ছয় বোকাকে নিয়ে ফারুকী

এই ছয় বোকা আসলে কারা কিংবা তিনি কী উদ্দেশ্যে তাদের নিয়ে ঘুরছেন জানতে চাইলে ফারুকী বলেন, “ছয়জন বোকাকে নিয়ে কী করছি, সেটা সময় হলেই জানতে পারবেন। আপাতত এটুকু বলা যায়, এই ছয়জন বোকাকে চালাক বানানোর চেষ্টা করছি। কারণ এই যুগে চোখ, কান খোলা না রাখলে চলে না। আগে ওদের একটু চালাক বানাই, পরে বিস্তারিত বলব।” […]
ঢাকার চলচ্চিত্রে কলকাতার রূপসা

শাপলা মিডিয়ার প্রযোজনায় ও শাহীন সুমনের পরিচালনায় ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রের নবাগত অভিনেতা শান্ত খানের বিপরীতে অভিনয় করছেন রূপসা। ৬ ফেব্রুয়ারি ঢাকায় এসে ৭ ফেব্রুয়ারি থেকে ছবির দৃশ্যধারণে তিনি অংশ নেবেন বলে জানান পরিচালক শাহীন সুমন। রূপসা ছাড়াও কলকাতার আরেক খলঅভিনেতা রজতাভ দত্ত এতে অভিনয় করছেন। সপ্তাহখানেকের দৃশ্যধারণ শেষে ১৩ ফেব্রুয়ারি কলকাতায় ফিরবেন তারা। তিনি বলেন, “শান্ত […]
আবীরের সঙ্গে তনুশ্রীর চতুর্থ ছবি

পরিচালক শ্রীমান্ত সেনগুপ্তের প্রথম ছবি ‘আবার বছর কুড়ি পরে’র শুটিং শুরু হয়েছে পশ্চিম বাংলার শৈলশহর কালিম্পংয়ে। আর সেখানে ছবির পাত্র-পাত্রীদের দারুণ সময় কাটছে। তনুশ্রী চক্রবর্তী ছাড়াও এতে আরও অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। কালিম্পংয়ে শুটিং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সত্যি বলতে কাজের মধ্যেও তারা বেশ মজার সময় কাটাচ্ছেন। মঙ্গলবার টাইমস অফ […]
বাংলাদেশি চলচ্চিত্রে তেলেগু অভিনেতা কবির

প্রথমবারের মতো বাংলাদেশের কোনও চলচ্চিত্রে অভিনয়ের কথা জানিয়ে সোমবার এক টুইটে তিনি বলেন, “নতুন দেশ, নতুন জীবন, নতুন চরিত্র। আমি আমার গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছি।” ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া। তবে তিনি চলচ্চিত্রে নাম তা টুইটে জানাননি। ২০১৫ সালে তেলেগু ভাষার চলচ্চিত্র ‘জিল’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবিরের। পরবর্তীতে খল অভিনেতা হিসেবে তেলেগু […]
ওই চরিত্রটাকে ভালোবেসে ফেলেছিলাম: সুনেরাহ

ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’-এ অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর তার দায়িত্ববোধ স্বভাবতই বেড়েছে; ফলে পরবর্তী চলচ্চিত্রের চরিত্র নির্বাচনে আরও ‘খুঁতখুঁতে’ হয়েছেন সুনেরাহ। গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকটি চিত্রনাট্য পেয়েছেন তিনি। তবে মন মতো চরিত্র খুব কম পাচ্ছেন। একটি পেলেও শেষ পর্যন্ত সেটি আর করা […]
ওয়াকান্ডা নিয়ে টিভি সিরিজ

মার্ভেল কমিকস’য়ের চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’য়ের জন্মভূমি অতি আধুনিক কাল্পনিক রাজ্য ওয়াকান্ডা নিয়ে নির্মিত হতে যাচ্ছে টেলিভিশন ধারাবাহিক। সোমবার ওয়াল্ট ডিজনি’র এক বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, টিভি ধারাবাহিকটি পরিচালনা করবেন ‘ব্ল্যাক প্যান্থার’য়ের পরিচালক ও সহ-চিত্রনাট্য লেখক রায়েন কুগলার। পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে ডিজনি প্লাস এই ধারাবাহিক নির্মাণে কুগলারের ‘প্রক্সিমিটি মিডিয়া প্রোডাকশন কম্পানি’র সঙ্গে যৌথভাবে কাজ […]
শিশু নির্মাতাদের সঙ্গে আড্ডায় অর্ণব-সুনিধি

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ আড্ডায় তারা অংশ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ। আড্ডার ফাঁকে এতে নবীন নির্মাতাদের নানা প্রশ্নের উত্তর দেবেন তারা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে ঢাকায় ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি […]
গোপালগঞ্জের মঞ্চে ‘এক তর্জনীর নির্দেশ’

রোববার রাতে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এ নাটক মঞ্চায়ন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মীর মেহবুব আলম নাহিদ, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ আরও অনেকে এতে নাটকটি উপভোগ করেন। বাঙ্গালীর মুক্তির সনদ ৬ দফা, ৭০ এর সাধারণ নির্বাচন ও ৭১ এর ৭ ই মার্চের রেসকোর্স ময়দানে […]
আনুশকা-কোহলির মেয়ের নাম ভামিকা

১১ জানুয়ারি কন্যা সন্তান হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে ছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। আর এবার তার নাম প্রকাশ করতে অভিনেত্রী আনুশকা শর্মা বেছে নিলেন ইন্সটাগ্রাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্ট ধরে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ছবিতে দেখা যায় আনুশকা কন্যাকে কোলে নিয়ে আছেন, পাশেই দাঁড়িয়ে কোহলি। আনুশকা লেখেন, “আমরা একসঙ্গে আছি ভালোবাসায়। ভামিকা আমাদের […]
গায়িকা ইমন চক্রবর্তীর বিয়ে

তার স্বামী নীলাঞ্জন ঘোষ পেশায় সুরকার ও সংগীত পরিচালক; দু’জনের পরিচয় দীর্ঘদিনের। রোববার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি পর্ব সম্পন্ন হয়েছে বলে এক খবরে জানিয়েছে কলকাতার পত্রিকা ‘আজকাল’। ‘প্রাক্তন’ চলচ্চিত্রে ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গানটি কণ্ঠে তুলে কলকাতার পাশাপাশি বাংলাদেশেও পরিচিতি পেয়েছেন ইমন। বিয়ের আয়োজনের একটি ছবি ইমন চক্রবর্তী ফেইসবুকে পোস্ট […]