দায় আমারই: সুনীল শেঠি

সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমার জন্য কেউ পঞ্চাশ কোটিও বাজি নিতে প্রস্তুত না। অথচ অক্ষয় বললে পাঁচশো কোটির বাজেট চলে আসবে। আর এজন্য দায়ী আমি নিজেই।” এমন নয় যে তিনি শুধু একই ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ‘ধাড়কান’ সিনেমায় তিনি হয়েছেন প্রেমিক, মানুষকে হাসিয়েছেন ‘হিরাফেরি’ দিয়ে। আবার ভিলেন হয়েছেন ‘ম্যায় হুনা’তে। তবে বেশ ‘সেইফ’ খেলেছেন […]
নোম্যাডল্যান্ডের অস্কারজয়

বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসরে রোববারে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নাম ঘোষণা করা হয়। ক্লোয়ি ঝাও প্রথম অশেতাঙ্গ নারী যিনি সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন। নারী পরিচালক হিসেবে তিনি দ্বিতীয় পুরস্কারজয়ী। সেই সঙ্গে নোম্যাডল্যান্ডে অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। এটা তার তৃতীয় অস্কারজয়। সেরা অভিনেতা হিসেবে অস্কার […]
উদীচীর চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
সংগঠনটির তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৯ সালের বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একবিংশ জাতীয় সম্মেলনে উদীচী চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্ত করা হলেও বিষয়টি সংগঠনের বাইরে প্রকাশ করা হয়নি। “চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির পর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উদীচীর কার্যক্রম পুনরায় সচল করার চেষ্টা হয়েছে। এজন্য চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির বিষয়টি সংগঠনের বাইরে […]
অস্কারের মনোনয়ন: বর্ণ বৈচিত্র্য আর ভিনদেশিদের জয়গান

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে রবিবার। ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই বলা হোক না কেনো, এবার অস্কারের জন্য মনোনীত হওয়া শিল্পী ও সিনেমার মধ্যে বেশ কয়েকটি ‘প্রথম’ হওয়ার ঘটনা ঘটেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শুধু এশিয়ার নারী নির্মাতা হিসেবেই নয়, চাইনিজ-আমেরিকান অর্থাৎ শেতাঙ্গ বাদে অন্য বর্ণের নারী পরিচালক হিসেবে ‘নোম্যাডল্যান্ড’-এর জন্য প্রথম মনোনয়ন […]
কোভিড-১৯: ফিরে এলেন না নাদিম-শ্রাবণ জুটির শ্রাবণ
‘সাজন’, ‘সড়ক’ সিনেমার কালজয়ী এই সুরস্রষ্টা কিছু দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হন। বৃহস্পতিবার শ্রাবণের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে সংগীত পরিচালক সঞ্জীব রাঠোড়। সঞ্জীবের বরাত দিয়ে এনডিটিভি ডটকম জানায়, করোনাভাইরাস তার শরীরে ভয়ানক প্রভাব ফেলেছিল। জটিল অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের এসএল রাহিজা হাসপাতালে। সেখানেই শেষ লড়াই জিততে পারলেন না তিনি। বৃহস্পতিবার রাত […]
সুরকার নাদিম বললেন, ‘আমার শ্রাবণ’ আর বেঁচে নেই
শ্রাবণের (ডানে) সঙ্গে নাদিম (বাঁয়ে) বলিউডের জনপ্রিয় সুরকার নাদিম সাইফি বৃহস্পতিবার নিজের সহকর্মীর মৃত্যুর দুঃসংবাদটি জানানোর সময় কাঁদতে কাঁদতে বলছিলেন, “আমার শ্রাবণ আর বেঁচে নেই।” শ্রাবণ রাঠোরের বয়স হয়েছিল ৬৬ বছর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কিছু দিন ধরে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে টাইমস […]
হাসপাতাল ছাড়লেন ফরিদা পারভীন

৮ এপ্রিল করোনাভাইরাস শনাক্তের পর ১২ এপ্রিল থেকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ৬৭ বছর বয়সী এ শিল্পী। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার সকালে ফরিদা পারভীনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বাসায় গিয়ে আইসোলেশনে থাকছেন। “ফরিদা পারভীনের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এলেও তিনি এখন অনেকটাই সুস্থ। করোনাভাইরাসের কোনও উপসর্গ […]
মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ

দেশে চলমান লকডাউনে মিথিলার প্রস্তুতির ঘাটতি থাকায় ও যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে সার্বিক দিক বিবেচনা করে বৈশ্বিক এ আসর থেকে মিথিলার নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান। শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিস ইউনিভার্সের এবারের মূল আসরে বাংলাদেশ থেকে কোনও প্রতিযোগী অংশ নিচ্ছে না। মিথিলার একটি ভিডিওচিত্র […]
‘থর’-এর পরের ছবিতে ভিলেন ক্রিশ্চিয়ান বেল

চরিত্রের প্রয়োজনে নিজেকে যেন আমূল বদলে ফেলেছেন ক্রিশ্চিয়ান বেল। নায়ক থেকে হয়ে উঠেছেন ভয়ঙ্কর এক ভিলেন- গর দ্য গড বুচার! ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিতে তাকে দেখে নাকি লজ্জা পাবেন থ্যানোস। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন থ্যানোস। আঙুলে তুড়ি দিয়ে যিনি মিলিয়ে দিয়েছিলেন ব্রহ্মাণ্ডের অর্ধেক প্রাণ। তাকে ছাড়িয়ে যেতে কঠোর পরিশ্রম করছেন […]
ব্যাটম্যান যখন ভিলেন

ব্রিটিশ-মার্কিন অভিনেতা ক্রিশ্চেন বেয়ল ডিসি কমিকস নির্ভর ধারাবাহিক সিনেমা ‘ডার্ক নাইট’য়ে হয়েছিলেন ব্যাটম্যান। আর ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির মাধ্যমে তিনি হতে যাচ্ছেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভয়ঙ্কর ভিলেন। এখন সেই চরিত্র রূপায়ন করতে গিয়ে পুরো মাথা কামাতে হয়েছে অভিনেতাকে। কমিকবুক মুভি ডটকম জানায়, বেয়ল ছবিতে ‘গর দি গড বুচার’ চরিত্রে অভিনয় করছেন। বিস্তারিত জানা না […]