কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: আ ডটার’স টেল’

শুক্রবার কলকাতার নন্দনে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ‘হাসিনা: আ ডটার’স টেল’। তথ্য মন্ত্রণালয় ও কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাসের যৌথ আয়োজনে পাঁচ দিনের বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ২৮টি চলচ্চিত্র দেখানো হচ্ছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার নন্দন-১ এ ‘হাসিনা: আ ডটার’স টেল’ এর মাধ্যমে তৃতীয় বাংলাদেশ […]
পরের ছবিতেও মোশাররফ করিমকে চান ব্রাত্য বসু

ব্রাত্য বসুর ‘ডিকশনারি’র মধ্য দিয়েই প্রথমবারের মতো টালিগঞ্জের কোনও চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবিটি ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুক্তির আগে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরের চলচ্চিত্র নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা ব্রাত্য বসু; এতে মোশাররফ করিমকে নিয়ে কাজের ইচ্ছার কথাও জানান তিনি। ব্রাত্য বসু বলেন, “আমি মোশাররফ করিমের […]
শহীদ মাহমুদ জঙ্গী’র জন্মদিনে

কাদামাটির হৃদয় খুড়ে একজন লিখতে বসে দেখলেন তৃতীয় বিশ্বের বিস্ময়কর বদলে যাওয়ার উপাখ্যান। কিন্তু মরণ খেলার অভ্যস্ততার ফাঁক গলে বেঁচে থাকার নির্যাস তো চাই। সে জন্যই লেখা হল যতিন স্যারের ক্লাসের গল্প। আমাদের কিশোরবেলার দৃশ্যগুলো আরও একটু রঙিন হয়ে গেল তার শব্দকল্পের জাদুতে। তারপর যতীন স্যারের ক্লাস শেষ, জানিয়ে দিল ঘন্টাবাদক। আমরা ছুটতে ছুটতে বেরিয়ে […]
‘নেত্রী-দ্য লিডার’ পরিচালনায় তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব

বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির পরিচালক হিসেবে এ তেলেগু নির্মাতাকে চূড়ান্ত করা হয়েছে বলে অনন্ত জলিলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস জানিয়েছে। ২০১৮ সালে কাজল আগরওয়াল, রবি কিষানকে নিয়ে ‘এমএলএ’ নামে একটি তেলেগু চলচ্চিত্র পরিচালনা করেছেন উপেন্দ্র। পরিচালনায় নাম লেখানোর আগে চিত্রনাট্যকার হিসেবে পরিচিত পেয়েছেন তিনি; ‘বাদশাহ’, ‘দুকুডু’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় তেলেগু চলচ্চিত্রের […]
ববি দেওলের শুটিং বন্ধ করে দিল পাঞ্জাবের কৃষকরা

ভারত জুড়ে কৃষক আন্দোলনের প্রভাব পড়ছে বলিউডেও। কয়েকদিন আগে পাঞ্জাবের পাটিয়ালা’তে চলা জানভি কাপুরের ‘গুড লাক জেরি’ ছবির কাজ বন্ধ করে দিয়েছিল সেখানকার কৃষকরা। এবার একই জায়গায় একই রকম ঘটনা ঘটলো ববি দেওলের ‘লাভ হোস্টেল’ ছবির ক্ষেত্রে। ছবির সঙ্গে সংশ্লিষ্টদের তথ্যানুসারে বলিউড হাঙ্গামা জানায়, শুক্রবার পাটিয়ালাতে ‘লাভ হোস্টেল’ ছবির শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় একদল কৃষক […]
আসিফ- অধরার ‘পাগলের মতো ভালোবাসি’

এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা আসিফ নূর ও অভিনেত্রী অধরা খান। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল এই ছবির। প্রায় চার বছর পর ২০২০ সালের মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তবে এরপরই করোনাভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় এটি আর তখন মুক্তি দিতে পারেননি নির্মাতা। অবশেষে শুটিং শুরুর পাঁচ বছর পর […]
আফরান নিশোর গল্পের নায়িকা মেহজাবীন

আফরান নিশোর গল্প ভাবনা থেকে চিত্রনাট্য তৈরি করেছেন পান্থ শাহরিয়ার। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো আর মেহজাবীন চৌধুরী। এরমধ্যে কাজল চরিত্রে নিশো এবং রেখা চরিত্রে মেহজাবীন। আরিয়ান বললেন, ‘একটা মফস্বল শহরের দু’জন ছেলে-মেয়ের সহজ-সরল প্রেমের গল্প এটি। বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে নির্মাণ করেছি। আমি সাধারণত যে ধরণের প্রেমের গল্প বলতে […]
ভালোবাসা দিবসে শিলা দেবীর ‘মরীচিকা’

সিলন টি-এর সৌজন্যে নির্মিত এই মিউজিক ভিডিওটি ১০ ফেব্রুয়ারি রিলিজ হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গানটির কথা, সুর ও কম্পোজিশন করেছেন অটামনাল মুন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জুয়েল পাইকার। এটি ছাড়াও ভালোবাসা দিবসে আরও দুটি গান নিয়ে আসছে শিলা দেবী। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত, পরিচালক আনিস রহমানের ‘রুপার জামদানি’ নাটকে গেয়েছেন শিলা দেবী। […]
এবার ভিন্নভাবে গোল্ডেন গ্লোবস

করোনাভাইরাস মহামারীর কারণে বদলে যাচ্ছে বিশ্বের বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানের ধরন। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে টেলিভিশন অনুষ্ঠানের জন্য দেওয়া সম্মানজনক পুরষ্কার গোল্ডেন গ্লোবসের আয়োজনেও এসেছে পরিবর্তন। মঙ্গলবার আয়োজকদের দেওয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের বেভার্লি হিল্স’য়ের হিল্টোন হোটেলে এবার অনুষ্ঠান হবে না গোল্ডেন গ্লোবস। এর পরিবর্তে, ফেব্রুয়ারির ২৮ তারিখে অনুষ্ঠিত হতে […]
সিনেমা দেখার বিশেষ ’অফার’

দর্শকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে ব্র্যাক ব্যাংকের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডধারীরা স্টার সিনেপ্লেক্সের টিকেট ক্রয়ে ৫০% ক্যাশব্যাক পাবেন। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি এবং মহাখালী এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় এই অফার প্রযোজ্য থাকবে। ফেব্রুয়ারি মাসজুড়ে […]