পিতার প্রাপ্তিতে পুত্র আরিকের যত কথা

বাবা বা মায়ের যেকোনো অর্জনে সন্তানের মন যেমন ভরে যায় তেমনই চোখের কোণে জমে জল। মন হয় আর্দ্র। আরিক আনাম খানের অনুভূতিটা তেমনই পিতা তারিক আনাম খানের অর্জনে। অর্জনটাও দেশসেরা। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন এই অভিনেতা। তার সন্তান, আরিক নিজেও অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালকও বটে। তার মুখেই শোনা হল বাবার প্রাপ্তিতে নিজের আনন্দ। কন্ঠ আর্দ্র […]
জেমস বন্ডের ছবি মুক্তি আবারও পেছালো

করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতি পুষিয়ে নিতে গণনার মধ্যে থাকা জেমস বন্ডের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ এপ্রিল থেকে পিছিয়ে নেওয়া হল অক্টোবর মাসে। বৃহস্পতিবার ছবির প্রযোজনা সংস্থা এই ঘোষণা দেয়। জেমস বন্ডের ওয়েবসাইট ও টুইটারে দেওয়া এই ঘোষণা অনুসারে রয়টার্স জানায়, ছবির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর। এমজিএম এবং কমক্যাস্ট […]
‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ গণ্ডি

ছবিটি ২২ জানুয়ারি সন্ধা ৭টায় কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ। গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশের প্রায় ২০টি সিনেমা হলে মুক্তি পায় ফাখরুল আরেফীন খানের ‘গণ্ডি’। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত এই ছবির গল্প দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। তারা বাড়িতে একা থাকেন। রোমান্টিক কমেডি ঘরানার এ ছবির […]
নতুন পরিচয়ে হায়দার হোসেন

এবং সেটি একটি ফুডকোর্ট। বৃহস্পতিবার বিকেলে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্র শুরু হয়ে গেল ঢাকা শহরের সুন্দর ফুডকোর্ট ‘ফ্লেভাস অন ফায়ার’-এর। ৩০০ ফুটে স্বদেশ প্রপার্টিজের ভেতরে এই ফুডকোর্টটি অবস্থিত। এ প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আমি গানের মানুষ। গানকে সঙ্গে নিয়ে এই ফুডকোর্টের ব্যবসাটি শুরু করতে যাচ্ছি । আমরা ফুডকোর্টটি নতুন করে সাজানোর চেষ্টা […]
বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়েছেন সত্যজিৎ রায়: শর্মিলা ঠাকুর

ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১-এর অংশ হিসেবে সত্যজিৎ রায়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তার সঙ্গে অভিনয় জীবনের নানা স্মৃতিচারণ করেন তিনি। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘সত্যজিৎ রায়: জাতীয় নাকি বৈশ্বিক’ শীর্ষক সেমিনারে অনলাইনে যোগ দেন শর্মিলা ঠাকুর। তিনি বলেন, “চাইলেই বিদেশি ভাষায় সিনেমা নির্মান করতে পারতেন সত্যজিৎ, কিন্তু […]
চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি নিয়ে বিটিভির অনুষ্ঠান

জগদীশ এষের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে বলে বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, ১৯৪৭ এর দেশভাগ, ১৯৫২’এর ভাষা আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, লালদীঘি ময়দান থেকে ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয়দফা ঘোষণা, […]
আশরাফ শিশিরের চিত্রনাট্যে কলকাতার চলচ্চিত্র

ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত নাট্যকার বাদল সরকারের বিখ্যাত মঞ্চ-নাটক ‘বাকি ইতিহাস’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন আশরাফ শিশির। কলকাতার চলচ্চিত্রের জন্য এটিই তার প্রথম চিত্রনাট্য। সমাজের অবক্ষয়ে অবসন্ন এক যুবকের বাঁচতে না চাওয়ার ইচ্ছাকে উপজীব্য করে এগিয়েছে চলচ্চিত্রের গল্প। আশরাফ শিশির বলেন, “বাকি ইতিহাস’ নাটককে এই সময়ের উপযোগী করে তুলে আনা হচ্ছে চলচ্চিত্রে।” ছবিটি পরিচালনা করছেন তরুণ […]
বাংলাদেশি গীতিকারের গানে কলকাতার লগ্নজিতা

টালিগঞ্জের ‘চতুষ্কোণ’ চলচ্চিত্রের ‘বসন্ত এসে গেছে’ ও ‘সোয়েটার’ চলচ্চিত্রের ‘প্রেমে পড়া বারণ’ গানে কণ্ঠ দিয়ে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শ্রোতাদের কাছেও পরিচিতি পেয়েছেন লগ্নজিতা। লাবুর কথায় ‘ভালোবাসি তোমায়’ গানের সুর করছেন কলকাতার সুরকার রণজয় ভট্টাচার্য; যিনি ‘প্রেমে পড়া বারণ’ গানেও সুর করেছেন। ডিসেম্বরে কলকাতার সনিক সলিউশন স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান গীতিকার শাহদাব আকবর […]
শুনতে কি চাও অঞ্জন দত্তের গান?

বাংলা গানের ধারা পরিবর্তন করে দেওয়া শিল্পীদের মধ্যে অঞ্জন দত্তের নাম আসবেই। নব্বইয়ের দশক থেকে এখনও তার গান চলছে। এই শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা লেখা লিখলেন আরাফাত শান্ত। এটা খুব স্বাভাবিক যে বড় হওয়ার পর আমার কবীর সুমন বেশি ভালো লাগে। কারণ কবীর সুমনের গানের কথা কাব্যময়তা আকুলতা এইসবের সঙ্গে কারোর তুলনা চলে না। কবীর সুমনের […]
শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম

শুক্রবার থেকে বিটিভি, দুরন্ত টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশনে সিসিমপুরের সিজন-১৩ প্রচার শুরু হবে। প্রতি শুক্রবার দুরন্ত টিভিতে সকাল ৮টায়, মাছরাঙা টেলিভিশনে সকাল ৯টায় ও বিটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে সিসিমপুরের নতুন পর্বগুলো। এবারের পর্বগুলোতে শিশুদের খেলার মাধ্যমে শেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিসিমপুর। সিসিমপুরের চরিত্র গ্রোভার ও রায়া খেলতে খেলতে […]