শাপলা মিডিয়ার তিন চলচ্চিত্রে সাইমন-মাহি

শাহীন সুমনের পরিচালনায় ‘গ্যাংস্টার’ ও শামীম আহমেদ রনির ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ শিরোনামে তিন চলচ্চিত্রের জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন। গ্যাং স্টার চলচ্চিত্রে সাইমন মাহির সঙ্গে থাকবেন নবাগত অভিনেতা শান্ত খান। সোমবার চুক্তির আনুষ্ঠানিকতায় প্রযোজক সেলিম খান, তিন ছবির পরিচালকসহ অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। সাইমন জানান, তিনটি ছবির মধ্যে ‘লাইভ’ ছবির দৃশ্যধারণ শুরু হবে ২৬ জানুয়ারি থেকে; বাকি […]
অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই

মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তার বড় ভাই আতাউর রহমান জানিয়েছেন। ফেইসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা, কীর্তিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টা ৩৫ মিনিটে এই পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন। “সে জীবন যুদ্ধে যেমন ছিল […]
হৈমন্তী শুক্লার সুরে গাইলেন সমরজিৎ রায়

‘কিছু কিছু রাত’ শিরোনামে এ গানের কথা ও সংগীতায়োজনও করেছেন সমরজিৎ। ২৪ জানুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হৈমন্তী শুক্লা এক ভিডিও বার্তায় বলেন, “আমি হয়তো যা সুর করেছি তার থেকেও অনেক ভালো গেয়ে দিয়েছে সমরজিৎ। ও এতো সুন্দর সঙ্গীতায়োজন করেছে যে সর্বোপরি গানটি বেশ ভালো […]
আলোচনায় ওয়েব চলচ্চিত্র ‘জানোয়ার’

নির্মাতা রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্রটি বৃহস্পতিবার মুক্তির পর থেকেই চলচ্চিত্র বিষয়ক ফেইসবুক গ্রুপগুলোতে আলোচনা চলছে ছবিটি নিয়ে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, “দর্শকরা দেখিয়ে দিলেন কনটেন্ট হিট হতে কিছুই লাগে না, শুধু কনটেন্টেরর জোর থাকলেই হয়। ‘জানোয়ার’ ফিল্মের জন্য আপনাদের ভাললাগা, পাগলামি, উল্লাস আবারো সেটাই প্রমাণ করলো। ভাল কনটেন্ট হলে এর ফলও ভালই হবে।” […]
থর’য়ের পরের ছবিতে ম্যাট ডেইমন

মার্ভেল স্টুডিও’র সুপার হিরো ছবির ধারাবাহিকতায় ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ দেখার জন্য ভক্তরা নিশ্চিই মুখিয়ে আছেন। আর সেই ছবিতে প্রধান চরিত্রে থাকা ক্রিস হেমসওর্থসহ, ক্রিশ্চিয়ান বেইলকে দেখার পরও যদি আশ না মেটে তবে ‘জেসন বর্ন’ খ্যাত ম্যাট ডেইমন দেবে বাড়তি পাওনা। কারণ ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিতে আবারও দেখা যাবে ম্যাট ডেইমনকে। আবারও বলার কারণ […]
‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু

রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে রোববার সকালে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। মন্ত্রী বলেন, “বাংলাদেশের মৃতপ্রায় চলচ্চিত্রাঙ্গনে রেইনবো চলচ্চিত্র সংসদ প্রতিবছর নিষ্ঠার সাথে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের মাধ্যমে দেশের তরুণ ও স্বাধীন নির্মাতাদের জন্য এক মজবুত প্ল্যাটফরম তৈরি করছে।” এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা […]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ‘ন ডরাই’র বাজিমাৎ

চট্টগ্রামের ভাষায় নির্মিত ‘ন ডরাই’ চলচ্চিত্রটি দেশের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সারা ফেলে। আন্তর্জাতিক গণমাধ্যমে চলচ্চিত্রটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। ১৭ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ন ডরাই’ চলচ্চিত্রের জন্য পুরস্কার দেয়া হয়। তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। মায়া দ্য লস্ট […]
সালমান খানের পিছু ছাড়ছে না হরিণ হত্যা মামলা

১৯৯৮ সালে ভারতের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলার সময় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগ ওঠে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে। বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা ভারতের বন্যপ্রাণী আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। যে কারণে অস্ত্র আইন ও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা রুজু হয়। এই মামলায় পাঁচ বছরের জন্য কারাবাসের সাজাও হয় অভিনেতার। […]
ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘গহীনের গান’

রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ৫০টাকা প্রদর্শনীর বিনিময়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক। সংগীতশিল্পী আসিফ আকবর প্রথমবারের মতো নায়ক হয়ে হাজির হয়েছেন এ চলচ্চিত্রে। বাংলাঢোল প্রযোজিত ছবিটি ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এর ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে এটি। এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবিটির প্রযোজক ও শিল্পী-কুশলীদের অনেকেই। বাংলাঢোলের ব্যবস্থাপনা প্রযোজক এনামুল হক বলেন, “এটি […]
বিজয়ীরা নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং তথ্যসচিব খাজা মিয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছরের ৩ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে। […]