ক্যাটাগরি

ফারুকের অবস্থার উন্নতি, গুজব না ছড়ানোর অনুরোধ পরিবারের

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এ অভিনেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেইসবুকে এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টায় ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবাকে নিয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করছি। গত দুই দিনে বাবার শারীরিক অবস্থা আগের তুলনা উন্নতি হয়েছে।” গত ২১ […]

পরিচালক থেকে চিত্রগ্রাহক রিঙ্গো

বাংলাদেশের মানুষের কাছে রিঙ্গোর পরিচিতি অন্যভাবে থাকতে পারে। তবে কলকাতায় তিনি সফল পরিচালক হিসেবে স্বাক্ষর রেখেছেন বহুবার। এবার পরিচালনা বাদ দিয়ে অন্যের সিনেমায় প্রথমবার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি। ছবির নাম ‘দি গ্রিন উইন্ডো’। হিন্দি ভাষায় নির্মিত এই ছবির কাহিনি লেখার পাশাপাশি পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জয়া শীল ঘোষ। মুখ্য […]

শারীরিক অবস্থার অবনতি, কবরীকে আইসিইউতে নেওয়া হচ্ছে

সোমবার থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপা‌তালে কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি। বুধবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনও আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের […]

কোভিড-১৯: কবরী আইসিইউতে

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপা‌তালে সোমবার থেকে কেবিনে চিকিৎসাধীন ছিলেন এ অভিনেত্রী; বুধবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনও আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। […]

ঐশীর চরিত্রটি ‘মরুভূমির মাঝে ঝর্ণার মত’

এরপর প্রত্যাশামত ডাক পান ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। এটিতে তার তার সঙ্গে জুটি বেঁধেছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল  গতবছরের রোজার ঈদে। কিন্তু অভিষেকেই তিনি মুখোমুখি হলেন অতিমারির। করোনাভাইরাসের প্রকোপের কারণে সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হয় নি। এরপর কেটে গেছে এক বছর। টিম মিশন এক্সট্রিম প্রস্তুতি নিচ্ছিলো আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার লক্ষ্যে। […]

‌কো‌ভিড-১৯: কবরী হাসপাতা‌লে ভ‌র্তি

সোমবার তা‌কে রাজধানীর কু‌র্মি‌টোলা জেনা‌রেল হাসাপা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে ব‌লে জানান তার ব্য‌ক্তিগত সহকারী নূর উদ্দিন। নূর উদ্দিন বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকমকে জানান, কবরী‌কে কে‌বি‌নেই অাক্সি‌জেন দেওয়া হ‌চ্ছে। তার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল র‌য়ে‌ছে। ‌সোমবার তার নমুনা পরীক্ষায় ক‌রোনাভাইরাস রি‌পোর্ট প‌জি‌টিভ এ‌সে‌ছে ব‌লে জানান তি‌নি। ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরুর […]

কোভিড-১৯: কবরী হাসপাতালে ভর্তি

সোমবার তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপা‌তালে ভ‌র্তি করা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন। নূর উদ্দিন বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকমকে জানান, কবরী‌কে কে‌বি‌নেই অক্সি‌জেন দেওয়া হ‌চ্ছে। তার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল রয়েছে। ‌সোমবার তার নমুনা পরীক্ষায় ক‌রোনাভাইরাস রি‌পোর্ট ‘প‌জি‌টিভ’ এসেছে ব‌লে জানান নূর উদ্দিন। ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার […]

একাত্তরের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর চিরবিদায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন। জুলফিকার আহমেদ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি করোনাভাইরাসের পাশাপাশি উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। সোমবার হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট […]

ভিডিও বিতর্ক: ক্ষমা চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা

৩ এপ্রিল মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে মিথিলার নাম ঘোষণার পর ২০১৮ সালে দেওয়া তার এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে ফেইসবুকে। এতে উপস্থাপকের সঙ্গে আলাপকালে তানজিয়া জামান মিথিলার সঙ্গে আরেক মডেল সামিরা খান মাহি জানান, ‘মজার ছলে’ ধারণকৃত সেই ভিডিওটি ফেইসবুকেও প্রকাশ করেছিলেন তারা। তাদের এই কাণ্ডকে ‘হয়রানি’ হিসেবে তুলে ধরে ফেইসবুকে প্রতিবাদ জানিয়েছেন কেউ কেউ। […]

চার দেয়ালের ঘেরাটোপে ক্যাটরিনা

‘বাদ যাবে না একটি শিল্পীও’ এরকম নীতি অনুসরণ করেই যেন বলিউডে একের পর এক ছোঁবল হানছে কোভিড-১৯। এই ভাইরাসে এবার আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার নেট মাধ্যমে নিজেই জানিয়েছেন খবরটি। ইন্সটাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, “আমার কোভিড-১৯ পজেটিভ। সঙ্গে সঙ্গেই নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নিয়েছি। আর বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী […]