ক্যাটাগরি

শিরোপা লড়াই শেষ রাউন্ডে নিল ইন্টার

লাউতারো মার্তিনেসের জোড়া গোলে প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৩-১ ব্যবধানে জিতেছে ইন্টার মিলান। শুরুতে দলকে এগিয়ে নিয়েছিলেন মাত্তেও দারমেইন। সান সিরোয় রোববারই আতালান্তার বিপক্ষে ২-০ গোলে জেতে এসি মিলান। দুটি গোলই তারা পায় দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে রাফায়েল লেয়াও দলকে এগিয়ে নেওয়ার পর ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থিও এরনঁদেজ। কাইয়ারির বিপক্ষে ইন্টার হারলে বা ড্র […]

গেতাফের মাঠে বিবর্ণ বার্সার হোঁচট

গেতাফের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। শিরোপাশূন‍্য মৌসুমে লা লিগায় শীর্ষ চারে থেকে বার্সেলোনার আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। এবার রানার্সআপ হয়ে চার দলের স্প‍্যানিশ সুপার কাপে জায়গা করে নিল তারা। টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল কাতালান দলটি। ম্যাচ বাকি আর একটি। ৩৭ ম্যাচে ২১ জয় ও […]

‘ভয়ঙ্কর’ কাদিসে পারল না রিয়াল

শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। সামনেই মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। লিভারপুলের বিপক্ষে ইউরোপ সেরার লড়াইয়ের আগে খেলোয়াড়দের যথেষ্ট বিশ্রাম দিতে এবং চোট শঙ্কা এড়াতে কাদিসের মাঠে রোববার লা লিগার এই ম্যাচে করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়র, লুকা মদ্রিচসহ অনেককে বাইরে রেখে খেলতে নামে রিয়াল। তাতে পুরো ম্যাচেই ভুগতে হয়েছে তাদের। ম্যাচের শুরুতে যদিও এগিয়ে […]

সমর্থকদের উৎসবের প্রস্তুতি নিতে বললেন গুয়ার্দিওলা

ওয়েস্ট হ্যামের মাঠে রোববার প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র করে সিটি। জ্যারড বোয়েনের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমান জ্যাক গ্রিলিশ। পরে ওয়েস্ট হ্যামের ভ্লাদিমির চৌফালের আত্মঘাতী গোলে সমতায় ফেরে দলটি। শেষ দিকে সিটির জয়ের সম্ভাবনা জাগলেও রিয়াদ মাহরেজ পেনাল্টি মিস করায় তা আর হয়নি। এই ড্রয়ে দ্বিতীয় স্থানে […]

ইতালিয়ান ওপেন জিতে বছরে জোকোভিচের প্রথম

রোমে রোববারের ফাইনালে ৩৪ বছর বয়সী সার্বিয়ান তারকা জেতেন ৬-০, ৭-৬ (৭-৫) গেমে। সিৎসিপাসের বিপক্ষে এটি জোকোভিচের টানা ষষ্ঠ জয়। ফাইনালে এই গ্রিক প্রতিপক্ষকে হারিয়ে গত বছরের ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। ইতালিয়ান ওপেনে এটি জোকোভিচের ষষ্ঠ শিরোপা। সবচেয়ে বেশি এটিপি মাস্টার্স জয়ের রেকর্ডও সমৃদ্ধ করলেন তিনি ৩৮ নম্বর ট্রফি জিতে।   ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেন […]

সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা

প্রিমিয়ার লিগের রোববারের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। স্বাগতিক ওয়েস্ট হ্যামের হয়ে দুটি গোল করেন জ্যারড বোয়েন। শিরোপাধারীদের প্রথম গোলটি করেন জ্যাক গ্রিলিশ। তাদের দ্বিতীয় গোলটি আত্নঘাতী। শিরোপা ভাগ্য যদিও সিটির হাতেই রইল। এমনকি আগামী মঙ্গলবার সাউথ্যাম্পটনের মাঠে লিভারপুল হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ম্যানচেস্টারের দলটির। ৩৭ ম্যাচে ২৮ জয় […]

ইউভেন্তুসের নতুন অধিনায়ক হচ্ছেন বোনুচ্চি

সেরি আয় সোমবার লাৎসিওর বিপক্ষে খেলবে ইউভেন্তুস। ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে চলতি মৌসুমে এটিই তাদের শেষ ম্যাচ। ম্যাচের আগের দিন পরবর্তী অধিনায়ক হিসেবে ৩৫ বছর বয়সী বোনুচ্চির নাম নিশ্চিত করেন আল্লেগ্রি। গত বুধবার ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলানের কাছে ৪-২ গোলে হারের পর কিয়েল্লিনি ১৭ বছরের ইউভেন্তুস অধ্যায়ের ইতি টানার ঘোষণা দেন। সেখানে এই মৌসুমই […]

২৭ বছর বয়সে বার্সার সাবেক ফুটবলারের মৃত্যু

আর্জেন্টিনার রোসারিওতে রোলনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রোলন ও তার ৩০ বছর বয়সী ভাই এরিয়েল মারা যান। বার্সেলোনা রোববার টুইটারে রোলনের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে। সমবেদনা জানিয়েছে তার পরিবারের প্রতি। মাত্র ১০ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দিয়েছিলেন রোলন। ২০১০ থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত সেখানে ছিলেন […]

চোট জর্জর বার্সায় ‘বি’ দলের ৫ খেলোয়াড়

লা লিগায় রোববার গেতাফের মাঠে খেলবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা। সেল্তা ভিগোর বিপক্ষে নিজেদের আগের ম্যাচে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান রোনালদ আরাউহো। উরুগুয়ের তরুণ এই ডিফেন্ডার অবশ্য এরই মধ্যে সুস্থ হয়ে অনুশীলন শুরু করেছেন। কিন্তু সতর্কতার অংশ হিসেবে তাকে বাইরে রেখেই খেলতে যাচ্ছে কাতালান ক্লাবটি। চোটের কারণে আগে […]

সেই ওমানের কাছে হেরে আবারও রানার্সআপ বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে রোববার এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনের বাছাইয়ে সেরা হওয়ার লড়াইয়ে ৬-২ গোলে হারে বাংলাদেশ। গতবার ফাইনালে ওমানের কাছেই ২-০ গোলে হেরেছিল দল। চতুর্থ মিনিটেই আল শাবির পেনাল্টি কর্নার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে আরও দুটি ফিল্ড গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে তারা। ফিল্ড গোল দুটি করেন যথাক্রমে আল ফাহাদ ও আল সালাহ। […]