যতই রাগ হোক, আকার একই থাকে

মার্কিন-কানাডিয়ান অভিনেতা রায়ান রেনল্ডস সম্প্রতি ইন্সটাগ্রামে তার নতুন চলচ্চিত্র ‘দি অ্যাডাম প্রোজেক্ট’য়ের ছবি দিয়েছেন। তবে ছবির চাইতেও ক্যাপশানের প্রতি নজর কেড়েছে সবার। সহ-শিল্পী মার্ক রাফালোর সঙ্গে বিভিন্ন শটের ছবি দিয়ে রেনল্ডস লেখেন, “কর্মক্ষেত্রে আমারও বন্ধু আছে। তবে আমি তাকে যতই বিরক্ত করি না কেনো, সে একই রকম থাকে।” ‘অ্যাভেঞ্জারস’ সিরিজের ছবিতে মার্ক রাফালো ‘হাল্ক’ চরিত্রে […]
হিন্দি ছবিতে সুদীপ্তা চক্রবর্তী

সাদামাটা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করে নেওয়া কলকাতার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবার বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন। হিন্দি বা বলিউড ছবি মানেই যেন গ্ল্যামার। তবে ব্যাতিক্রমও আছে। কলকাতার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সেই ধারাতেই পড়েন। তাই তার প্রথম হিন্দি ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি অভিনেত্রী সুদীপ্তা। আনন্দ বাজারের এক সাক্ষাৎকারে তিনি বলেন, […]
বায়োপিক: মুম্বাই যাচ্ছেন তৌকীর, ফিরছেন তিশা

ছবির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ঢাকায় ফিরছেন তিশা। সপ্তাহখানেক পর শিডিউল অনুযায়ী আবারও মুম্বাইয়ে শুটিং ইউনিটের সঙ্গে যুক্ত হবেন এ অভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার ভূমিকায় অভিনয় করছেন তিশা। ছবির শুটিংয়ে অংশ নিতে জানুয়ারির শেষভাগে তিশা, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, […]
দেহরক্ষীকে বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

৫৩ বছর বয়সি ‘বেওয়াচ’ খ্যাত অভিনেত্রী গত ক্রিসমাসের সময় তার বডিগার্ড, বডিবিল্ডার ড্যান হেহার্টস’কে বিয়ে করেছেন। আর সেই খবর এতদিনে প্রকাশন পেল পারিবারিক ঘনিষ্ঠ জনের সূত্রে। সেই সূত্রের বরাত দিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশ, পামেলার এই বিয়ে খুবই অন্তরঙ্গ মানুষদের নিয়ে আয়োজন করা হয়েছিল। ব্রিটিশ কলাম্বিয়া’র ভ্যানকুভার আইল্যান্ডে আয়োজিত হয় বিয়ে। তাদের মাঝে সম্পর্ক গড়ে […]
হৃত্বিক ও দিপিকার ৩শ’ কোটি টাকার রামায়ণ

আর এই ছবিতে রাম ও সিতার চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন ও দিপিকা পাড়ুকোন। এক সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা ডটকম জানায়, প্রযোজক মধু মন্টেনার বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। মাঝে নিজেদের প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্ম’ ভেঙে যায়। ফলে জটিলতায় পড়ে পেছাতে থাকে এই ছবির আয়োজন। পরে মন্টেনা নিজেই বাকি তিন অংশীদারের কাছ […]
ট্রেইলারে মোশাররফ করিমের ‘ডিকশনারি’

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু। এ চলচ্চিত্রে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার চরিত্র নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে, যিনি কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেকে শিল্পপতি বানানোর স্বপ্ন দেখেন […]
এবার বিদায় নিলেন মার্কিন অভিনেত্রী ক্লোরিস লিচম্যান

কমেডি কিংবদন্তি, টেলিভিশন অনুষ্ঠান ‘দি ম্যারি টেইলার মুর শো’র জন্য আট বার এমি এবং ‘দি লাস্ট পিকচার শো’ ছবির জন্য অস্কার জয়ী অভিনেত্রী ক্লোরিস লিচম্যান বুধবার ক্যালিফোর্নিয়ার এনসিনিটাস’য়ে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। লিচম্যানের মুখপাত্র জুলিয়েট গ্রিনের বিবৃতি থেকে রয়টার্স জানায়, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। বিবৃতিতে গ্রিন বলেন, “ক্লোরিসের মতো অভিনেত্রী আর কেউ ছিলেন না। একদৃষ্টিতে […]
নেটফ্লিক্সে ফারুকীর ‘ডুব’

নেটফ্লিক্সের ‘কামিং নেক্সউইক’ ক্যাটাগরিতে ইতোমধ্যে ছবিটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে; ছবিটি ৫ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে স্ট্রিমিং সাইটটি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। অভিনয়ের পাশাপাশি ছবির সহ-প্রযোজনায়ও যুক্ত ছিলেন ইরফান। এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বিডিনিউজ টোয়েন্টিফোর […]
ভালোবাসা দিবসে অপূ্র্ব-সাবিলার ‘টিপু সুলতানা’

সিএমভির ব্যানারে নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নির্মাতা জানান, নাটকের কেন্দ্রীয় চরিত্র টিপু একজন সিএনজি ড্রাইভার এবং গল্পের নায়িকা রিনা গ্যারেজের মহাজনের মেয়ে হিসেবে দায়িত্ব পালন করেন। নাম রিনা হলেও নিজেকে অতি সুন্দরী হিসেবে ভেবে নায়িকা কারিনা দাবি করেন। অন্যদিকে ড্রাইভার টিপু একজন রাগী প্রকৃতির এবং যাত্রীদের সাথে তিনি সবসময় রেগে কথা বলেন। […]
থরের বাড়িতে থরের অনুষ্ঠান

মহামারীর কারণে বারবার পিছিয়ে যাওয়া ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাজ অবশেষে শুরু হল অস্ট্রেলিয়াতে। আর থর খ্যাত অভিনেতা ক্রিস হেম্সওর্থের বাড়ির উঠানেই নৃত্যানুষ্ঠান দিয়ে এই ছবির মহরত অনুষ্ঠিত হল। ছবি: ইন্সটাগ্রাম থেকে। মঙ্গলবার এই আয়োজনের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে হেম্সওর্থ লেখেন, “গাডিগাল ও বাইডিগাল জাতীদের গ্যামে নৃত্য এবং মাওরি শিল্পীদের কারাকিয়া নৈপুণ্য প্রদর্শনের মধ্য […]