দাবার চালে প্রকাশ পেল সুপারম্যানের প্রেম

‘জাস্টিস লিগ’, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ ছবিতে সুপার-ম্যান চরিত্রে রূপ দেওয়া হেনরি ক্যাভল ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না। তবে এবার রূপ পাল্টে গেল তার ইন্সটাগ্রামে। প্রকাশ করলেন প্রেমিকার সঙ্গে দাবা খেলার ছবি। সেই ছবির সূত্র ধরে ইউএসএটুডে ডটকম জানায়, হলিউডের প্রযোজক নাটালি ভিসকুজো। ক্যাভল তার সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন […]
বাবার স্মৃতিগুলো বেঁচে থাকুক: কুণাল সেন

সোমবার শিকাগো থেকে কুণাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তার বাবার স্মৃতিগুলো সংরক্ষণের জন্য শিকাগো বিশ্ববিদ্যালয় বেশ আগেই আগ্রহ দেখিয়েছিল। তাকে লেখা বাবার চিঠি, স্থিরচিত্র ও পুরস্কারসহ বেশ কিছু নথি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে জমা দিয়েছেন তিনি। বছরখানেক আগেই সেগুলো জমা দেওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পিছিয়েছে বলে জানান কুণাল। মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণের […]
তপন চৌধুরীর কোভিড-১৯ পজেটিভ

৯ এপ্রিল কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ আসায় নিজেকে আলাদা করে ঘরেই সময় কাটাচ্ছেন গায়ক তপন চৌধুরীর। সোলস খ্যাত এই গায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বাসাতেই আছি। চিকিৎসা চলছে। জানি না কীভাবে আক্রান্ত হলাম। তবে তেমন কোনো জটিলতা দেখা দেয়নি।” পরিবার নিয়ে কানাডায় স্থায়ী হওয়া তপন চৌধুরী মাঝে মাঝেই গানের টানে দেশে ছুটে আসেন। […]
টিকার দ্বিতীয় ডোজ নিলেন জেমস

রোববার দুপুর আড়াইটায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার গণমাধ্যম মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। রবিন জানান, তিনি নিজ উদ্যোগেই এর আগে গত ১০ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছেন। টিকা নেওয়ার পর করোনাভাইরাস মহামারীতে প্রায় এক বছরের বিরতি ভেঙে ১২ মার্চ মিরপুরেরই এক কনসার্টে ফিরেছেন […]
শিল্পী ফরিদা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত

বৃহস্পতিবার করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান ৬৭ বছর বয়সী এ কণ্ঠশিল্পী। ফরিদা পারভীন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।” শিগগিরই দ্বিতীয় বার পরীক্ষার জন্য নমুনা জমা দেবেন বলে জানান তিনি; রোববার তার সিটি স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার কথা রয়েছে। নজরুলসংগীত ও দেশাত্মবোধক […]
রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকের চিরবিদায়

ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয় বলে তার জামাতা মোস্তাফিজ শাহীন জানান। একুশে পদকজয়ী এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মিতা হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন; চারদিন আগে করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ আসার পর হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়েছিল বলে জানান মোস্তাফিজ শাহীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]
আসছে ইন্ডিয়ানা জোন্স ছবির পঞ্চম পর্ব

হলিউডের সেরা অ্যাডভেঞ্চার সিনেমার তালিকায় ‘ইন্ডিয়ানা জোন্স’ নিঃসন্দেহে থাকবে শীর্ষে। এই ধারাবাহিক রোমাঞ্চকর চলচ্চিত্রের চতুর্থ পর্ব মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। তখন ধারণা করা হয়েছিল বয়সের কারণে মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড ‘ইন্ডিয়ানা জোন্স’ চরিত্রে ফিরবেন না। তবে সবার ধারণায় ছাই ঢেলে ৭৮ বছরের নায়ক আবারও সাহসী প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় নামছেন। আর তার সঙ্গে যোগ হচ্ছেন ‘ফ্লিব্যাগ’ এবং […]
মিস ইউনিভার্স হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মিথিলা

মিথিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ক্রাউন নিয়ে আসতে চাই। এই প্রতিযোগিতার নাম্বার ওয়ান হয়ে দেশে ফিরতে চাই। এই মুহূর্তে এটাই আমার স্বপ্ন।” ওয়েবসাইটের প্রতিযোগী বিভাগে তার মিথিলার ছবিতে ক্লিক করে ভোট করার অপশন রাখা হয়েছে; তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিযোগিতায় অংশ […]
‘কঠোর লকডাউনে’ সিনেমা হল, চলচ্চিত্র-নাটকের শুটিং বন্ধ

কঠোর লকডাউনে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । দেশে চলমান এক সপ্তাহের লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল, চলচ্চিত্র ও টিভি নাটকের দৃশ্যধারণ চললেও ‘কঠোর লকডাউনে’ সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রদর্শক সমিতির সহ সভাপতি মিয়া […]
সনি পিকচার্স’য়ের সব ছবি দেখা যাবে নেটফ্লিক্সে

মার্কিন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সনি পিকচার্সের সঙ্গে নেটফ্লিক্সের নতুন চুক্তি অনুসারে ‘স্পাইডার-ম্যান’য়ের পরের পর্বসহ সনির অন্যান্য সব ছবিই এখন নেটফ্লিক্সের মাধ্যমে দর্শকরা ঘরেই উপভোগ করতে পারবেন। নেটফ্লিক্সের এক বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার রয়টার্স জানায়, ২০২২ থেকে শুরু হবে এই চুক্তির কার্যক্রম। পাঁচ বছর মেয়াদি চুক্তির আওতায় সনি পিকচার্সের নতুন ছবি ছাড়াও পুরানো ছবিগুলোও প্রদর্শন করতে […]