বিয়ে করছেন দেব?

২৯ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণী জুটির সিনেমা ‘কিশমিশ’; সিনেমা মুক্তির দিনই দেব তার প্রেমিকার সঙ্গে সাত পাকে ঘোরার ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা ও আজকাল। শনিবার দক্ষিণ কলকাতার এক শপিং মলে বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে এ ঘোষণা দেন ভারতের সংসদ সদস্য দেব। তবে দেব সত্যিই বিয়ে করছেন নাকি সিনেমার […]
বিটিভিতে ফিরছে ‘হীরামন’

বিটিভির মহাব্যবস্থাপক নাসির মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন আয়োজনে বিটিভির স্টুডিওতে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলছে; শিগগিরই প্রচার শুরু করবেন তারা। বিটিভির প্রযোজক মুসা আহমেদের প্রযোজনায় আশির দশকে লোককাহিনী অবলম্বনে নির্মিত অনুষ্ঠানটি প্রচারের পর আলোচিত হয়েছিল। ‘মালতি লতা’, ‘অভাগিনী’, ‘মলুয়া’সহ বিভিন্ন পর্বে সেই সময়ে জনপ্রিয় অভিনয়শিল্পীদের দেখা গেছে। নতুন আয়োজনে পুরানোদের কেউ থাকছে কি না-এমন প্রশ্নের […]
‘বইওয়ালা’ ইলিয়াস কাঞ্চন

খায়রুল বাসার নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল; শনিবার রাত ৯টায় নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইলিয়াস কাঞ্চনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের উপযোগী গল্প খুব একটা পাওয়া যায় না। ‘বইওয়ালা’ গল্পটি পাওয়ার পর মনে হয়েছিল, চরিত্রটি অসাধারণ। এ ধরনের চরিত্রের প্রতি এখনো আমার অনেক লোভ আছে। […]
উইল স্মিথ অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ

এই হলিউড তারকাকে অস্কারের আয়োজনে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। শুক্রবার অস্কার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত ঘোষণা করে বলে সিএনএন জানিয়েছে। ‘কিং রিচার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবছর সেরা অভিনেতার অস্কার জেতেন ৫৩ বছর বয়সী উইল স্মিথ। তবে তার প্রথম অস্কার জয়ে ছায়া ফেলে দেয় গত ২৭ মার্চ পুরস্কার বিতরণ […]
শ্রীলঙ্কার জন্য অর্থ সহায়তার আবেদন ইয়োহানির

অনলাইনে ‘হ্যাশট্যাগ ফর শ্রীলঙ্কা’ ক্যাম্পেইনে তহবিল সংগ্রহের জন্য ‘গো ফান্ড মি’ নামে প্রচারণায় তিনিসহ আরও কয়েকজন মিলে ১০ লাখ ডলার সংগ্রহ করতে চাইছেন। কলম্বো গ্যাজেটের একটি প্রতিবেদনে বলা হয়, ইয়োহানি জানিয়েছেন, জটিল পরিস্থিতির মধ্যে পড়া নিজ দেশের জন্য কিছু করার আবেগকে ভাগাভাগি করে নিয়েছেন শ্রীলঙ্কার আরও কয়েকজন শিল্পী। “একজন শিল্পী ও ব্যক্তি হিসেবে আমি আমার […]
বটমূল-মঙ্গল শোভাযাত্রায় প্রাণ ফিরছে বৈশাখে

বৈশাখের ভোরে ঢাকার রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন যেমন থাকবে, চারুকলার মঙ্গল শোভাযাত্রাও হবে; দেশজুড়েও বসবে বৈশাখী মেলা। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এবার বর্ণিল আয়োজনে রাজধানীসহ পুরো দেশে বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করা হবে পহেলা বৈশাখে। করোনাভাইরাস মহামারীর মধ্যে গত দুই বছর ঘরবন্দি অবস্থায় বৈশাখ এসেছিল বাঙালির জীবনে; সুনসান ছিল রমনার বটমূল। এক বছর […]
মারুফকে নিয়ে ‘ইতিহাস-২’ নির্মাণ করছেন কাজী হায়াৎ

বৃহস্পতিবার রাতে কাজী হায়াৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরই তার ছেলে মারুফের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে ‘ইতিহাস-২’-এর দৃশ্যধারণ শুরু করবেন তিনি। “সিনেমার গল্প লেখার কাজ শুরু করেছি। সিনেমার প্রধান চরিত্রে মারুফই থাকবে; বিশ বছর পর জেল থেকে বেরিয়ে সিনেমার গল্প শুরু হবে। বাকি চরিত্রে কে থাকবেন-তা ভাবছি।” যুক্তরাষ্ট ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণের […]
অভিনেতার ভূমিকায় অপূর্ব, সঙ্গে মেহজাবীন চৌধুরী

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে রাজীব আহমেদের রচনায় নির্মাতা রুবেল হাসান নাটকটি পরিচালনা করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নাটকের গল্পটা এমন-রাস্তায় গণ্ডগোলের মধ্যে পড়ে আত্মরক্ষার্থে দৌড়ে একটা বাসার দরজায় কড়া নেড়ে আশ্রয় চান মিশাক। দরজা খুলে গৃহকর্তী আশ্রয় দিতে রাজি হলেও তার মেয়ে মিলি তাকে আশ্রয় দিতে চান না। এমন সময় মাথায় ব্যথা পেয়ে […]
গাড়িতে কালো কাচ, জরিমানা গুনলেন আল্লু অর্জুন

টাইমস অফ ইন্ডিয়া বুধবার জানিয়েছে, হায়দরাবাদ পুলিশ এ অভিনেতাকে জরিমানা করেছে। কারণ তার গাড়িতে কালো কাচ লাগানো ছিল। ভারতের সুপ্রিম কোর্ট ২০১২ সালে যে কোনো গাড়িতে কালো কাচ অথবা অন্যান্য বিকল্প যেমন সান ফিল্মের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। সে কারণেই হায়দরাবাদের ব্যস্ত রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় দক্ষিণ ভারতের এই সুপারস্টারের গাড়ি। ৭০০ রুপি জরিমানা […]
শিল্পী সমিতি: রোজিনার জায়গায় কমিটিতে এলেন রিয়াজ

বুধবার সন্ধ্যায় শিল্পী সমিতির স্টাডি রুমে রিয়াজকে শপথবাক্য পাঠ করিয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন; শপথ নেওয়ার পর সভাপতির পা ছুঁয়ে সালাম করেছেন এ অভিনেতা। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারিতে আয়োজিত শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন রোজিনা; শপথ নেওয়ার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। শিল্পী সমিতির যুগ্ম সাধারণ […]