ক্যাটাগরি

লাইটম্যান সবুজ মিয়া: জীবিকার তাগিদে ঢাকায় এসে ফুরালো জীবন

বাবা, মা, স্ত্রী ও ১৩ মাস বয়সী সন্তানকে নিয়ে অভাবের সংসারে আলো এনেছিলেন লাইটম্যান সবুজ; মহামারীর ক্ষতচিহ্ন আর আর্থিক টানাপোড়েন সামলিয়ে মাসে মাসে ঢাকা থেকে বাড়িতে টাকা পাঠাতেন তিনি। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, ক্রমেই ফুলেফেঁপে ওঠা অনটনের দিন বুঝি এবার ফুরালো; কিন্তু সবুজ নিজেই ফুরিয়ে যাবেন-তা কেউ ঘুণাক্ষরেও ভাবেননি পরিবারের সদস্যরা। একটি নাটকের শুটিংয়ের সেটে বিদ্যুৎস্পৃষ্ট […]

‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় পিয়া বিপাশা

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসবে বৈশ্বিক এ আসর; এতে বাংলাদেশে প্রতিনিধি হিসেবে পিয়ার নাম ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ীকে বিয়ে করে নিউ ইয়র্কে বসবাস করছেন পিয়া। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এবারের আসরে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি; এটি আমার জন্য অনেক বড় ঘটনা। আমি জীবনেও ভাবিনি এরকম একটি জায়গায় অংশ […]

শুটিংয়ে দুর্ঘটনা: জীবনের আলো নিভে গেল লাইটম্যান সবুজের

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর দেড়টায় তার মৃত্যু হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। গত বুধবার মিরপুর ডিওএইচএসের একটি শুটিং হাউজে চয়নিকার ‘প্রথম প্রথম প্রেম’ নামে নাটকটির শুটিংয়ের সেটে বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ। প্রথমে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে […]

মা হচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স

সিএনএন জানিয়েছে, সোমবার নিজের ইনস্টাগ্রাম পেইজে ভক্তদের ওই সুখবর জানান ব্রিটনি। সেখানে তিনি লিখেছেন, সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপে অবকাশ যাপনের সময় তিনি নিশ্চিত হয়েছেন, মা হতে চলেছেন তিনি। তবে পাপারাজ্জিদের কাছ থেকে দূরে থাকতে খুব একটা বাইরেও বের হচ্ছেন না ৩৯ বছর বয়সী এই সংগীত শিল্পী। ২০২১ সালে সেপ্টেম্বরে আসগারির সঙ্গে আংটি বিনিময় হয় […]

২৮ বছর পর পিংক ফ্লয়েডের প্রথম গান ইউক্রেইনের সমর্থনে

সিএনএন জানিয়েছে, এরআগে পিংক ফ্লয়েডের সবশেষ নতুন গান প্রকাশিত হয়েছিল গত শতকে, ১৯৯৪ সালে। নতুন এই গান প্রকাশ উপলক্ষে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পিংক ফ্লয়েড জানায়, ‘হেই হেই রাইজ আপ’ গান থেকে আয়ের অর্থ ইউক্রেইনের মানবিক সহায়তায় ব্যয় করা হবে। গিটারে ডেভিড গিলমোর এবং ড্রামে নিক ম্যাসনের সঙ্গে এই গানে আরও অংশ নিয়েছেন বেইজ গিটারে […]

ঢাকায় বৈসাবির আয়োজন মঙ্গলবার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রমনা পার্কের জলে ফুল ভাসানোর মাধ্যমে শেষ হবে বলে এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে। এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। যুগ […]

ঈদে দীপ্ত টিভিতে ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’

ঈদের দিন দুপুর ২টায় ‘মিশন এক্সট্রিম’ ও ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায় ‘রাত জাগা ফুল’ প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ক্রপ ক্রিয়েশনের ব্যানারে ‘মিশন এক্সট্রিম’ যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ। সঙ্গে তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। গত বছরের […]

ইমরান খানের সেই সব নায়িকারা

পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ এনে দেওয়ার পর খেলার মাঠ ছেড়ে রাজনীতির মাঠে নেমে অনেক কাঠখড় পুড়িয়ে প্রধানমন্ত্রীও হয়েছিলেন ইমরান। কিন্তু টিকে থাকতে পারেননি। খেলার মাঠে সুদক্ষ অধিনায়ক হিসেবে বিবেচিত ইমরান খান রাজনীতির জটিল মারপ্যাঁচে রোববার পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে খান খান হয়ে গেলেন। তার এই ক্ষমতাচ্যুতির খবর সারাবিশ্বের সংবাদ মাধ্যমেই হয়ে ওঠে শিরোনাম। তবে ভারতের […]

মাহফুজের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’ নামে নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তারা; এটিই এ জুটির প্রথম কোনো সিনেমা। চয়নিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসছে ১ জুন থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা করেছেন তিনি। “মাহফুজ আহমেদ এখন অস্ট্রেলিয়ায় আছেন; ঈদের পর ঢাকায় ফিরবেন। তিনি ফিরলেই বুবলীসহ সিনেমার অন্যান্য শিল্পীদের নিয়ে মহড়ার আয়োজন করব।তার আগে ১৩ এপ্রিল […]

ফারুক ‘ভালো আছেন’, গুজব না ছড়ানোর অনুরোধ স্ত্রীর

রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে ৭৩ বছর বয়সী এ অভিনেতার। শনিবার রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ফেইসবুকে।   রোববার সকালে সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুককে এখন হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা ‘ভালো’। ফারুককে নিয়ে কোনো […]