাম্পটন-লিভারপুল, রাত ১২:৪৫ স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১

সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল

চেলসির বিপক্ষে গত শনিবার এফএ কাপের ফাইনালে ৩৩তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান সালাহ। কুঁচকির সমস্যায় ভুগছেন মিশরীয় ফরোয়ার্ড। ওই ম্যাচেই অতিরিক্ত সময়ের শুরুতে পেশির সমস্যায় মাঠ ছাড়েন ডাচ ডিফেন্ডার ডাইক। সেদিন নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জিতে মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে লিভারপুল। লিগ কাপ ও এফএ কাপ জয় করা […]

‘জায়ান্ট’ রোনালদোর সঙ্গে কাজ করতে উন্মুখ টেন হাগ

গত গ্রীষ্মের দলবদলে ইউভেন্তুস থেকে দুই বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন রোনালদো। তখন অনেকে ধারণা করছিল, হয়তো ৩৬ বছর (বর্তমানে ৩৭) বছর বয়সী ফুটবলারকে সংগ্রাম করতে হতে পারে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগে। তবে মৌসুমের শেষের দিকে এসে দেখা যাচ্ছে ক্যারিয়ারে অসংখ্যবারের মতো আবারও সবাইকে ভুল প্রমাণ করেছেন তিনি। লিগে এখন পর্যন্ত ৩০ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ […]

চোটে ক্যাম্পে যোগ দেননি গোলরক্ষক শহীদুল

আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। এ উপলক্ষে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠের প্রস্তুতি শুরু করবেন হাভিয়ের কাবরেরা। সোমবার ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের যোগ দেওয়ার কথা ছিল। জামাল ভূইয়া, রায়হান হাসান, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সাদউদ্দিনরা যোগ দিলেও শহীদুল যোগ দিতে পারেনি। ফিজিওর পরামর্শে বিশ্রামে থাকার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন […]

ন্যূনতম লক্ষ্য পূরণের তৃপ্তি শাভির

গেতাফের মাঠে লিগে রোববারের ম্যাচে মোটেও ভালো খেলতে পারেনি বার্সেলোনা। পুরো ম্যাচে লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি শট। গোলশূন্য ড্র করলেও অন্য ম্যাচের ফল পক্ষে আসায় রানার্সআপ হয়ে যায় বার্সেলোনা। ৩৭ ম্যাচে ২১ জয় ও ১০ ড্রয়ে শাভির দলের পয়েন্ট ৭৩। শেষ রাউন্ডে হারলেও সেরা দুইয়ে থেকেই মৌসুম শেষ করবে তারা। এতে আগামী মৌসুমের স্প্যানিশ […]

ভবিষ্যৎ প্রসঙ্গে রহস্য রেখে দিলেন এমবাপে

এমবাপের ভবিষ্যৎ ঘিরে গুঞ্জন চলছে দীর্ঘ সময় ধরে। গত মৌসুমের শেষে তো তাকে পেতে উঠেপড়ে লেগেছিল রিয়াল। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডও শৈশবের প্রিয় ক্লাবে যেতে উন্মুখ ছিলেন। কিন্তু পিএসজি তাকে ছাড়তে ছিল নারাজ। মাদ্রিদের দলটি রেকর্ড ট্রান্সফার ফি দিতে প্রস্তুত থাকলেও মন বদলায়নি পিএসজি কর্মকর্তদের। এ বছরের প্রথম দিন থেকে এমবাপে হয়ে গেছেন ফ্রি এজেন্ট। […]

‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’

জমজমাট লড়াইয়ের শেষ প্রান্তে এসে নাটক জমে গেছে দারুণভাবে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখন রোমাঞ্চকর এক মোড়ে। ম্যানচেস্টার সিটি এখনও এগিয়ে থাকলেও খানিকটা বিপদে পড়ে গেছে তারা রোববার ওয়েস্ট হ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে। দুইয়ে থাকা লিভারপুল মঙ্গলবার নিজেদের ম্যাচে জিতলে সিটির চেয়ে পিছিয়ে থাকবে স্রেফ ১ পয়েন্টে। শিরোপার ফয়সালা হবে তখন শেষ […]

টিভি সূচি (সোমবার, ১৬ মে ২০২২)

বাংলাদেশ-শ্রীলঙ্কা   প্রথম টেস্ট (দ্বিতীয় দিন), সকাল ১০টা টি স্পোর্টস, গাজী টিভি   আইপিএল   দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি   প্রিমিয়ার লিগ   নিউক্যাসল ইউনাইটেড-আর্সেনাল, রাত ১টা স্টার স্পোর্টস সিলেক্ট ২