ক্যাটাগরি

গলুইয়ের টিজারে শাকিব-পূজার রসায়ন ‍

এ সিনেমা মধ্য দিয়ে প্রথমবারের মতো রূপালি পর্দায় জুটি বেঁধেছেন তারা; সিনেমাটি ঈদুল ফিতরে সিনেমা হলে মুক্তি পাবে। এর আগে মঙ্গলবার রাতে সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে। এতে গলায় তাবিজ পরা গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা নৌকার মাঝি শাকিব খানের সঙ্গে জমিদারের মেয়ে পূজার প্রেমের দৃশ্য তুলে আনা হয়েছে। মাঝে তাদের রাজা-রাণীর বেশেও দেখা […]

শ্রীলঙ্কার পাশে দাঁড়ান, আহ্বান জ্যাকুলিনের

সোশাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় জ্যাকুলিন লিখেছেন, “সারা বিশ্ব এবং আমার দেশের মানুষজনের কোনো বিচারের প্রয়োজন নেই৷ তাদের দরকার সহমর্মিতা এবং সমর্থন৷ তাদের শক্তি ও সুস্থতার জন্য দু’ মিনিটের নীরব প্রার্থনা প্রয়োজন অর্থহীন তর্ক বিতর্ক না করে।” দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা এখন চরম অর্থনৈতিক দুর্দশায় রয়েছেন। তার কারণে জনবিক্ষোভে সরকার পতনের পরিস্থিতিও তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে […]

বাড়ি থেকে পালিয়ে রেণু হন রোজিনা

দেড় দশক ঢাকাই চলচ্চিত্রে দাপুটে অভিনয়ের পর অনিয়মিত হলেও অভিনয় ছাড়েননি রোজিনা। কয়েক বছর ধরে থাকছেন লন্ডনে। প্রবাস থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হলেন রোজিনা, রাজবাড়ি জেলার গোয়ালন্দের নানা বাড়িতে। এই বাড়ি থেকে পালিয়ে রওশন আরা রেণু কীভাবে রোজিনা হয়ে উঠলেন, স্মৃতির সেই ঝাঁপি খুলে দিলেন তিনি। জন্ম তার ১৯৫৫ সালে। তার দুই দশক পর রাজমহল […]

ইরানি সিনেমার শুটিংয়ে জয়া আহসান

কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ‘সিএনজি’ নামে একটি সিনেমার দৃশ্যধারণের অনুমতি পেয়েছেন মুর্তজা; তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে জয়ার সিনেমার নাম বলা হয়েছে ‘ফেরেশতে’। সোমবার বসুন্ধরার সোলমাইদ এলাকায় এ সিনেমার শুটিংয়ে দেখা গেছে জয়াকে; সঙ্গে আরেক অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু ও এক শিশুকে দেখা গেছে। ক্যামেরার পেছনে ছিলেন মুর্তজা অতাশ জমজম। সিনেমায় […]

গ্র্যামির আসরে জেলেনস্কি চমক; জন বাতিস্তের জয়জয়কার

আর এই সন্ধ্যায় ট্রেভর নোয়ার উপস্থাপনায় এবারের আসরে সর্বোচ্চ পাঁচটি গ্র্যামি ঝুলিতে পুরেছেন যুক্তরাষ্ট্রের জন বাতিস্ত। ব্যান্ড দল ‘সনিক’ গ্র্যামি জিতেছে চার বিভাগে। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, দুই মাসের বিলম্বের পর রোববার রাতে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসে ৬৪তম বার্ষিক গ্র্যামি পুরস্কারের আসর। লাস ভেগাসে রোববার ট্রেভর নোয়ার অসাধারণ উপস্থাপনায় উৎসবমুখর ৬৪তম গ্র্যামি […]

রনবীর-আলিয়ার বিয়ে এপ্রিলেই?

সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া রনবীরের সাক্ষাৎকারে এপ্রিল মাসেই তাদের ছাদনাতলায় যাওয়ার কথা চাউর হয়। ঋষি কাপুরপুত্র বিনোদন সাময়িকী ফিল্ম কম্প্যানিয়নকে বলেন, “আমি জানি না, কবে বিয়ে করতে যাচ্ছি। আমরা এখনও তারিখ ঠিক করিনি। তবে এটা দ্রুতই ঘটার সম্ভাবনা বেশি।” এনডিটিভিকেও এ অভিনেতা বলেন, “মিডিয়ার সাথে কথা বলার সময় আমি তারিখ নিয়ে কোনো কথা বলব না। […]

সড়ক দুর্ঘটনায় আহত মালাইকা

শনিবার রাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে রোববার তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদপত্রটি লিখেছে, দুর্ঘটনায় এ অভিনেত্রীর বড় কোনো আঘাত লাগেনি, পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছিল। হাসপাতালের বিবুতিতে বলা হয়েছে, মালাইকা কপালে সামান্য আঘাত পেয়েছেন। সিটি স্ক্যান ভালো এসেছে এবং তিনি বর্তমানে ঠিক আছেন। মালাইকার বোন অমৃতা অরোরা […]

জিম ক্যারি ‘সিরিয়াস’, এবার অবসর

অর্ধশতাধিক সিনেমা এবং ২০টির বেশি টিভি শো করার পর এই কানাডিয়ান আমেরিকান অভিনেতার উপলব্ধি, ‘যথেষ্ট’ হয়েছে, এবারে নিরিবিলি জীবন কাটাতে হবে। গার্ডিয়ান লিখেছে, সম্প্রতি একটি সাক্ষাতকারে অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ৬০ বছর বয়সী এই কমিক অভিনেতা। টেলিভিশন শো ‘অ্যাকসেস হলিউড’ এ দেওয়া সাক্ষাতকারে জিম ক্যারি বলেছেন, তিনি মজা করছেন না, এবার সত্যি থামতে […]

চটেছেন ‘গোয়েন্দা গিন্নি’ ইন্দ্রানী

২০২০ সালে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর বেশ কড়াকড়ি শুরু হয় সারাবিশ্বের মিডিয়া পাড়ায়। বছর শেষে করোনাভাইরাসের তাণ্ডব একটু কম বোধ হওয়ায় আবার কাজ শুরু হয়। কিন্তু সম্প্রতি আবার বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। সবচেয়ে বেশি শিরোনামে আসছে ভারতের নামই। টালিগঞ্জের বাসিন্দারাও শুটিং-এ গিয়ে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে অনেকেই ধকল সামলে উঠেছেন। আক্রান্ত হয়েছে ইন্দ্রানীর সহকর্মীরাও। […]

৫শ’ পর্বের ধারাবাহিক ‘মাধবীলতা হারিয়ে গেছে’

কামাল খানের রচনা ও পরিচালনায় ৫শ’ পর্বের ‘মাধবীলতা হারিয়ে গেছে’র শুটিং শুরু হতে যাচ্ছে। প্যানেল পরিচালক হিসেবে সঙ্গে থাকছেন চারজন নাট্য নির্মাতা। তাদের মধ্যে রয়েছেন এস. এম. কামরুজ্জামান সাগর এবং শেখ রুনা। কামাল খান বলেন, “গল্প উপস্থাপনের ক্ষেত্রে আঙ্গিকগত কিছু ভিন্নতা থাকবে। সমাজের বিভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা চরিত্রগুলো একটি কেন্দ্রে এসে মিলিত হবে। চরিত্রগুলো […]